📄 দাজ্জালের দল
عن حذيفة بن اليمان عن النبي صلى الله عليه وسلم: سيكون في آخر الزمان قوم يقولون لا قدر فإن مرضوا فلا تعودوهم وإن ماتوا فلا تشهدوهم فإنهم شيعة الدجال وحق على الله عز وجل أن يلحقهم به.
'হযরত হুযাইফা বিন ইয়ামান রাযি. থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শেষ যমানায় কিছু লোক আসবে যারা বলবে- তাক্বদীর কোন বিষয় নয়। তারা যদি অসুস্থ হয় তাহলে তাদের সেবা করতে যেয়ো না। তারা যদি মারা যায় তাহলে তাদের জানাযায় যেয়ো না। কারণ তারা দাজ্জালের দল। আল্লাহ তাআলার দায়িত্ব তাদেরকে দাজ্জালের সঙ্গে মিলিয়ে দেয়া।
টিকাঃ
৮২. মুসনাদে আবু দাউদ-২/৫৮
📄 দীনের গুরুত্বপূর্ণ বিষয়কে অস্বীকার করা
عن ابن عباس رضي الله عنهما قال: قال عمر بن الخطاب رضي الله عنه: انه سيكون أناس يكذبون بالدجال ويكذبون بطلوع الشمس من مغربها ويكذبون بعذاب القبر ويكذبون بالشفاعة ويكذبون بقوم يخرجون من النار بعدما امتحشوا.
'হযরত ইবনে আব্বাস রাযি. বর্ণনা করেন হযরত উমর রাযি. বলেছেন, অচিরেই কিছু মানুষ আসবে যারা দাজ্জালের আগমনকে মিথ্যা প্রতিপন্ন করবে। কেয়ামতের নিকটবর্তী সময়ে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়াকে অস্বীকার করবে। কবরের শাস্তিকে মিথ্যা প্রতিপন্ন করবে, সুপারিশকে অস্বীকার করবে। হাউজে কাউসারকে অস্বীকার করবে। জাহান্নামে জ্বলে-পুড়ে অবশেষে কিছু মানুষ মুক্তি পাবে এমন আকীদাকে অস্বীকার করবে। '
টিকাঃ
৮৩. মুসান্নাফে আব্দুর রাযযাক, মুসান্নাফে ইবনে আবী শায়বা, ইবনে মাজাহ, কানযুল উম্মাল: ১/৩৮৭
📄 যমানার পরিবর্তন
آخر ابن جرير في تهذيب الآثار: حدثني أبو حميد الحمصي أحمد بن المغيرة حدثنا عثمان بن سعيد عن محمد بن مهاجر حدثني الزبيدي عن الزهري عن عروة عن عائشة أنها قالت: يا ويح لبيد حيث يقول: ذهب الذين يعاش في أكنافهم . وبقيت في خلف كجلد الأجرب قالت عائشة: فكيف لو أدركت زماننا هذا! ثم قال الزهري: رحم الله عروة فكيف لو أدرك زماننا هذا! ثم قال الزبيدي: رحم الله الزهري فكيف لو أدرك زماننا هذا! قال محمد: وأنا أقول: رحم الله الزبيدي فكيف لو أدرك زماننا هذا! قال أبو حميد قال عثمان: ونحن نقول: رحم الله محمدا فكيف لو أدرك زماننا هذا قال ابن جرير قال لنا أبو حميد: رحم الله عثمان فكيف لو أدرك زماننا هذا! قال ابن جرير: رحم الله أحمد بن المغيرة فكيف لو أدرك زماننا هذا (أخرجه عبد الرزاق في مصنفه (٢٤٦/١١) وقال المعلق: أخرجه ابن المبارك عن معمر: صفحة ٦٠ رقم ١٨٣. ص). قال العبد الضعيف الجامع رحمه الله: جميعا ! فكيف لو ادركوا زماننا هذا...
