📘 হজ্জ ও উমরাহ সফরে সহজ গাইড 📄 কিছু তথ্য জেনে রাখুন

📄 কিছু তথ্য জেনে রাখুন


| হতে | পর্যন্ত | দূরত্ব (আনুমানিক) | সময় (আনুমানিক) |
| --- | --- | --- | --- |
| ঢাকা বিমানবন্দর | জেদ্দা বিমানবন্দর | ৩২৫৩ মাইল/৫২৩৪ কি.মি | ৬-৭ ঘণ্টা (বিমানে) |
| জেদ্দা বিমান বন্দর | মক্কা | ৬৮ মাইল/১১১ কি.মি | ১-২ ঘণ্টা (বাসে) |
| জেদ্দা বিমানবন্দর | মদীনা | ২৪২ মাইল/৩৯০ কি.মি | ৫-৬ ঘণ্টা (বাসে) |
| মক্কা | মদীনা | ২৭১ মাইল/৪৩৭ কি.মি | ৫-৬ ঘণ্টা (বাসে) |
| মক্কা | আরাফা | ১৫ মাইল/২৫ কি.মি | ৩০মি. - ১ঘণ্টা (বাসে) |
| মক্কা | মিনা | ৭ মাইল/১২ কি.মি | ৩০মি. - ১ঘণ্টা (বাসে) |
| মিনা | আরাফা | ৯ মাইল/১৬ কি.মি | ৩০মি. - ১ঘণ্টা (বাসে) |
| আরাফা | মুযদালিফা | ৬ মাইল/১০ কি.মি | ১৫মি. - ৩০মি. (বাসে) |
| মুযদালিফা | মিনা | ৩ মাইল/৬ কি.মি | ১০মি. - ১৫মি. (বাসে) |

সফর রুট: ভারত > পাকিস্তান > ওমান সাগর > আরব আমিরাত > সৌদি আরব
আবহাওয়া তাপমাত্রা: মক্কা (১৯-৪৪ ডিগ্রি সেঃ), মদীনা (১২-৪৫ ডিগ্রি সে:)
বাতাসে আর্দ্রতা: মক্কা (৩৩% - ৫৯%), মদীনা (১২% - ৩৮%)
ঋতুকাল: গ্রীষ্মকাল (মার্চ-সেপ্টেম্বর), শীতকাল (অক্টোবর-ফেব্রুয়ারি)
সময়ের ব্যবধান: তিন ঘণ্টা (ঢাকায় সকাল ৯টা, মক্কায় তখন সকাল ৬টা)
সৌদি রিয়াল রেট: ১ সৌদি রিয়াল = ২৬-২৭ টাকা। (বাজারদর সাপেক্ষে)
বিদ্যুৎ: ২২০ ভোল্ট
রাস্তায় গাড়ি চলাচল: রাস্তার ডান পাশ/লেন দিয়ে
সৌদি ফোন কোড: +৯৬৬ XXXXXXXXX

📘 হজ্জ ও উমরাহ সফরে সহজ গাইড 📄 হজ্জের প্রকারভেদ

📄 হজ্জের প্রকারভেদ


হজ্জে ইফরাদ: উমরাহ (এক ইহরামে), হজ্জ (এক ইহরামে), হাদী (পশু যবেহ) (ওয়াজিব নয়)
হজ্জে ক্বিরান: উমরাহ ও হজ্জ (একই ইহরামে), হাদী (পশু যবেহ) (ওয়াজিব)
হজ্জে তামাতু: উমরাহ (আলাদা ইহরামে), হজ্জ (আলাদা ইহরামে), হাদী (পশু যবেহ) (ওয়াজিব)

