📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 অবস্থা ক্রমে গুরুতর হবে

📄 অবস্থা ক্রমে গুরুতর হবে


عَنْ أَبِي أُمَامَةَ ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسَلَّم ، يَقُولُ : لَا يَزْدَادُ الأَمْرُ إِلَّا شِدَّةً ، وَلَا الْمَالُ إِلَّا إِفَاضَةً ، وَلَا تَقُومُ السَّاعَةُ إِلَّا عَلَى شِرَارِ خَلْقِهِ.
'হযরত আবু উমামা রাযি. বর্ণনা করেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অবস্থা নাযুক হবে। সম্পদ বৃদ্ধি পাবে আর কেয়ামত শুধু নিকৃষ্ট লোকদের ওপরই কায়েম হবে। (নেককার লোকদের উঠিয়ে নেওয়া হবে)।'

টিকাঃ
৫৮. দুররে মানছুর:৬/৫৫

📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 এমনও কি হবে!

📄 এমনও কি হবে!


عن موسى بن ابي عيسى المدني رحمه الله قال قال رسول الله صلى الله عليه وسلم كيف بكم إذا فسق فتيانكم وطغى نساؤكم؟ قالوا: يا رسول الله! وإن ذلك لكائن؟ قال: نعم! واشد منه كيف بكم إذا لم تأمرون المعروف وتهنوا المنكر؟ قالوا: يا رسول الله! وإن ذلك لكائن؟ قال:نعم! واشد منه كيف بكم إذا رأيتم المنكر معروفا والمعروف منكرا؟
'হযরত মুসা বিন ঈসা মাদানী রহ. থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঐ সময় তোমাদের অবস্থা কেমন হবে যখন তোমাদের যুবকরা বদকার হয়ে যাবে এবং তরুণী ও নারীরা সকল সীমা অতিক্রম করবে? সাহাবায়ে কেরাম রাযি. আরজ করলেন, হে আল্লাহর রাসূল! এমনও কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ। এর চেয়েও ভয়াবহ হবে। ঐ সময় তোমাদের অবস্থা কেমন হবে? যখন তোমরা না ভালো কাজের নির্দেশ দিবে না মন্দ কাজে বাঁধা প্রদান করবে? সাহাবায়ে কেরাম আরজ করেন, হে আল্লাহর রাসূল! এমনও কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ। তার চেয়েও ভয়াবহ হবে। ঐ সময় তোমাদের অবস্থা কেমন হবে? যখন তোমরা মন্দকে ভালো আর ভালোকে মন্দ মনে করতে থাকবে?'

টিকাঃ
৫৯. কিতাবুর রিকাক: ৪৮৪

📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 নারীদের আনুগত্য

📄 নারীদের আনুগত্য


عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: إذا اتخذ الفيء دولا و الأمانة مغنما و الزكاة مغرما و تعلم لغير الدين و أطاع الرجل امرأته و عق أمه و أدنى صديقه و أقصى أباه و ظهرت الأصوات في المساجد و ساد القبيلة فاسقهم و كان زعيم القوم أرذلهم و أكرم الرجل مخافة شره و ظهرت القينات و المعازف و شربت الخمور و لعن آخر هذه الأمة أولها فليرتقبوا عند ذلك ريحا حمراء و زلزلة و خسفا و مسخا و قذفا و آيات تتابع كنظام لآل قطع سلكه فتتابع.
'হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন গনীমতের সম্পদকে নিজের সম্পদ, আমানতকে গনীমত এবং জাকাতকে ঋণ মনে করা হবে। দুনিয়া উপার্জনের উদ্দেশ্যে ইলম অর্জন করা হবে। পুরুষরা নারীর আনুগত্য করবে এবং নিজের মায়ের অবাধ্য হবে। বন্ধুকে কাছে টানবে, পিতাকে দূরে ঠেলে দেবে। মসজিদে উঁচুস্বরে কথা বলা হবে। গোত্রের ফাসিক নেতা হবে। সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা নেতা হবে। মানুষের সম্মান করা হবে শুধু তার জুলুম থেকে বাঁচার জন্য। গায়িকা ও গান-বাদ্যের সরঞ্জামাদি ব্যাপক হবে। মদ পান করা হবে। পরবর্তীরা পূর্ববতীদের সমালোচনা করবে। ঐ সময় লাল বায়ু, ভূমিকম্প, ভূমি ধ্বস, চেহারা বিকৃতি হয়ে যাওয়া, আসমান থেকে পাথরবৃষ্টি বর্ষণ-এ জাতীয় বিভিন্ন ধরণের শাস্তির অপেক্ষা করো। যেভাবে কোনো পুরোনো মালার তাগা ছিড়ে গেলে পুতি পড়তে থাকে (সেভাবে আজাব-মুসিবত আসতে থাকবে)। '

টিকাঃ
৬০. জামে তিরমিযী: ২/৪৪

📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 যাকাতকে ট্যাক্স মনে করা হবে

📄 যাকাতকে ট্যাক্স মনে করা হবে


عن علي بن أبي طالب قال: قال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت أمتي مس عشرة خصلة حل بها البلاء فقيل وما هن يا رسول الله قال إذا كان المغنم دولا والأمانة مغنما والزكاة مغرما وأطاع الرجل زوجته وعق أمه وبر صديقه وجفا أباه وارتفعت الأصوات في المساجد وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وشربت الخمور ولبس الحرير واتخذت القينات والمعازف ولعن آخر هذه الأمة أولها فليرتقبوا عند ذلك ريحا حمراء أو خسفا ومسخا.
'হযরত আলী রাযি. থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আমার উম্মত ১৫টি কাজ করতে থাকবে তখন তাদের ওপর মুসিবতের পাহাড় ভেঙ্গে পড়বে। সাহাবায়ে কেরাম রাযি. আরজ করলেন, হে আল্লাহর রাসূল! এই ১৫টি জিনিস কী? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন গনিমত সম্পদ হয়ে যাবে। আমানতকে গনিমতের মতো মনে করা হবে। জাকাতকে ট্যাক্স মনে করা হবে। স্বামী তার স্ত্রীর অনুগত্য করবে এবং মায়ের সঙ্গে মন্দ আচরণ করবে। বন্ধুর সঙ্গে ভালো আচরণ করবে আর পিতার সঙ্গে মন্দ আচরণ করবে। মসজিদে আওয়াজ উচ্চকিত হবে। সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিটি গোত্রের নেতা হবে। মানুষকে সম্মান করা হবে তার জুলুম থেকে বাঁচার জন্য। মদপান ব্যাপক হয়ে যাবে। রেশমের পোশাক পরিধান করা হবে। গায়িকা ও গান-বাদ্যের সরঞ্জাম ব্যাপক হবে। পরবর্তীরা পূর্ববর্তীদের সমালোচনা করবে। ঐ সময় লাল বায়ু, ভূমি ধ্বস এবং চেহারা বিকৃতি হয়ে যাওয়ার অপেক্ষা করো। '

টিকাঃ
৬১. জামে তিরমিযী: ২/৪৪

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00