📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 দীনি বিষয়কে পরিবর্তন করে দেয়া হবে

📄 দীনি বিষয়কে পরিবর্তন করে দেয়া হবে


عن عائشة قالت: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ان اول ما يكفئ - قال زيد: يعني الاسلام كما يكفأ الاناء يعني الخمر فقيل: كيف يا رسول الله وقد بين الله فيها ما بين؟ قال رسول الله صلى الله عليه وسلم : يسمونها بغير اسمها فيستحلونها.
'হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, ধর্মীয় বিষয়ের যেটি সর্বপ্রথম পাত্রের মতো উল্টে দেয়া হবে তা হলো 'মদ'। সাহাবায়ে কেরাম রাযি. আরজ করলেন, হে আল্লাহর রাসূল! তা কিভাবে সম্ভব? অথচ আল্লাহ তাআলা তা হারাম হওয়ার বিষয়টি পরিষ্কার করে বর্ণনা করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য কোনো নাম দিয়ে তারা একে হালাল করে নিবে।'

টিকাঃ
৬৫. মিশকাত শরীফ: ৪৬০

📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 ধ্বংসের মূল কারণ

📄 ধ্বংসের মূল কারণ


عن عمرو بن عوف الأنصاري رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: فوالله لا الفقر أخشى عليكم ولكن أخشى عليكم أن تبسط عليكم الدنيا كما بسطت على من كان قبلكم فتنافسوها كما تنافسوها وتهلككم كما أهلكتهم.
'হযরত আমর বিন আওফ রাযি. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম! আমি তোমাদের জন্য ক্ষুধা ও দারিদ্রতার ভয় করি না; বরং আমার ভয় হয় দুনিয়া তোমাদের সামনে এমনভাবে ছড়িয়ে দেওয়া হবে যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের জন্য অবারিত করে দেওয়া হয়েছিল। ফলে তোমরা পরস্পর লোভ-লালসায় প্রতিযোগিতা করতে থাকবে যেভাবে পূর্ববর্তী উম্মতেরা প্রতিযোগিতা করেছিল। এরপর তোমাদেরকেও সেভাবে ধ্বংস করে দেওয়া হবে যেভাবে পূর্ববর্তীদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল।'

টিকাঃ
৬৬. মিশকাত শরীফ: ৪৪০

📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 ইহুদী-খ্রিস্টানদের অনুকরণ

📄 ইহুদী-খ্রিস্টানদের অনুকরণ


عن أبي سعيد رضي الله عنه : أن النبي صلى الله عليه وسلم قال: ( لتتبعن سنن من قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو سلكوا جحر ضب لسلكتموه ) . قلنا: يا رسول الله اليهود والنصارى؟ قال: ( فمن؟ و عند الترمذي عن عبد الله بن عمرو: حتى ان كان منهم من اتى امه علانية لكان في امتي من يصنع.
'হযরত আবু সাঈদ রাযি. থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা পূর্ববর্তী উম্মতের পায়ে পায়ে অনুসরণ করবে। এমনকি তারা যদি সাপের গর্তে প্রবেশ করে তোমরা তারও অনুসরণ করবে। সাহারায়ে কেরাম রাযি. আরজ করলেন, হে আল্লাহর রাসূল! পূর্ববর্তী উম্মত দ্বারা কি ইহুদী-খ্রিষ্টান উদ্দেশ্য? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা ছাড়া আর কে? অন্য এক বর্ণনায় এসেছে, যদি তাদের মাঝে কেউ নিজের মায়ের সঙ্গে প্রকাশ্যে খারাপকর্মে লিপ্ত হয় তাহলে আমার উম্মতের মাঝেও এ জাতীয় লোক পাওয়া যাবে। '

টিকাঃ
৬৭. মিশকাত শরীফ: ৪৫৮

📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 ব্যাপক খুনোখুনি

📄 ব্যাপক খুনোখুনি


عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ - صلى الله عليه وسلم - « وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ تَذْهَبُ الدُّنْيَا حَتَّى يَأْتِيَ عَلَى النَّاسِ يَوْمُ لاَ يَدْرِى الْقَاتِلُ فِيمَ قَتَلَ وَلاَ الْمَقْتُولُ فِيمَ قُتِلَ « فَقِيلَ : كَيْفَ يَكُونُ ذَلِكَ؟ قَالَ: « الْهَرْجُ . الْقَاتِلُ وَالْمَقْتُولُ فِي النَّارِ. »
'হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঐ সত্তার কসম যার হাতে আমার প্রাণ! দুনিয়া ধ্বংস হবে না যতক্ষণ না এমন যুগ আসবে যে, হত্যাকারী কেন হত্যা করছে সে জানবে না এবং নিহত ব্যক্তি জানবে না কেন তাকে হত্যা করা হয়েছে! সাহাবায়ে কেরাম আরজ করেন, হে আল্লাহ রাসূল! এমনটি কেন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোলযোগ ব্যাপক হবে। হন্তারক ও নিহত ব্যক্তি উভয়েই জাহান্নামী হবে। '

টিকাঃ
৬৮. মুসলিম: ২/৩৯৪, মিশকাত: ৪৬৪

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00