📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 নারী ও ব্যবসা-বাণিজ্য

📄 নারী ও ব্যবসা-বাণিজ্য


عن بن مسعود رضى الله عنه قال: قال رسول الله صلي الله عليه وسلم ان بين يدى الساعة تسليم الخاصة (وفشو التجارة حتى تعين المرأة زوجها على التجارة وقطع الارحام وظهور شهادة الزور وكتمان شهادة الحق.
‘হযরত ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, কেয়ামতের কিছু পূর্বে এই আলামতগুলো প্রকাশ হবে-বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে সালাম দিবে। ব্যবসা-বাণিজ্যে নারী পুরুষকে সহযোগিতা করবে। আত্মীয়তা চ্ছিন্ন করবে। কলমবাজি বৃদ্ধি পাবে। মিথ্যা সাক্ষ্য ব্যাপক হবে। সত্য সাক্ষ্য গোপন করা হবে।’

টিকাঃ
৪৫. দুররে মানছুর:৬/৫৫

عن بن مسعود رضى الله عنه قال: قال رسول الله صلي الله عليه وسلم ان بين يدى الساعة تسليم الخاصة (وفشو التجارة حتى تعين المرأة زوجها على التجارة وقطع الارحام وظهور شهادة الزور وكتمان شهادة الحق.
‘হযরত ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, কেয়ামতের কিছু পূর্বে এই আলামতগুলো প্রকাশ হবে-বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে সালাম দিবে। ব্যবসা-বাণিজ্যে নারী পুরুষকে সহযোগিতা করবে। আত্মীয়তা চ্ছিন্ন করবে। কলমবাজি বৃদ্ধি পাবে। মিথ্যা সাক্ষ্য ব্যাপক হবে। সত্য সাক্ষ্য গোপন করা হবে।’

টিকাঃ
৪৫. দুররে মানছুর:৬/৫৫

📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 আকাশছোঁয়া ভবন নির্মাণে প্রতিযোগিতা

📄 আকাশছোঁয়া ভবন নির্মাণে প্রতিযোগিতা


عن ابن مسعود رضي الله عنه : سمعت رسول الله صلي الله عليه وسلم يقول : إن من أشراط الساعة أن يمر الرجل في المسجد لا يصلي فيه ركعتين وأن لا يسلم الرجل إلا على من يعرف وأن يبرد الصبي الشيخ لفرده وان تتطاول الحفاة العراة رعاء الشاء في البنيان.

‘হযরত ইবনে মাসউদ রাযি. বর্ণনা করেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি তিনি বলেছেন, কেয়ামতের আলামতসমূহের একটি আলামত হচ্ছে, মানুষ মসজিদের পাশ দিয়ে অতিক্রম করবে তবে দুই রাকাত নামাজও পড়বে না। শুধু পরিচিতজনকে সালাম দেবে। একটি শিশুও বৃদ্ধকে ভর্ৎসনা করবে—তার দারিদ্রতার কারণে। এবং যে সকল লোকেরা নগ্ন পা ও ক্ষুধার্ত অবস্থায় বকরী-ভেড়া চড়াতো তারাই উঁচু উঁচু ভবন নির্মাণে প্রতিযোগিতা করবে।

টিকাঃ
৪৬. দুররে মানছুর: ৬/৫৫

📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 মুসলিম উম্মাহর পতনের আলামত

📄 মুসলিম উম্মাহর পতনের আলামত


عن معاذ بن انس رضي الله عنه ان رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال: لَا تَزَالُ الْأُمَّةُ عَلَى الشَّرِيعَةِ مَا لَمْ يَظْهَرْ فِيهَا ثَلَاثُ مَا لَمْ يُقْبَضْ الْعِلْمُ مِنْهُمْ وَيَكْثُرْ فِيهِمْ وَلَدُ الْخُبْثِ وَيَظْهَرْ فِيهِمْ الصَّقَارُونَ قَالَ وَمَا الصَّقَّارُونَ أَوْ الصَّقْلَاوُونَ يَا رَسُولَ اللهِ قَالَ بَشَرُ يَكُونُ فِي آخِرِ الزَّمَانِ تَحِيَّتُهُمْ بَيْنَهُمْ التَّلَاعُن.

'হযরত মুআজ বিন আনাস রাযি. থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই উম্মত শরীয়তের ওপর অটল-অবিচল থাকবে যতক্ষণ পর্যন্ত উম্মাহর মাঝে তিনটি জিনিস প্রকাশ না হবে। এক. যতক্ষণ তাদের থেকে ইলম (আলেম-উলামাদেরকে) উঠিয়ে না নেয়া হবে। দুই. অধিকহারে তাদের মাঝে অবৈধ সন্তান না হবে। তিন. এবং লানাতবাজ লোক জন্ম না নিবে। সাহাবায়ে কেরাম রাযি. আরজ করলেন, হে আল্লাহর রাসূল! সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাতবাজ দ্বারা কী উদ্দেশ্য? নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ যমানায় এমন কিছু লোকের আগমন হবে যারা সাক্ষাতের সময় সালামের পরিবর্তে অভিশাপ ও গালি-গালাজ বিনিময় করবে।

টিকাঃ
৪৭. দুররে মানছুর: ৬/৫৫

📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 আরবের ধ্বংস

📄 আরবের ধ্বংস


عن طلحة بن مالك رضي الله عمهما قال: قال رسول الله صلي الله عليه وسلم: ان من اشراط الساعة هلاك العرب.

'হযরত তালহা বিন মালেক রাযি. থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আরবের ধ্বংসও কেয়ামত নিকটবর্তী হওয়ার একটি আলামত।

টিকাঃ
৪৮. দুররে মানছুর: ৬/৫৫

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00