📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 মুসলিম উম্মাহর পতনের আলামত

📄 মুসলিম উম্মাহর পতনের আলামত


عن معاذ بن انس رضي الله عنه ان رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال: لَا تَزَالُ الْأُمَّةُ عَلَى الشَّرِيعَةِ مَا لَمْ يَظْهَرْ فِيهَا ثَلَاثُ مَا لَمْ يُقْبَضْ الْعِلْمُ مِنْهُمْ وَيَكْثُرْ فِيهِمْ وَلَدُ الْخُبْثِ وَيَظْهَرْ فِيهِمْ الصَّقَارُونَ قَالَ وَمَا الصَّقَّارُونَ أَوْ الصَّقْلَاوُونَ يَا رَسُولَ اللهِ قَالَ بَشَرُ يَكُونُ فِي آخِرِ الزَّمَانِ تَحِيَّتُهُمْ بَيْنَهُمْ التَّلَاعُن.

'হযরত মুআজ বিন আনাস রাযি. থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই উম্মত শরীয়তের ওপর অটল-অবিচল থাকবে যতক্ষণ পর্যন্ত উম্মাহর মাঝে তিনটি জিনিস প্রকাশ না হবে। এক. যতক্ষণ তাদের থেকে ইলম (আলেম-উলামাদেরকে) উঠিয়ে না নেয়া হবে। দুই. অধিকহারে তাদের মাঝে অবৈধ সন্তান না হবে। তিন. এবং লানাতবাজ লোক জন্ম না নিবে। সাহাবায়ে কেরাম রাযি. আরজ করলেন, হে আল্লাহর রাসূল! সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাতবাজ দ্বারা কী উদ্দেশ্য? নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ যমানায় এমন কিছু লোকের আগমন হবে যারা সাক্ষাতের সময় সালামের পরিবর্তে অভিশাপ ও গালি-গালাজ বিনিময় করবে।

টিকাঃ
৪৭. দুররে মানছুর: ৬/৫৫

📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 আরবের ধ্বংস

📄 আরবের ধ্বংস


عن طلحة بن مالك رضي الله عمهما قال: قال رسول الله صلي الله عليه وسلم: ان من اشراط الساعة هلاك العرب.

'হযরত তালহা বিন মালেক রাযি. থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আরবের ধ্বংসও কেয়ামত নিকটবর্তী হওয়ার একটি আলামত।

টিকাঃ
৪৮. দুররে মানছুর: ৬/৫৫

📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 সর্বগ্রাসী এক ফিৎনা

📄 সর্বগ্রাসী এক ফিৎনা


عن حذيفة بن اليماني رضي الله عنه قال: يكون فتنة فيقوم لها رجال فيضربون خيشومها حتي تذهب ثم يكون اخرى فيقوم لها رجال فيضربون خيشومها حتي تذهب ثم تكون اخرى فيقوم لها رجال فيضربون خيشومها حتي تذهب ثم تكون الخامسة وهي مجللة تنشق في الارض كما ينشق الماء.

'হযরত হুযাইফা বিন ইয়ামানি রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, একটি বড় ফিত্না আসবে যার মোকাবিলায় কিছু মর্দে মুমিন দাঁড়াবে। তারা এর নাকে এমনভাবে আঘাত করবে যে, তা শেষ হয়ে যাবে। তারপর আরেকটি ফিত্না আসবে, যার মোকাবিলা করার জন্য কিছু মর্দে মুমিন দাঁড়াবে। তারা এর নাকে এমনভাবে আঘাত করবে যে, তা শেষ হয়ে যাবে। তারপর আরেকটি ফিৎনা আসবে, যার মোকাবিলা করার জন্য কিছু মর্দে মুমিন দাঁড়াবে। তারা এর নাকে এমনভাবে আঘাত করবে যে তা শেষ হয়ে যাবে। এরপর আরেকটি ফিত্না আসবে, যার মোকাবিলা করার জন্যে কিছু মর্দে মুমিন দাঁড়াবে। তারা এর নাকে এমনভাবে আঘাত করবে যে, তা শেষ হয়ে যাবে। তারপর পঞ্চম ফিত্না আসবে—যা হবে সর্বগ্রাসী। তা পুরো দুনিয়াতে ছড়িয়ে যাবে যেভাবে পানি জমিনে ছড়িয়ে যায়।

টিকাঃ
৪৯. দুররে মানছুর: ৬/৫৬

📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 শেষ যমানার সবচেয়ে বড় ফিৎনা

📄 শেষ যমানার সবচেয়ে বড় ফিৎনা


عبد الله بن مسعود - رضي الله عنه - أن رسول الله -صلى الله عليه وسلم - قال : «يكون في هذه الأمة أربع فتن، في أخرها . الغناء

'হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাযি. থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই উম্মতের ওপর চারটি ফিত্না আসবে। এর সর্বশেষ ও সবচেয়ে বড় ফিত্নাটি হলো—গান-বাদ্য।

টিকাঃ
৫০. দুররে মানছুর: ৬/৫৫

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00