📘 হারিয়ে যাওয়া সুন্নাহ > 📄 প্রথম দিন নাম না রাখলে সপ্তম দিনে নাম রাখা

📄 প্রথম দিন নাম না রাখলে সপ্তম দিনে নাম রাখা


আবু মুসা রা. থেকে বর্ণিত। তিনি বলেন, 'আমার একটি ছেলে জন্মগ্রহণ করলে আমি তাকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট নিয়ে এলাম। তিনি ছেলেটির নাম রাখলেন ইবরাহিম। তারপর খেজুর দিয়ে তাহনিক করলেন এবং তার জন্য বরকতের দুআ করে আমার কাছে ফিরিয়ে দিলেন।' সে ছিল আবু মুসা রা.-এর সবচেয়ে বড় ছেলে। ¹⁷²

সামুরা বিন জুনদুব রা. থেকে বর্ণিত, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন :
كُلُّ غُلَامٍ رَهِينُ بِعَقِيقَتِهِ تُذْبَحُ عَنْهُ يَوْمَ سَابِعِهِ وَيُحْلَقُ رَأْسُهُ وَيُسَمَّى
'প্রত্যেক সন্তান নিজ আকিকার সাথে আবদ্ধ, যা তার পক্ষ থেকে জন্মের সপ্তম দিনে জবাই করা হবে এবং সেদিন তার মাথা মুণ্ডন করা হবে এবং নাম রাখা হবে।' ¹⁷³

টিকাঃ
১৭২. সহিহুল বুখারি : ৫৪৬৭
১৭৩. সুনানুন নাসায়ি : ৪২২০

📘 হারিয়ে যাওয়া সুন্নাহ > 📄 খতনা করা

📄 খতনা করা


আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন :
الفِطْرَةُ خَمْسُ ، أَوْ خَمْسُ مِنَ الفِطْرَةِ الخِتَانُ، وَالاسْتِحْدَادُ، وَنَتْفُ الإِبْطِ، وَتَقْلِيمُ الأَظْفَارِ، وَقَصُّ الشَّارِبِ
‘ফিতরাত (মানুষের প্রকৃতিগত স্বভাব) পাঁচটি অথবা পাঁচটি বিষয় ফিতরাতের অন্তর্ভুক্ত : খতনা করা, (নাভির নিচে) ক্ষুর ব্যবহার করা, বগলের পশম উপড়ে ফেলা, নখ কাটা ও গোঁফ ছোট করা।¹⁷⁴

টিকাঃ
১৭৪. সহিহুল বুখারি: ৫৮৮৯, সহিহু মুসলিম: ২৫৭

📘 হারিয়ে যাওয়া সুন্নাহ > 📄 জানাজা দেখলে দাঁড়িয়ে যাওয়া

📄 জানাজা দেখলে দাঁড়িয়ে যাওয়া


জাবির বিন আব্দুল্লাহ রা. থেকে বর্ণিত। তিনি বলেন, ‘আমাদের পাশ দিয়ে একটি জানাজা যাচ্ছিল। তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়িয়ে গেলেন এবং তাঁর সাথে আমরাও দাঁড়ালাম। আমরা বললাম, “ইয়া রাসুলাল্লাহ, এটি একটি ইহুদির জানাজা!” তিনি বললেন, “তোমরা যখন কোনো জানাজা দেখবে, দাঁড়িয়ে যাবে।””¹⁷⁵

টিকাঃ
১৭৫. সহিহুল বুখারি : ১৩১১, সহিহু মুসলিম : ৯৬০

📘 হারিয়ে যাওয়া সুন্নাহ > 📄 জানাজা নিয়ে দ্রুত চলা

📄 জানাজা নিয়ে দ্রুত চলা


আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : أَسْرِعُوا بِالْجِنَازَةِ، فَإِنْ تَكُ صَالِحَةً فَخَيْرُ تُقَدِّمُونَهَا، وَإِنْ يَكُ سِوَى ذَلِكَ، فَشَرُّ تَضَعُونَهُ عَنْ رِقَابِكُمْ
'তোমরা জানাজা নিয়ে দ্রুত চলবে। কারণ, সে যদি পুণ্যবান হয়, তবে এটা উত্তম, যার দিকে তোমরা তাকে এগিয়ে দিচ্ছ। আর যদি সে অন্য কিছু হয়, তবে সে একটি আপদ, যাকে তোমরা তোমাদের ঘাড় থেকে দ্রুত নামিয়ে ফেলছ। '¹⁷⁶

টিকাঃ
১৭৬. সহিহুল বুখারি : ১৩১৫, সহিহু মুসলিম : ৯৪৪

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00