📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 সাবধান! কালো খেজাব থেকে

📄 সাবধান! কালো খেজাব থেকে


عن ابن عباس عن النبي صلى الله عليه وسلم قال: قوم يخضبون بهذا السواد آخر الزمان كحواصل الحمام لا يريحون رائحة الجنة.
'হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শেষ যমানায় মানুষ কবুতরের পাকস্থলীর মতো নিজের দাড়িকে কালো খেজাব দ্বারা রঙ্গিন করবে। এ জাতীয় লোকেরা জান্নাতের ঘ্রাণও পাবে না।'

টিকাঃ
৯৫. আবু দাউদ:৬৬৭

📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 মসজিদে দুনিয়াবী আলাপচারিতার মজমা হবে

📄 মসজিদে দুনিয়াবী আলাপচারিতার মজমা হবে


عن ابن مسعود قال: قال رسول الله صلي الله عليه وسلم: سيأتى على الناس زمان يقعدون في المساجد حلقا حلقا إنما همتهم الدنيا فلا تجالسوهم فإنه ليس الله فيهم حاجة.
'হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাযি. থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মসজিদে দুনিয়াবী কথাবার্তার আসর বসাবে। সুতরাং তোমরা তাদের সঙ্গে বসো না। কারণ এ জাতীয় লোকদের কোনো প্রয়োজন আল্লাহ তাআলার নেই।'

টিকাঃ
৯৬. আল-মাআজামুল কাবীর:৪/৩, পৃ.৬৬৫

📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 নির্বোধ লোকের আধিক্য

📄 নির্বোধ লোকের আধিক্য


عن عبد الله بن عمران رسول الله صلي الله عليه وسلم قال: ان من علامات الساعة ان تعزب العقول وتنقص الاحلام.
'হযরত আব্দুল্লাহ বিন উমর রা. থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেয়ামতের আলামতসমূহের একটি হলো, বুদ্ধিমানের সংখ্যা কমে যাবে আর নির্বোধের সংখ্যা বৃদ্ধি পাবে।'

টিকাঃ
৯৭. তাবারানী: ১/২৩৭

📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 সময়ে বরকত পাওয়া যাবে না

📄 সময়ে বরকত পাওয়া যাবে না


عن انس قال: قال رسول الله صلي الله عليه وسلم: لا تقوم الساعة حتى يتقارب الزمان فتكون السنة كالشهر والشهر كالجمعة وتكون الجمعة كاليوم ويكون اليوم كالساعة وتكون الساعة كالضرمة بالنار.
'হযরত আনাস রাযি. থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেয়ামতের একটি আলামত হলো, সময় সংকুচিত না হওয়া পর্যন্ত কেয়ামত হবে না। এমনকি একটি বৎসর হবে একটি মাসের সমান, মাস হবে সপ্তাহের সমান, সপ্তাহ হবে দিনের সমান, দিন হবে ঘন্টার সমান আর সময় ও ঘন্টা হবে আগুনের একটি শিখা ওঠার সময় পরিমান। '

টিকাঃ
৯৮. তিরমিযী, মিশকাত শরীফ:৪৮০

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00