📘 হারাম রুযী ও রোযগার > 📄 ড্রাইভার (নারী ও পুরুষ)

📄 ড্রাইভার (নারী ও পুরুষ)


আমানতদারি ও বৈধতার সাথে গাড়ি চালিয়ে হালাল রুযী উপার্জন করা সম্ভব। তবে এ পেশাতে ইসলামিক ও ট্রাফিক আইন মেনে চলা জরুরী। যেমন অবৈধ লোক বা জিনিস বহন করার জন্য ভাড়া যাওয়া বৈধ নয়। গাড়ির মালিকের সাথে নির্দিষ্ট টাকার চুক্তি করে প্রত্যহ বা মাস ভিত্তিক নির্দিষ্ট টাকা দেওয়া বৈধ নয়। মালিককে ফাঁকি দিয়ে অল্প ভাড়ার কথা বলে নিজে পয়সা মারা বৈধ নয়। বৈধ নয় মালিকের চোখে ধুলো দিয়ে ট্রিপ চুরি করা। বৈধ নয়, অপরিচিত মুসাফিরকে অচেনা পথে নিয়ে গিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কাছের রাস্তাকে দূর দেখিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা। পথে-ঘাটে নানা বিপদের আশঙ্কা আছে বলেই ইসলাম কোন মহিলার জন্য ড্রাইভারীর পেশাকে বৈধ মনে করে না।

📘 হারাম রুযী ও রোযগার > 📄 কন্ডাক্টর, খালাসী

📄 কন্ডাক্টর, খালাসী


কোন গাড়িতে ড্রাইভারের সহায়ক হিসাবে কন্ডাক্টর অথবা খালাসীর কাজ আমানতদারি ও নৈপুণ্যের সাথে করে হালাল রুযী কামানো যায়। তাতে গোপনভাবে টাকা লুকিয়ে আত্মসাৎ করলে অবশ্যই আমানতের খেয়ানত হয়। আমানতের খেয়ানত হয় কাজে ফাঁকি দিলে। আর তখনই উপার্জন হারামে পরিণত হয়।

📘 হারাম রুযী ও রোযগার > 📄 কুলি, মুটে

📄 কুলি, মুটে


নিজের পরিশ্রমকে ভাড়ায় দিয়ে অর্থ উপার্জন করা রুযী অনুসন্ধানের অন্যতম হালাল পথ। তবে তাতেও আমানতদারির খেয়াল অবশ্যই রাখতে হবে। ধোকা ও ফাঁকি দিয়ে অর্থ উপার্জন করলে সে অর্থ অবশ্যই হারাম হবে। বলা বাহুল্য, কুলির জন্য বৈধ নয় অল্প কাজে অস্বাভাবিক পারিশ্রমিক দাবী করা। বৈধ নয়, অপরিচিত মুসাফিরকে দূর পথের কথা শুনিয়ে ধোকা দিয়ে অতিরিক্ত পারিশ্রমিক আদায় করা। বৈধ নয়, জেনে-শুনে কোন হারাম মাল বহন করা। বৈধ নয়, মুসাফিরকে মাত্রাধিক ভাড়া আদায় করতে বাধ্য করা। বৈধ নয়, কমিটি করে একজনের মাল বইতে চড়া পারিশ্রমিক তলব করা; এতে প্রথম জন চড়া ভাড়া বলে সরেও যায় না যে, মালের মালিক অন্য মুটে দেখবে। ফলে সেই মুটেকেই তার ইচ্ছামত ভাড়া দিয়ে মাল বহন করাতে বাধ্য হয়। অনেক মুটে আছে, যারা ভারি বোঝ তোলার সময় 'ইয়া আলী' বলে আলী -এর স্মরণ নিয়ে তাঁর সাহায্য ভিক্ষা করে থাকে। অথচ তা হল পাকা শির্ক। অনেকে যৌন উত্তেজনামূলক নোংরা ও অশ্লীল কথা বলে শরীরে শক্তি আনয়ন করে। আসলে তাও যে বড় পাপ তা কি তারা জানে না?

📘 হারাম রুযী ও রোযগার > 📄 হোটেল, রেস্টুরেন্ট

📄 হোটেল, রেস্টুরেন্ট


বৈধভাবে হোটেল বা রেষ্টুরেন্ট চালিয়ে অর্থ উপার্জন করায় কোন দোষ নেই। দোষ হল সেখানে অবৈধ খাবার বিক্রয় করা, মাদকদ্রব্য বিক্রয় করা, মহিলা পরিচারিকা রেখে তার রূপ বা দেহ ব্যবসা করা, কামরায় কামরায় টিভি রেখে অশ্লীল ফিল্ম দেখার সুযোগ করে দেওয়া, জেনেশুনে কোন সমাজ-বিরোধী, অপরাধী বা প্রেমিক-প্রেমিকাকে রুম ভাড়া দেওয়া ইত্যাদি।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00