📄 করজোড়ে নিবেদন
করজোড়ে নিবেদন
সম্মানিত ওলামা ও সংশ্লিষ্ট সকলের নিকটে করজোড়ে নিবেদন, আমাদেরকে ভুল বুঝবেন না। একজন মুসলমান হিসাবে দায়িত্বের অংশ মনে করে স্রেফ উম্মতের ইছলাহের উদ্দেশ্যে আমরা উপরের বিষয়গুলি আলোচনায় এনেছি। যাতে আখেরাতে মুক্তির সন্ধানী ভাই-বোনদের পথ চলা সহজ হয়।
إِنْ أُرِيدُ إِلَّا الْإِصْلَاحَ مَا اسْتَطَعْتُ وَمَا تَوْفِيقِي إِلَّا بِاللَّهِ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أنيب - (هود ۸۸) -
[শুকরিয়াসহ গ্রন্থপঞ্জীর নাম: (১) ছালাহুদ্দীন মকবুল আহমাদ প্রণীত زوابع في السنة ومكانتها في (২) ডঃ মুস্তফা সাবাঈ প্রণীত وجه السنة قديما وحديثا (৩) ডঃ মুহাম্মাদ বিন আবু শাহবা প্রণীত دفاع عن السنة ও التشريع الإسلامي الحديث حجية بنفسه في العقائد (৪) শায়েখ আলবানী প্রণীত قديما وحديثا (৫) হামিদ বিন আব্দুল্লাহ তাজেরী প্রণীত القول البليغ في التحذير من والأحكام (৬) শায়েখ ইসমাঈল গুজরানওয়ালা প্রণীত حجيت حديث ( جماعة التبليغ (৮) তাবেশ মাহদী রচিত مولانا আব্দুর রউফ নেপালী প্রণীত صیانۃ الحدیث تبيني (৯) আব্দুর রহমান উমরী প্রণীত تبلیغی جماعة اور اس کا نصاب ও نصاب ایک مطالعہ (১১) মাওলানা যাকারিয়া প্রণীত মাওলানা মওদূদী রচিত تفصیمات، خطبات ও فضائل تبلیغی نصاب و اعمال।
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ إِلَيْكَ اللَّهُمَّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ
॥ সমাপ্ত ॥
(১) আল্লাহ বলেন, لِيَحْمِلُوا أَوْزَارَهُمْ كَامِلَةً يَوْمَ الْقِيَامَةِ وَمِنْ أَوْزَارِ الَّذِينَ يُضِلُّونَهُمْ بِغَيْرِ علْمِ أَلا سَاءَ مَا يَزِرُوْنَ - (النحل ২৫)-
'ক্বিয়ামতের দিন ওরা পূর্ণমাত্রায় বহন করবে নিজেদের পাপভার এবং ঐসব লোকের পাপভার, যাদেরকে ওরা তাদের অজ্ঞতাহেতু বিপথগামী করে। সাবধান! খুবই নিকৃষ্ট বোঝা তারা বহন করে থাকে' (নাহল ১৬/২৫)।
(২) রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন, مَنْ دَعَا إِلَى هُدًى كَانَ لَهُ مِنَ الْأَجْرِ مِثْلُ أُجُوْرٍ مَنْ تَبِعَهُ لَا يَنْقُصُ ذلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَنْ دَعَا إِلى ضَلَالَةِ كَانَ عَلَيْهِ مِنَ الْإِثْمِ مِثْلُ آثَامٍ مَنْ تَبِعَهُ لَا يَنْقُصُ ذلِكَ مِنْ آثَامِهِمْ شَيْئًا، رواه مسلم-
'যে ব্যক্তি মানুষকে হেদায়াতের পথে আহ্বান করল, তার জন্য ঐ পরিমাণ পুরস্কার রয়েছে, যে পরিমাণ পুরস্কার তার অনুসারীগণ পাবে। তাদেরকে তাদের পুরস্কার হ'তে এতটুকুও কম করা হবে না। পক্ষান্তরে যে ব্যক্তি মানুষকে ভ্রষ্টতার দিকে আহবান জানালো, তার উপরে ঐ পরিমাণ গুনাহ চাপানো হবে, যে পরিমাণ গুনাহ তার অনুসারীদের উপরে চাপবে। তাদেরকে তাদের গুনাহ থেকে এতটুকুও কম করা হবে না' (মুসলিম, মিশকাত, হা/১৫৮, ২১০)।
(৩) তিনি আরও বলেন, إِنَّ اللهَ احْتَجَزَ التَّوْبَةَ عَنْ صَاحِبِ كُلِّ بِدْعَةِ 'নিশ্চয় আল্লাহ প্রত্যেক বিদ'আতী থেকে তওবার দরজা বন্ধ রাখেন (যতক্ষণ না সে তার বিদ'আত পরিত্যাগ করে)' (ত্বাবারাণী, সিলসিলা ছহীহাহ হা/১৬২০)।