📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 যাকাতকে ট্যাক্স মনে করা হবে

📄 যাকাতকে ট্যাক্স মনে করা হবে


عن علي بن أبي طالب قال: قال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت أمتي مس عشرة خصلة حل بها البلاء فقيل وما هن يا رسول الله قال إذا كان المغنم دولا والأمانة مغنما والزكاة مغرما وأطاع الرجل زوجته وعق أمه وبر صديقه وجفا أباه وارتفعت الأصوات في المساجد وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وشربت الخمور ولبس الحرير واتخذت القينات والمعازف ولعن آخر هذه الأمة أولها فليرتقبوا عند ذلك ريحا حمراء أو خسفا ومسخا.
'হযরত আলী রাযি. থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আমার উম্মত ১৫টি কাজ করতে থাকবে তখন তাদের ওপর মুসিবতের পাহাড় ভেঙ্গে পড়বে। সাহাবায়ে কেরাম রাযি. আরজ করলেন, হে আল্লাহর রাসূল! এই ১৫টি জিনিস কী? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন গনিমত সম্পদ হয়ে যাবে। আমানতকে গনিমতের মতো মনে করা হবে। জাকাতকে ট্যাক্স মনে করা হবে। স্বামী তার স্ত্রীর অনুগত্য করবে এবং মায়ের সঙ্গে মন্দ আচরণ করবে। বন্ধুর সঙ্গে ভালো আচরণ করবে আর পিতার সঙ্গে মন্দ আচরণ করবে। মসজিদে আওয়াজ উচ্চকিত হবে। সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিটি গোত্রের নেতা হবে। মানুষকে সম্মান করা হবে তার জুলুম থেকে বাঁচার জন্য। মদপান ব্যাপক হয়ে যাবে। রেশমের পোশাক পরিধান করা হবে। গায়িকা ও গান-বাদ্যের সরঞ্জাম ব্যাপক হবে। পরবর্তীরা পূর্ববর্তীদের সমালোচনা করবে। ঐ সময় লাল বায়ু, ভূমি ধ্বস এবং চেহারা বিকৃতি হয়ে যাওয়ার অপেক্ষা করো। '

টিকাঃ
৬১. জামে তিরমিযী: ২/৪৪

📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 মসজিদের অবমাননা

📄 মসজিদের অবমাননা


عن الحسن رحمه الله مرسلاً يأتى على الناس زمان يكون حديثهم في مساجدهم فى أمر دنياهم فلاج السوهم فليس لله فيهم حاجة.
'হযরত হাসান রহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণনা করেন, এমন এক যুগ আসবে যখন মানুষ মসজিদে বসে দুনিয়াবী কথা বার্তা বলবে। তখন তোমরা তাদের সাথে বসো না। আল্লাহ তাআলার এমন লোকদের কোনো প্রয়োজন নেই।'

টিকাঃ
৬২. মিশকাত শরীফ: ৭১

📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 মূর্খ মুফতি

📄 মূর্খ মুফতি


عن عبدالله بن عمرو بن العاص يقول: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من الناس ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يترك عالما اتخذ الناس رؤسا جهالا فسئلوا فأفتوا بغير علم فضلوا وأضلوا.
'হযরত আবদুল্লাহ বিন আমর রাযি. থেকে বর্ণিত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলা ইলম এমনভাবে উঠিয়ে নেবেন না যে, মানুষের দিল থেকে তা বের করে নেবেন। বরং উলামায়ে কেরামকে এক এক করে উঠিয়ে নেবেন। অবশেষে আর কোনো আলেম বাকি থাকবে না। তখন মানুষ জাহেল (মূর্খ) কে নেতা নির্বাচন করবে। তার নিকট মাসআলা জিজ্ঞাসা করবে। আর সেই জাহেল না জেনে ফতোয়া প্রদান করবে। এতে সে নিজেও পথভ্রষ্ট হবে এবং অন্যদেরও পথভ্রষ্ট করবে।'

টিকাঃ
৬৩. মিশকাত শরীফ:৩৩

📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 উলামা ও শাসকশ্রেণি

📄 উলামা ও শাসকশ্রেণি


عن ابن عباس، عن النبي صلى الله عليه وسلم قال: « إن أناسا من أمتى سيتفقهون في الدين، ويقرأون القرآن، ويقولون : نأتى الامراء فنصيب من دنياهم ونعتز لهمبديننا . ولا يكون ذلك . كما لا يجتنى من القتاد إلا الشوك كذلك لا يجتنى من قربهم إلا « . قال محمد بن الصباح : كأنه يعنى الخطايا.
'হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মাঝে এমন এক জামাত থাকবে যারা দীনের গভীর জ্ঞান অর্জন করবে এবং কুরআনুল কারীমও তিলাওয়াত করবে। তারা বলবে- এসো আমরা শাসকদের কাছে গিয়ে তাদের দুনিয়াবী বিষয়ে ভাগ নিই তবে নিজেদের দীন তাদের থেকে নিরাপদ রেখে। তবে, কাটাযুক্ত গাছ থেকে কাটা ব্যতীত যেমন অন্যকিছু অর্জন অসম্ভব; তেমনি শাসকের সংস্পর্শে গিয়ে গুনাহ ব্যতীত অন্য কিছু পাওয়া অসম্ভব। '

টিকাঃ
৬৪. ইবনে মাজাহ: ২২

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00