* এই বইয়ে হজ্জে তামাতু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং শেষে ক্বিরান ও ইফরাদ হজ্জ নিয়ে কিছু আলোচনা করা হয়েছে।
* বদলি হজ্জ: কোন ব্যক্তি যদি ফরজ হজ্জ আদায় করতে অক্ষম হয় তবে কোন ব্যক্তিকে তার পক্ষ হতে হজ্জ (বদলি হজ্জ) পালন করার জন্য মনোনীত করতে পারে। এক্ষেত্রে মনোনীত ব্যক্তি ইতিপূর্বে নিজের হজ্জ পালন করেছে এমন হতে হবে। (আবু দাউদ-১৮১১, ইবনে মাজাহ-২৯০৩)
* আবু রাযিন আল আকিলি থেকে বর্ণিত; তিনি এসে রাসূল (ﷺ) - কে প্রশ্ন করে বললেন, আমার পিতা খুব বৃদ্ধ, তিনি হজ্জ ও উমরাহ পালন করতে পারেন না। সাওয়ারির উপর উঠে চলতেও পারেন না। রাসূল (ﷺ) বললেন, তোমার পিতার পক্ষ থেকে হজ্জ ও উমরাহ করো। (আবু দাউদ-১৮১০, নাসাঈ-২৬২১)
* তিন প্রকার হজ্জের মধ্যে বদলি হজ্জ কোন প্রকার হবে তা, যে ব্যক্তির পক্ষ থেকে হজ্জ করা হচ্ছে তিনি নির্ধারণ করে দিবেন। বদলি হজ্জ - ইফরাদ হজ্জ হতে হবে, এমন কোন কথা নেই। বরং উপরের হাদীসে হজ্জ ও উমরাহ উভয়ের কথাই আছে। বদলি হজ্জ নিয়ে পরে বিস্তারিত আলোচনা আছে।

📘 হজ্জ ও উমরাহ সফরে সহজ গাইড 📄 হজ্জ সফর সামগ্রীর চেকলিস্ট (পুরুষ ও মহিলা)

📄 হজ্জ সফর সামগ্রীর চেকলিস্ট (পুরুষ ও মহিলা)


পরিধেয় কাপড় সামগ্রী:
১. পুরুষের সাদা ইহরাম কাপড় (সুতি/টাওয়েল) - ২ সেট
২. ইহরাম কাপড় বাঁধার কোমর বেল্ট - ১ টি
৩. পাঞ্জাবী/জুব্বা এবং পায়জামা/ট্রাউজার প্যান্ট (টাখনুর উপর) - ৪/৫ সেট
৪. মহিলাদের পাতলা সুতি সালওয়ার-কামিজ জামা/ম্যাক্সি - ৪/৫ সেট
৫. মহিলাদের বুরকা/জিলবাব ও হিজাব/খিমার - ৩/৪ টি
৬. পুরুষদের টি-শার্ট/হাফ হাতা গেঞ্জি - ২/৩ টি
৭. লুঙ্গি - ২/৩ টি
৮. সেন্ডু গেঞ্জি - ৪/৫ টি
৯. আন্ডারওয়্যার/জাঞ্জিয়া - ৩/৪ টি
১০. গামছা/পাতলা টাওয়েল - ১/২ টি
১১. সেন্ডেল (ইহরামকালীন ২ ফিতা ও অন্য সময়ে চামড়ার সেন্ডেল) - ২ জোড়া
১২. মহিলাদের লেডিস ন্যাপকিন ও পায়ের ছোট মোজা

