📘 হারাম রুযী ও রোযগার > 📄 বিমার এজেন্ট

📄 বিমার এজেন্ট


সূদী বিমা বা ইনশুরেন্স ইসলামে বৈধ নয়। অতএব সূদী কারবারের কোন ব্যাংকে অথবা বিমা অফিসে চাকরী করে অথবা তার এজেন্ট হয়ে বেতন অথবা কমিশন নিয়ে অর্থ উপার্জন করতে পারে না। যেহেতু সূদের অর্থ অপবিত্র। অপবিত্র সূদের মাধ্যমে অর্জিত অর্থও।

📘 হারাম রুযী ও রোযগার > 📄 মহাজন (ঋণ দিয়ে সুদী কারবার)

📄 মহাজন (ঋণ দিয়ে সুদী কারবার)


নিঃস্বার্থে ঋণ দেওয়া একটি মহৎ কাজ এবং সে কাজ মুসলিমের। পক্ষান্তরে সূদ নিয়ে অর্থ উপার্জন করার স্বার্থে ঋণদান করে মহাজনী পেশা কোন মুসলিমের হতে পারে না।

📘 হারাম রুযী ও রোযগার > 📄 বিড়ি বাঁধা

📄 বিড়ি বাঁধা


পেশা হিসাবে বিড়ি বাঁধাকে গ্রহণ করা কোন মুসলিমের জন্য বৈধ নয়। যেহেতু বিড়ি পান করা ইসলামে হারাম এবং স্বাস্থ্য-বিজ্ঞানে ধূমপান বিষপান করার সমান। অতএব হারাম ও বিষপানে সহযোগিতা কোন মুসলিম নরনারী করতে পারে না।

📘 হারাম রুযী ও রোযগার > 📄 খেলোয়াড়

📄 খেলোয়াড়


কেবলমাত্র খেলা ও খেলোয়াড় বলে ইসলামে কোন পেশা নেই। বিশেষ করে যে খেলা হারাম সে খেলার খেলোয়াড় হওয়াও হারাম। মুষ্টিযুদ্ধ, স্বাধীন মল্লযুদ্ধ বা কুশি খেলা, ষাঁড়-লড়াই ইত্যাদি খেলা - যাতে অঙ্গহানি ও প্রাণনাশের আশঙ্কা আছে এবং জিহাদী কোন কাজের সহায়ক নয় - সেসব খেলা ইসলামে বৈধ নয়। (ফাতাওয়া উলামাইল বালাদিল হারাম ১৭৪৩পৃঃ)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00