📄 ফিৎনা ফাসাদের যুগ
عن أبي موسى قال: قال رسول الله صلى الله عليه وسلم إن من ورائكم أياما يرفع فيها العلم ويكثر فيها الهرج قالوا يا رسول الله ما الهرج? قال: القتل.
'হযরত আবু মুসা রাযি. থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের পরে এমন যুগ আসবে যখন ইলমকে উঠিয়ে নেওয়া হবে। ফিৎনা-ফাসাদ ব্যাপক হয়ে যাবে। সাহাবারা আরজ করলেন, হে আল্লাহর রাসূল! ফিত্না-ফাসাদ দ্বারা কী উদ্দেশ্য? নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হত্যা।'
টিকাঃ
৫৩. তিরমিযী শরীফ: ২/৪৩
📄 ফিৎনা-ফাসাদের যুগে ইবাদতের প্রতিদান
عن معقل بن يسار رضي الله عنه ان النبي صلي الله عليه وسلم قال: العبادة في الهرج كهجرة الى.
'হযরত মাকিল বিন ইয়াসির রাযি. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদ বর্ণনা করেন, ফিৎনা-ফাসাদের যুগে ইবাদত করা হিজরত করে আমার নিকট আসার মতো মর্যাদাপূর্ণ।'
টিকাঃ
৫৪. সহীহ মুসলিম: ২/৪০৬, তিরমিযীঃ ২/৪৩, মুসনাদে আহমাদ: ৫/২৭
📄 কল্যাণ থেকে বঞ্চিত মানুষের সমাগম
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا, قَالَ ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى الله عَلَيه وسَلَّم : لا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَأْخُذَ اللَّهُ عَزَّ وَজَلَّ شَرِيطَتَهُ مِنْ أَهْلِ الْأَرْضِ ، فَيَبْقَى عَجَاجٌ لَا يَعْرِفُونَ مَعْرُوفًا ، وَلَا يُنْكِرُونَ مُنْكَرًا.
'হযরত আব্দুল্লাহ বিন আমর রাযি. থেকে বর্ণিত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাঁর নেক বান্দাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে না নেবেন। তারপর দুনিয়াতে কল্যাণবঞ্চিত লোকেরা থাকবে, যারা না কোনো নেক কাজকে নেক মনে করবে না কোনো মন্দ কাজকে মন্দ মনে করবে।'
টিকাঃ
৫৫. দুররে মানছুর: ৬/৫৫
📄 জাঁকজমকপূর্ণ জীবনযাপন
عن ابن عمر رضي الله عنهما مرفوعا يكون في آخر هذه الامتي رجال يركبون على المياثر حتى يأتوا ابواب المساجد نسائهم كاسيات عاريات على رؤوسهن كأسنمة البخت العجاف العنوهن فإنهن الملعونات لو كان وراءكم أمة من الأمم خدمتهم نساؤكم كما خدمتكم نساء الأمم قبلكم.
'হযরত ইবনে উমর রাযি. থেকে বর্ণিত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শেষ যুগে এমন কিছু লোক আসবে যারা খুব আড়ম্বরতার সাথে বাহনের গদিতে আরোহন করে মসজিদে গমন করবে। অথচ তাদের নারীদের পোশাক পরিহিত অবস্থায়ও নগ্ন মনে হবে। তাদের মাথায় শীর্ণকায় উটের কুঁজের মতো কেশগুচ্ছ থাকবে। তাদের অভিশাপ দাও। কারণ তারা অভিশপ্ত। তোমাদের পরে যদি কোনো উম্মত আসতো তাহলে তোমরা তাদের গোলামী করতে যেভাবে পূর্ববর্তীযুগের নারীরা তোমাদের দাসী ছিল।'
টিকাঃ
৫৬. দুররে মানছুর: ৬/৫৫