📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 উদরপূর্তি ও নির্বুদ্ধিতার ফল সুন্নাহ অস্বীকার

📄 উদরপূর্তি ও নির্বুদ্ধিতার ফল সুন্নাহ অস্বীকার


عن مقداد بن معد يكرب رضي الله عنه قال: قال رسول الله صلي الله عليه وسلم: الآ! اني اوتيت القرآن ومثله معه الآ! يوشك رجل شعبان على اريكته يقول: عليكم بهذا القرآن! فما وجدتم فيه من حلال فاحلوه وما وجدتم فيه من حرام فحرموه وان ما حرم رسول الله صلي الله عليه وسلم كما حرم الله...
'হযরত মিকদাদ বিন মাদীকারুবা রাযি. বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জেনে রাখো! আমাকে কুরআন দেওয়া হয়েছে এবং সঙ্গে তার অনুরূপও। (অনুসরণীয় অহী) এবং আরো (দেওয়া হয়েছে যাকে “সুন্নাহ” বলা হয়)। জেনে রাখো! অচিরেই এমন সময় আসবে, যখন কোনো উদরপূর্ণ লোক স্বীয় গদিতে বসে বলবে, তোমরা শুধু এই কুরআনকেই গ্রহণ করো। তাতে যা কিছু হালাল পাবে তা হালাল মনে করবে এবং যা হারাম পাবে তাকে হারাম মনে করবে! (কুরআন বুঝার জন্য সুন্নাহর আশ্রয় নেবে না) অথচ (এটা সোজাসাপ্টা বিষয় যে) নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হারাম করছেন তা আল্লাহর নির্দেশনা মোতাবেকই হারাম করেছেন।) তাই রাসূল স. যা হারাম করেছেন তা আল্লাহ তাআলা যা হারাম করেছেন তার মতোই অনুসরণযোগ্য। (তবে অহংকার ও নির্বুদ্ধিতার কারণে এ সহজ বিষয়টা তারা বুঝতে অক্ষম)।

📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 দীনি বিষয়ে ঘুষ বিনিময়

📄 দীনি বিষয়ে ঘুষ বিনিময়


عن معاذ بن جبل قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : خذوا العطاء ما دام عطاء فاذا صار رشوة في الدين فلا تأخذوه و لستم بتاركيه يمنعكم الفقر والحاجة. ألا ان رحى الاسلام دائرة فد وروا مع الكتاب حيث دار ألا ان الكتاب والسلطان سيفترقان فلا تفارقوا الكتاب ألا انه سيكون عليكم أمراء يقضون لأنفسهم ما لا يقضون لكم ان عصيتموهم قتلوكم وان أطعتموهم أضلوكم قالوا: يا رسول الله كيف نصنع ؟ قال : كما صنع أصحاب عيسى بن مريم نشروا بالمناشير وحملوا على الخشب موت في طاعة الله خير من حياة في معصية الله.
'হযরত মুআয রাযি. বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিয়া ততক্ষণ পর্যন্ত কবুল করো যতক্ষণ পর্যন্ত তা হাদিয়া থাকে। তবে যখন তা দীনি বিষয়ে ঘুষের লেন-দেন হিসেবে আদান- প্রদান করা হয়-তখন তা কবুল করো না। তবে (মনে হয় আমজনতা) তা বর্জন করবে না। কারণ দারিদ্র্য তোমাকে বাধ্য করবে। জেনে রাখো! নিশ্চয় ইসলামের চাকা সর্বদা ঘূর্ণায়মান। সুতরাং আল্লাহর কিতাব যেদিকে নির্দেশ করে তা মান্য করে চলো (তাকে নিজের মনমতো পরিচালনা করো না)। জেনে রাখো! অচিরেই কিতাবুল্লাহ ও শাসকশ্রেণি পৃথক পৃথক হয়ে যাবে। সুতরাং তুমি আল্লাহর কিতাব ছেড়ো না। জেনে রাখো! অচিরেই তোমাদের ওপর এমন শাসক নিয়োগ করা হবে, যারা নিজেদের জন্য যা নির্বাচন করবে অন্যের জন্য তা নির্বাচন করবে না। তোমরা যদি তাদের অবাধ্য হও তাহলে তোমাদেরকে হত্যা করবে আর যদি তোমরা তাদের বাধ্য হয়ে যাও তাহলে (দীনহীনতার কারণে) তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কেরাম আরজ করেন, হে আল্লাহর রাসূল! এমতাবস্থায় আমরা কোন পদ্ধতির অনুসরণ করবো? নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পদ্ধতির অনুসরণ করবে যা হযরত ঈসা আ. এর সহচরগণ করেছেন। তাদেরকে করাত দ্বারা চিরে ফেলা হয়েছে, শুলে চড়ানো হয়েছে, (তবুও তারা দীনের পথে অটল- অবিচল ছিল) আল্লাহর আনুগত্যে জীবন দেওয়া উত্তম, তাঁর অবাধ্যতা করার চেয়ে। '

টিকাঃ
৯৩. তাবারানী, মাজমাউয যাওয়ায়েদ:৫/২২৭, কানযুল উম্মাল:১/২১৬

📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 নামাজ পড়ার কারণে লজ্জা দিবে

📄 নামাজ পড়ার কারণে লজ্জা দিবে


ستكون الفتنة يفارق الرجل فيها اخاه واباه تطير الفتنة في قلوب الرجال منهم الى يوم القيامة حتى يعير الرجل فيها بصلاتها كما تعير الزانية بزناها.
'হযরত আব্দুল্লাহ বিন উমর রাযি. থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন এক যুগ আসবে যে, মানুষ নিজের ভাই ও পিতার সঙ্গে সম্পর্কোচ্ছেদ করবে এবং তাদের কারো কারো অন্তরে ফিত্না কেয়ামত পর্যন্ত আসন গেঁড়ে নেবে। ফলে মানুষকে নামাজ পড়ার কারণে এমনভাবে লজ্জা দেবে যেভাবে কোনো ব্যভিচারিনী নারীকে তার অপকর্মের কারণে লজ্জা দেওয়া হয়ে থাকে। '

টিকাঃ
৯৪. কানযুল উম্মাল:১১/১৮, হাদিস নং:৩১১৩৩

📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 সাবধান! কালো খেজাব থেকে

📄 সাবধান! কালো খেজাব থেকে


عن ابن عباس عن النبي صلى الله عليه وسلم قال: قوم يخضبون بهذا السواد آخر الزمان كحواصل الحمام لا يريحون رائحة الجنة.
'হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শেষ যমানায় মানুষ কবুতরের পাকস্থলীর মতো নিজের দাড়িকে কালো খেজাব দ্বারা রঙ্গিন করবে। এ জাতীয় লোকেরা জান্নাতের ঘ্রাণও পাবে না।'

টিকাঃ
৯৫. আবু দাউদ:৬৬৭

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00