আনুষাঙ্গিক মিশ্র সামগ্রী:
১৩. নূন্যতম ১৫০০ সৌদি রিয়াল ও কয়েক হাজার বাংলাদেশী টাকা
১৪. বড় চাকাযুক্ত ট্রাভেল ব্যাগ (২৬/২৮ ইঞ্চি সাইজ) - ১ টি
১৫. স্কুল ব্যাগ/ছোট কাঁধ ব্যাগ - ১ টি
১৬. নাইলনের দড়ি (৭-৮ গজ) (কাপড় শুকানো ও ব্যাগ বাঁধার জন্য) - ১ পিস
১৭. ছোট ছাতা ও চশমা (এক্সট্রা) - ১ টি
১৮. ছোট সাইজ বেড শীট - ১ টি
১৯. মেলামাইন প্লেট ও গ্লাস/মগ - ১ টি
২০. প্লাস্টিক বক্স/মেলামাইন বাটি - ২/৩ টি
২১. স্টিল চামচ/ওয়ান টাইম চামচ - ২/৩ টি
২২. কাপড় ঝুলানোর হ্যাঙ্গার/কাপড়ের ক্লিপ - ৪/৫ টি
২৩. বল সাবান/মিনি ডিটারজেন্ট প্যাকেট - ১/৭ টি
২৪. ওডোনিল/এয়ারফ্রেসনার ও মার্কার পেন - ১ টি
২৫. কিছু ১ ইঞ্চি স্টার স্ক্রু ও ছোট স্ক্রু ড্রাইভার (দড়ি টাঙ্গানোর জন্য) - ৪/৫ টি
২৬. নেইল কাটার ও রেজার/ট্রিমার - ১ টি
২৭. ছোট তালা-চাবি ও সুই-সুতা - ১ টি
২৮. কেঁচি ও চাকু/ছুরি - ১ টি
২৯. ছোট ডায়েরী ও কলম - ১/২ টি
৩০. সেফটিপিন ও ছোট কাপড়ের/পলিথিন ব্যাগ - ৪/৫ টি

প্রসাধন সামগ্রী:
৩১. সাবান (ছোট/বড়) ও সাবান কেস - ১/২ টি
৩২. তেল, শ্যাম্পু, লিপজেল, সানস্ক্রিন, পাউডার - ১ টি
৩৩. বডিলোসন/ভ্যাসলিন - ১ টি
৩৪. আতর/পারফিউম - ১/২ টি
৩৫. চিরুনি ও টয়লেট টিস্যু - ১/২ টি
৩৬. পেস্ট ও ব্রাশ/মিসওয়াক - ১ টি
৩৭. কটনবার, টুথপিক - ২০ টি

খাদ্য সামগ্রী:
৩৮. বিস্কুট, চানাচুর, চিড়া, গুড়, বাদাম
৩৯. আঁচার, আদা, টি ব্যাগ, চিনি

ঔষধ সামগ্রী:
৪০. ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী পুরো সফরের ঔষধ
৪১. অ্যান্টিবায়োটিক জ্বর-কাশি (এজিথ্রোমাইসিন/সিপ্রোফ্লক্সাসিন) - ১/২ পাতা
৪২. জ্বর এবং সর্দি ও কাশি এর ঔষধ - ১/২ পাতা
৪৩. শরীর ও কোমর ব্যথা এর ঔষধ - ১/২ পাতা
৪৪. এসিডিটি ও পাতলা পায়খানা এর ঔষধ - ১/২ পাতা
৪৫. এলার্জি এর ঔষধ - ১/২ পাতা
৪৬. ফাঙ্গাস/ব্যাকটেরিয়া ক্রিম - ১ টি
৪৭. ইনসুলিন ও ইসবগুল
৪৮. স্যালাইন ও গ্লুকোজ - ৮/১০ টি
৪৯. তুলা ও ব্যান্ডেজ - ১ টি
৫০. ডায়াবেটিস ও ব্লাড প্রেসার মাপা মেশিন - ১ টি

ইলেক্ট্রনিক্স সামগ্রী:
৫১. স্মার্ট মোবাইল ফোন ও চার্জার - ১ টি
৫২. অতিরিক্ত একটি মোবাইল ফোন ও চার্জার (যদি নষ্ট/হারিয়ে যায়) - ১ টি
৫৩. পাওয়ার ব্যাংক - ১ টি
৫৪. মিনি সাইজ ওয়াটার হিটার (চা এর পানি গরম) - ১ টি
৫৫. এয়ার ফোন/হেড ফোন - ১ টি
৫৬. ইউএসবি মিনি ফ্যান - ১ টি
৫৭. ইউনিভার্সাল মাল্টিপিন কনভার্টার (ফ্ল্যাট ও গোল ২/৩ পিন) - ১ টি
৫৮. মোবাইল অ্যাপস: imo, athan, Messenger, হজ গাইড

