📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 ইহুদী-খ্রিস্টানদের অনুকরণ

📄 ইহুদী-খ্রিস্টানদের অনুকরণ


عن أبي سعيد رضي الله عنه : أن النبي صلى الله عليه وسلم قال: ( لتتبعن سنن من قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو سلكوا جحر ضب لسلكتموه ) . قلنا: يا رسول الله اليهود والنصارى؟ قال: ( فمن؟ و عند الترمذي عن عبد الله بن عمرو: حتى ان كان منهم من اتى امه علانية لكان في امتي من يصنع.
'হযরত আবু সাঈদ রাযি. থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা পূর্ববর্তী উম্মতের পায়ে পায়ে অনুসরণ করবে। এমনকি তারা যদি সাপের গর্তে প্রবেশ করে তোমরা তারও অনুসরণ করবে। সাহারায়ে কেরাম রাযি. আরজ করলেন, হে আল্লাহর রাসূল! পূর্ববর্তী উম্মত দ্বারা কি ইহুদী-খ্রিষ্টান উদ্দেশ্য? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা ছাড়া আর কে? অন্য এক বর্ণনায় এসেছে, যদি তাদের মাঝে কেউ নিজের মায়ের সঙ্গে প্রকাশ্যে খারাপকর্মে লিপ্ত হয় তাহলে আমার উম্মতের মাঝেও এ জাতীয় লোক পাওয়া যাবে। '

টিকাঃ
৬৭. মিশকাত শরীফ: ৪৫৮

📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 ব্যাপক খুনোখুনি

📄 ব্যাপক খুনোখুনি


عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ - صلى الله عليه وسلم - « وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ تَذْهَبُ الدُّنْيَا حَتَّى يَأْتِيَ عَلَى النَّاسِ يَوْمُ لاَ يَدْرِى الْقَاتِلُ فِيمَ قَتَلَ وَلاَ الْمَقْتُولُ فِيمَ قُتِلَ « فَقِيلَ : كَيْفَ يَكُونُ ذَلِكَ؟ قَالَ: « الْهَرْجُ . الْقَاتِلُ وَالْمَقْتُولُ فِي النَّارِ. »
'হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঐ সত্তার কসম যার হাতে আমার প্রাণ! দুনিয়া ধ্বংস হবে না যতক্ষণ না এমন যুগ আসবে যে, হত্যাকারী কেন হত্যা করছে সে জানবে না এবং নিহত ব্যক্তি জানবে না কেন তাকে হত্যা করা হয়েছে! সাহাবায়ে কেরাম আরজ করেন, হে আল্লাহ রাসূল! এমনটি কেন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোলযোগ ব্যাপক হবে। হন্তারক ও নিহত ব্যক্তি উভয়েই জাহান্নামী হবে। '

টিকাঃ
৬৮. মুসলিম: ২/৩৯৪, মিশকাত: ৪৬৪

📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 ভয়াবহ খারাপ যুগ

📄 ভয়াবহ খারাপ যুগ


عن الزبير بن عدي، قَالَ : أتينا أنس بن مالك - رضي الله عنه - فشكونا إِلَيْه ما نلقى مِنَ الحَجَّاج . فَقَالَ : « اصْبَرُوا؛ فَإِنَّهُ لَا يَأْتِي عَلَيْكُم زَمَانُ إلا والَّذِي بَعدَهُ شَرٌّ مِنهُ حَتَّى تَلقَوا رَبَّكُمْ » سَمِعْتُهُ مِنْ نَبِيِّكُمْ - صلى الله عليه وسلم -
'যুবাইর বিন আদি রহ. বলেন, আমরা হযরত আনাস রাযি. এর হাজ্জাজের পীড়নের অভিযোগ করি যা আমাদের ভোগাচ্ছিল। তিনি বললেন, ধৈর্যধারণ করো। তোমাদের ওপর যে যুগ আসবে এর পরের যুগ তারচেয়ে নিকৃষ্টতম হবে। আর এভাবেই তোমরা আল্লাহ তাআলার সঙ্গে মিলিত হবে। আমি এই হাদিসটি তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শুনেছি। '

টিকাঃ
৬৯. বুখারি: ২/১০৪৭, মিশকাত শরীফ: ৪৬২

📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 ধ্বংসাত্মক গুনাহের দুঃসাহস

📄 ধ্বংসাত্মক গুনাহের দুঃসাহস


عَنْ أَنَسٍ قَالَ : إِنَّكُمْ لَتَعْمَلُونَ أَعْمَالاً هِيَ أَدَقُ فِي أَعْيُنِكُمْ مِنَ الشَّعَرِ إِنْ كُنَّا لَنَعُدَّها عَلَى عَهْدِ رَسُولِ اللهِ -صلى الله عليه وسلم- أَنَّهَا لَهِيَ الْمُوبِقَاتُ يعني المهلكات.
‘হযরত আনাস রাযি. ও হযরত আবু সাঈদ খুদরী রাযি. বর্ণনা করেন, তোমরা এমন অনেক কাজ করো যা তোমাদের দৃষ্টিতে চুলের মতো হালকা (অর্থাৎ অতি সাধারণ) কিন্তু আমরা তা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে ধ্বংসাত্মক হিসেবে গণ্য করতাম।'

টিকাঃ
৭০. মিশকাত শরীফ: ৪৫৮, কিতাবুল যুহদ:১৯৫

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00