📄 শেষ যমানার সবচেয়ে বড় ফিৎনা
عبد الله بن مسعود - رضي الله عنه - أن رسول الله -صلى الله عليه وسلم - قال : «يكون في هذه الأمة أربع فتن، في أخرها . الغناء
'হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাযি. থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই উম্মতের ওপর চারটি ফিত্না আসবে। এর সর্বশেষ ও সবচেয়ে বড় ফিত্নাটি হলো—গান-বাদ্য।
টিকাঃ
৫০. দুররে মানছুর: ৬/৫৫
📄 ক্বিরাআত সৌন্দর্যের ফিৎনা
عن حذيفة قال : قال رسول الله صلى الله عليه وسلم : « اقرؤوا القرآن بلحون العرب وأصواتها وإياكم ولحون أهل العشق ولحون أهل الكتابين وسيجي بعدي قوم يرجعون بالقرآن ترجع الغناء والنوح لا يجاوز حناجرهم مفتونة قلوبهم وقلوب الذين يعجبهم شأنهم.
'হযরত হোযাইফা রাযি. বর্ণনা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা কুরআনুল কারীমকে আরবের লাহানে পড়ো। গানের সুর ও ইহুদী ও খ্রিষ্টানদের মতো পড়া থেকে বিরত থেকো। অচিরেই আমার পরে কিছু লোক আসবে যারা কুরআনকে গান ও বিলাপের সুরে পড়বে (কুরআন শুধু তাদের মুখে থাকবে) কণ্ঠনালী অতিক্রম করবে না। তাদের অন্তর ফিত্নায় আক্রান্ত হবে এবং যারা তাদের গানের সুরের ক্বিরাআত পছন্দ করবে তাদের অন্তরও ফিত্নায় আক্রান্ত হবে।
টিকাঃ
৫১. মিশকাত শরীফ: ১৯১
📄 আল্লাহর শাস্তির কারণ
عن عمران بن حصين رضي الله عنهما قال: ان رسول الله صلى الله عليه وسلم قال: في هذه الامتي خسف و مسخ ও قذف فقال رجل من المسلمين: يا رسول الله! ومتي ذالك؟ قال: اذا ظهرت القيان و المعازف ও شربت الخمور.
'হযরত ইমরান বিন হোসাইন রাযি. থেকে বর্ণিত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই উম্মতের ওপর ভূমি ধ্বস, আকৃতি বিকৃতি হয়ে যাওয়া এবং পাথর বর্ষণের শাস্তি নাজিল হবে। এক সাহাবী আরজ করলেন, হে আল্লাহর রাসূল! এমনটি কখন হবে? নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন গায়িকা-নর্তকী ও গান-বাজনার সরঞ্জামের ছড়াছড়ি হবে এবং ব্যাপকহারে মানুষ মদপান করবে।'
টিকাঃ
৫২. তিরমিযী শরীফ: ২/৪৫
📄 ফিৎনা ফাসাদের যুগ
عن أبي موسى قال: قال رسول الله صلى الله عليه وسلم إن من ورائكم أياما يرفع فيها العلم ويكثر فيها الهرج قالوا يا رسول الله ما الهرج? قال: القتل.
'হযরত আবু মুসা রাযি. থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের পরে এমন যুগ আসবে যখন ইলমকে উঠিয়ে নেওয়া হবে। ফিৎনা-ফাসাদ ব্যাপক হয়ে যাবে। সাহাবারা আরজ করলেন, হে আল্লাহর রাসূল! ফিত্না-ফাসাদ দ্বারা কী উদ্দেশ্য? নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হত্যা।'
টিকাঃ
৫৩. তিরমিযী শরীফ: ২/৪৩