■ একটি সাধারণ পরামর্শ হলো: আপনার নাম, পাসপোর্ট নম্বর, হজ্জ আইডি নম্বর, মুয়াল্লিম নাম ও নং, যোগাযোগের মোবাইল নম্বর আপনার সকল ব্যাগে ইংরেজিতে মার্কার পেন দিয়ে বড় করে লিখে রাখবেন।
■ যারা শুধু উমরাহ করতে যাবেন তাদের এতো বিশদ প্রস্তুতির প্রয়োজন হয় না। সাধারণত উমরাহ সফর ১০-১৫ দিনের জন্য হয়। সেই হিসাবে উপরের লিস্ট থেকে প্রয়োজন মতো কিছু কম প্রস্তুতি নিলে আশা করা যায় হয়ে যাবে।

📘 হজ্জ ও উমরাহ সফরে সহজ গাইড 📄 হজ্জ/উমরায় যাওয়ার সময় যেসব পরিহার করবেন

📄 হজ্জ/উমরায় যাওয়ার সময় যেসব পরিহার করবেন


* শরীরে কোন প্রকার তাবিজ, কবজ থাকলে কিংবা গণক/জ্যোতিষ বা মাজার/দরগা বা কারো কাছ থেকে পাওয়া রোগ/ভয়/বিপদমুক্তির গলার ফিতা, হাতের ফিতা, পাথর আংটি থাকলে তা খুলে ফেলুন। কারণ এগুলো সব শিরক।
* টিনের ট্রাঙ্ক, ভারী স্যুটকেস, ভারী কম্বল, পানির বালতি, বদনা ইত্যাদি সাথে নেওয়া ঠিক হবে না।
* পুরুষরা সিগারেট, জর্দা, গুল, স্বর্ণের আংটি, স্বর্ণের চেইন, ব্রেসলেট (সবই হারাম) সঙ্গে নিবেন না। অলংকার নারীর ভূষণ, পুরুষের নয়।
* রান্না করা খাবার ও পচনশীল অথবা গলে যেতে পারে এমন খাবার যেমন কলা, চকলেট, দুধ ইত্যাদি সাথে না নেওয়া।
* পুরুষরা সিল্কের পাঞ্জাবী, টকটকে লাল ও হলুদ রং, গেরুয়া রংয়ের কাপড় নিয়ে যাবেন না কারণ এগুলো পরিধানের বিষয়ে ইসলামী শরীয়তে নিষেধ আছে।
* মহিলারা শাড়ি পরে যাওয়া পরিহার করা উত্তম। ভারী অলঙ্কার সঙ্গে নিবেন না, হালকা কিছু গহনা পরতে পারেন।
* মহিলারা কোন প্রকার সুগন্ধি নিয়ে যাবেন না। মহিলাদের সুগন্ধি মেখে মসজিদে যাওয়া ও ঘরের বাইরে চলাচল করা নিষেধ ও বড় গুনাহের কাজ।
* আভিজাত্য ও ভাবগাম্ভীর্য প্রকাশ পায় এমন আকর্ষণীয় পোশাক সাথে না নিয়ে যাওয়া উত্তম। সাধারণ পোশাক পরে থাকা উত্তম।
* সেলফী স্টিক, প্রফেশনাল ক্যামেরা, ভিডিও ক্যামেরা সাথে না নেওয়া ভালো, কারণ এতে আপনার ইবাদতের মনসংযোগ নষ্ট হবে।
* চুলে কালো কলপ ব্যবহার করে, কৃত্রিম চুল বা পরচুলা পরে যাওয়া যাবে না। এগুলো ব্যবহার করা সম্পূর্ণরুপে হারাম।
* বড় ধাতব জাতীয় ও তরল পদার্থ যেমন নখ কাটার মেশিন, কেঁচি, চাকু, বডিস্প্রে, লোসন, পাওয়ার ব্যাংক ইত্যাদি মেইন বড় লাগেজে রাখবেন।
* সাথে কোন প্রকার ধারালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র বহন করা যাবে না।
* কোন প্রকার মাদক দ্রব্য সাথে থাকলে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে।

ফন্ট সাইজ
15px
17px