📄 কল্যাণ থেকে বঞ্চিত মানুষের সমাগম
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا, قَالَ ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى الله عَلَيه وسَلَّم : لا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَأْخُذَ اللَّهُ عَزَّ وَজَلَّ شَرِيطَتَهُ مِنْ أَهْلِ الْأَرْضِ ، فَيَبْقَى عَجَاجٌ لَا يَعْرِفُونَ مَعْرُوفًا ، وَلَا يُنْكِرُونَ مُنْكَرًا.
'হযরত আব্দুল্লাহ বিন আমর রাযি. থেকে বর্ণিত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাঁর নেক বান্দাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে না নেবেন। তারপর দুনিয়াতে কল্যাণবঞ্চিত লোকেরা থাকবে, যারা না কোনো নেক কাজকে নেক মনে করবে না কোনো মন্দ কাজকে মন্দ মনে করবে।'
টিকাঃ
৫৫. দুররে মানছুর: ৬/৫৫
📄 জাঁকজমকপূর্ণ জীবনযাপন
عن ابن عمر رضي الله عنهما مرفوعا يكون في آخر هذه الامتي رجال يركبون على المياثر حتى يأتوا ابواب المساجد نسائهم كاسيات عاريات على رؤوسهن كأسنمة البخت العجاف العنوهن فإنهن الملعونات لو كان وراءكم أمة من الأمم خدمتهم نساؤكم كما خدمتكم نساء الأمم قبلكم.
'হযরত ইবনে উমর রাযি. থেকে বর্ণিত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শেষ যুগে এমন কিছু লোক আসবে যারা খুব আড়ম্বরতার সাথে বাহনের গদিতে আরোহন করে মসজিদে গমন করবে। অথচ তাদের নারীদের পোশাক পরিহিত অবস্থায়ও নগ্ন মনে হবে। তাদের মাথায় শীর্ণকায় উটের কুঁজের মতো কেশগুচ্ছ থাকবে। তাদের অভিশাপ দাও। কারণ তারা অভিশপ্ত। তোমাদের পরে যদি কোনো উম্মত আসতো তাহলে তোমরা তাদের গোলামী করতে যেভাবে পূর্ববর্তীযুগের নারীরা তোমাদের দাসী ছিল।'
টিকাঃ
৫৬. দুররে মানছুর: ৬/৫৫
📄 আল্লাহর লানত ও গজবে দিনযাপন
عن ابي هريرة رضي الله عنه يقول : سمعت رسول الله صلى الله عليه و سلم يقول : إن طالت بك مدة يوشك أن ترى قوما يغدون في سخط الله ويروحون في لعنته في أيديهم مثل أذناب البقر.
'হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের জীবন যদি দীর্ঘ হয় তাহলে সেই দিন বেশি দূরে নয় যখন তোমরা এমন লোকদেরকেও দেখতে পাবে, যারা সকাল করবে আল্লাহর গজব নিয়ে আর সন্ধ্যা করবে আল্লাহর অভিশাপ নিয়ে। তাদের হাতে থাকবে গরুর লেজের মতো চাবুক। '
টিকাঃ
৫৭. দুররে মানছুর: ৬/৫৫
📄 অবস্থা ক্রমে গুরুতর হবে
عَنْ أَبِي أُمَامَةَ ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسَلَّم ، يَقُولُ : لَا يَزْدَادُ الأَمْرُ إِلَّا شِدَّةً ، وَلَا الْمَالُ إِلَّا إِفَاضَةً ، وَلَا تَقُومُ السَّاعَةُ إِلَّا عَلَى شِرَارِ خَلْقِهِ.
'হযরত আবু উমামা রাযি. বর্ণনা করেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অবস্থা নাযুক হবে। সম্পদ বৃদ্ধি পাবে আর কেয়ামত শুধু নিকৃষ্ট লোকদের ওপরই কায়েম হবে। (নেককার লোকদের উঠিয়ে নেওয়া হবে)।'
টিকাঃ
৫৮. দুররে মানছুর:৬/৫৫