📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 এ জীবনের চেয়ে মৃত্যু শ্রেয়

📄 এ জীবনের চেয়ে মৃত্যু শ্রেয়

عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاءكم وأموركم شورى بينكم فظهر الأرض خير لكم من بطنها وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاءكم وأموركم إلى نسائكم فبطن الأرض خير لكم من ظهرها.
'হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যতদিন তোমাদের শাসকরা নেককার হবে, ধনীরা দানশীল হবে এবং তোমাদের লেন-দেন পরস্পরে পরামর্শের ভিত্তিতে হবে ততদিন তোমাদের জন্য জমিনের উপরিভাগ তার পেট থেকে উত্তম (অর্থাৎ মৃত্যুর চেয়ে জীবন উত্তম)। আর যখন তোমাদের শাসকরা হবে মন্দজন, ধনীরা হবে কৃপণ এবং তোমাদের বিষয়-আসয়ের কর্তৃত্ব থাকবে মহিলাদের হাতে (বেগমরা যা ফয়সালা করবে পুরুষরা তা অফাদার চাকরের মতো কার্যকর করবে) তখন তোমাদের জন্য ভূ-পৃষ্ঠের চেয়ে ভূ-তল উত্তম জেনো (অর্থাৎ এমন জীবনের চেয়ে মৃত্যুই উত্তম)।

টিকাঃ
৩২. জামে তিরমিযী: ২/৫১

📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 রাজতন্ত্র, অত্যাচার ও স্বৈরাচারিতার যুগ

📄 রাজতন্ত্র, অত্যাচার ও স্বৈরাচারিতার যুগ

عن أبو ثعلبة الخشني عن أبي عبيدة ، ومعاذ بن جبل – رضي الله عنهم - عن رسول الله - صلى الله عليه وسلم قال: إن الله بدأ هذا الأمر نبوة ورحمة، و كائنا خلافة و رحمة، و كائنا ملكا عضوضا، و كائنا عتوة و جبرية وفسادا في الامة، يستحلون الفروج والخمور والحرير، وينصرون على ذلك يرزقون ابدا حتى يلقوا الله
‘হযরত আবু সা’আলাবা খুশানি, আবু উবাইদা ইবনুল জাররাহ ও মুআয বিন জাবাল রাযি. থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলা এই দীনের সূচনা নবুয়ত ও রহমত দ্বারা করেছেন। তারপর (নবুয়তের যুগের পর) খেলাফত ও রহমতের যুগ। তারপর আসবে এমন রাজতন্ত্রের যুগ; যারা দাঁত দিয়ে রাজত্ব কাঁমড়ে ধরে রাখতে চায়। এরপর নিরেট ধৃষ্টতা, অত্যাচার ও স্বেচ্ছাচারিতার যুগ; তারা ব্যভিচার, মদপান ও রেশমের পোশাক পরিধানকে হালাল মনে করে। তা সত্ত্বেও তারা সাহায্যপ্রাপ্ত হবে, রিযিকেরও ব্যবস্থা হবে-মৃত্যু পর্যন্ত।’

টিকাঃ
৩৩. তরজমানুস সুন্নাহ:৪/৭৫, মেশকাত: ৪৬০

📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 হালাল হারামের বাছবিচার ওঠে যাবে

📄 হালাল হারামের বাছবিচার ওঠে যাবে

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ لَا يُبَالِي الْمَرْءُ مَا أَخَذَ مِنْهُ أَمِنَ الْحَلَالِ أَمْ مِنْ الْحَرَامِ.
‘হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন এক যুগ আসবে যেখানে মানুষ যা গ্রহণ করছে তা হালাল না হারাম তার বাছবিচার করবে না।'

টিকাঃ
৩৪. সহীহ বুখারী:১/২৭৬

📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 সুদখোরদের যুগ

📄 সুদখোরদের যুগ

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانُ لَا يَبْقَى أَحَدُ إِلَّا أَكَلَ الرِّبَا فَإِنْ لَمْ يَأْكُلْهُ أَصَابَهُ مِنْ بُخَارِهِ قَالَ ابْنُ عِيسَى أَصَابَهُ مِنْ غُبَارِهِ び
‘হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চিই এমন এক যুগ আসবে যেখানে কেউ সুদ থেকে মুক্ত থাকবে না। যদি সে সুদ না-ও খায় তবুও সুদের ধূলা-বালি (অর্থাৎ প্রভাব) তার পর্যন্ত পৌঁছবে। (এ অবস্থায় সুদ খাওয়ার অপরাধ হবে না ঠিক; কিন্তু হালাল সম্পদের বরকত থেকে তো বঞ্চিত হবে!'

টিকাঃ
৩৫. আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, মিশকাত:২৪৫

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00