'ইমাম যুহরী রহ. হযরত উরওয়া থেকে বর্ণনা করেন, হযরত আয়েশা রাযি. একবার লাবীদ এর কবিতা পাঠ করেন,
যাদের ছায়ায় চলেছে জীবন, বিদায় নিয়েছে তারা আমি অকর্মা রয়ে গেলাম অযোগ্যদের পাড়ায়।
হযরত আয়েশা রাযি. বলেন, বড় আশ্চর্যের কথা! লাবীদ নিজ যুগের লোকদের ব্যাপারে এমন বলেছে। সে যদি আমাদের যুগ প্রত্যক্ষ করতো তাহলে কী বলতো? হযরত উরওয়াহ রহ. বলেন, হযরত আয়েশা রা. এর ওপর আল্লাহ রহম করুন। তিনি যদি আমাদের যুগ পেতেন তাহলে কী বলতেন? ইমাম যুহরী রহ. বলেন, আল্লাহ তাআলা যুহরী রহ. এর ওপর রহম করুন। তিনি যদি আমাদের যুগ পেতেন তাহলে কী বলতেন? ইমাম যুহরী রহ. এর শাগরিদ যুবাইদী রহ. বলেন, আল্লাহ তাআলা যুবাইদী রহ. এর ওপর রহম করুন। তিনি যদি আমাদের যুগ পেতেন তাহলে কী বলতেন? যুবাইদী রহ. এর শাগরিদ মুহাম্মাদ বিন মুহাজির রহ. বলেন, আল্লাহ তাআলা যুবাইদী রহ. এর ওপর রহম করুন। তিনি যদি আমাদের যুগ পেতেন তাহলে কী বলতেন? মুহাম্মদ বিন মুহাজির রহ. এর শাগরিদ উসমান বিন সাঈদ রহ. বলেন, আল্লাহ তাআলা মুহাম্মাদ বিন মুহাজির রহ. এর ওপর রহম করুন! তিনি যদি আমাদের যুগ পেতেন তাহলে কী বলতেন? উসমান রহ. এর শাগরিদ আবু হামীদ রহ. বলেন, আল্লাহ তাআলা উসমান রহ. এর ওপর রহম করুন! তিনি যদি আমাদের যুগ পেতেন তাহলে কী বলতেন? ইমাম ইবনে জারীর রহ. বলেন, আল্লাহ তাআলা আমাদের উস্তাদ আবু হামীদ রহ. এর ওপর রহম করুন! তিনি যদি আমাদের যুগ পেতেন তাহলে কী বলতেন? অধম লেখক বলেন, আল্লাহ সুবহানু তাআলা তাদের সবার ওপর রহম করুন। যদি এ সকল বুযর্গরা আমাদের যুগ প্রত্যক্ষ করতেন তাহলে কী অবস্থা হতো?'
টিকাঃ
৮৪. কানযুল উম্মাল: ১৪/৫৭৮
📄 কুরআনের মাধ্যমে সংশয় সৃষ্টিকারীদের প্রাদুর্ভাব
عن عمر بن الخطاب رضي الله عنه قال: انه سيأتي ناس يجادلونكم بشبهات القرآن فخذوهم بالسنن فان اصحاب السنن بكتاب الله.
'হযরত উমর বিন খাত্তাব রাযি. বর্ণনা করেন, অচিরেই এমন কিছু মানুষ আসবে যারা কুরআনের (ভুল ব্যাখ্যার) মাধ্যমে দীনের মধ্যে সংশয়-সন্দেহ সৃষ্টি করে ঝগড়া করবে। তাদের সুন্নাহর মাধ্যমে পাকড়াও করো। কারণ, সুন্নাহ (হাদিস) বিষয়ে অভিজ্ঞরা কিতাবুল্লাহর (বিশুদ্ধ ব্যাখ্যা) বিষয়ে পূর্ণ জ্ঞান রাখেন।'
টিকাঃ
৮৫. সুনানে দারামী:১/৪৭