📘 হারাম রুযী ও রোযগার > 📄 দেহ-ব্যবসায়ী, যৌনকর্মী

📄 দেহ-ব্যবসায়ী, যৌনকর্মী


ইসলামে ব্যভিচার ও সমকাম হারাম। অতএব ব্যভিচার বা সমকামের মাধ্যমে উপার্জন হারাম। বলা বাহুল্য, দেহোপজীবিনী ও যৌনকর্মীর উপার্জিত অর্থ অপবিত্র ও হারাম।

মহানবী বলেন, আমাদের প্রিয় নবী কুকুরের মূল্য, বেশ্যাবৃত্তির কামাই ও গণকের উপার্জন গ্রহণ ও ভক্ষণ করতে নিষেধ করেছেন। (সহীহুল জামে' ৬৯৫১নং) তিনি বেশ্যাবৃত্তির মাধ্যমে কামানো অর্থকে 'খাবীষ' বা অপবিত্র বলেছেন। (সহীহুল জামে' ৩০৭৭নং) কখনো বলেছেন ঐ উপার্জন হল হারাম। (সহীহুল জামে' ৩০৭৬নং) তিনি বলেছেন, “বেশ্যাবৃত্তির অর্থ হালাল নয়।” (আবু দাউদ ৩৪৮৪নং)
প্রকাশ থাকে যে, অনৈসলামী সরকার-অনুমোদিত পেশাদার বেশ্যাদের উপার্জন যেমন হারাম, তেমনই লুকোচুরি করে ঢেমনদের গোপনে দেহদানের বিনিময়ে নেওয়া অর্থও হারাম।

📘 হারাম রুযী ও রোযগার > 📄 কোটনা-কুটনী

📄 কোটনা-কুটনী


সমাজে কোন কোন পুরুষ অথবা মহিলা গোপন প্রণয় ও ব্যভিচারের দূত হিসাবে কর্ম করে উভয় পক্ষ থেকে অর্থ গ্রহণ করে থাকে এবং গোপন প্রেমিক-প্রেমিকার মাঝে সতর্কতার সাথে মিলন সংসাধন করে। তাদের এ অর্থও খবীষ ও হারাম।

📘 হারাম রুযী ও রোযগার > 📄 গান-শিল্পী

📄 গান-শিল্পী


ইসলামে গান হারাম। অতএব গায়ক-গায়িকার পেশা অবলম্বন করাও ইসলামে হারাম। হারাম তার মাধ্যমে কামানো সকল অর্থ। (বিস্তারিত দ্রষ্টব্যঃ 'যুব-সমস্যা ও তার শরয়ী সমাধান')

📘 হারাম রুযী ও রোযগার > 📄 নৃত্যশিল্পী, নর্তকী

📄 নৃত্যশিল্পী, নর্তকী


অঙ্গভঙ্গি প্রদর্শন করে নেচে-গেয়ে মানুষের মনমুগ্ধ করা বিশেষ করে কোন মুসলিম নারীর জন্য বৈধ নয়। অতএব বৈধ নয় তার মাধ্যমে অর্থ সঞ্চয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00