📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 নির্লজ্জতার পরিণাম

📄 নির্লজ্জতার পরিণাম


عن ابن عمر رضي الله عنهما: أن النبي صلى الله عليه وسلم قال: «إن الله عز وجل إذا أراد أن يهلك عبدًا نزع منه الحياء، فإذا نزع منه الحياء لم تلقه إلا مقيتًا ممقتا ، فإذا لم تلقه إلا مقيتًا ممقتا؛ نزعت منه الأمانة، فإذا نزعت منه الأمانة؛ لم تلقه إلا خائنا مخونا؛ فإذا لم تلقه إلا خائنا مخونا؛ نزعت منه الرحمة، فإذا نزعت منه الرحمة؛ لم تلقه إلا رجيما ملعنا، نزعت منه ربقة الإسلام.
'হযরত ইবনে উমর রাযি. থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার ধ্বংস চান তখন (সর্বপ্রথম) তার লজ্জা-শরম ছিনিয়ে নেন। আর যখন তার লজ্জা চলে যায় তখন তোমরা তাকে (লজ্জাহীনতার কারণে) জঘন্যতর ও ঘৃণার যোগ্য পাবে। আর যখন তার মাঝে এই অবস্থা বিরাজ করে তখন তার থেকে আমানত ছিনিয়ে নেয়া হয়। আর যখন আমানতও ছিনিয়ে নেয়া হবে তখন তোমরা (তার খেয়ানতের কারণে) তাকে খেয়ানতকারী ও ধোঁকাবাজ হিসাবে পাবে। আর যখন তার এই অবস্থা হয় তখন তার থেকে রহমতও ছিনিয়ে নেওয়া হয়। ফলে তোমরা তাকে (নির্দয়তার কারণে) প্রত্যাখ্যাত ও অভিশপ্ত হিসাবে পাবে। আর যখন সে এই স্তরে গিয়ে পৌঁছবে তখন তার থেকে ইসলামের শেষ বন্ধনটুকুও উঠিয়ে নেয়া হয় (এবং সে ইসলামকে দোষনীয় মনে করতে থাকে।)'

টিকাঃ
২৮. ইবনে মাজাহ: ২৯৪

📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 মতপার্থক্য ও বিচ্ছিন্নতা

📄 মতপার্থক্য ও বিচ্ছিন্নতা


عن عبد الله بن مسعود رضي الله عنه مرفوعا إن أول هذه الأمة خيارهم وآخرها شرارهم مختلفين متفرقين فمن كان يؤمن بالله واليوم الآخر فلتأته منيته وهو يأتى الناس ما يحب أن يؤتى إليه.
'হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাযি. থেকে বর্ণিত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে এই উম্মতের প্রথম দিকের লোকগুলো উত্তম আর শেষের দিকের লোকগুলো নিকৃষ্ট হবে। যাদের মাঝে পারস্পরিক মতপার্থক্য ও বিচ্ছিন্নতা ক্রিয়াশীল হবে। সুতরাং যে ব্যক্তি আল্লাহ তাআলার ওপর, আখিরাতের ওপর ঈমান রাখে; তার মৃত্যু এমন অবস্থায় আসা উচিৎ যে, সে মানুষের সঙ্গে এমন আচরণ করবে যা সে নিজের জন্য পছন্দ করে। '

টিকাঃ
২৯. কানযুল উম্মাল:১২/২২৩, হাদিস নং: ৩৮৪৯১

📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 তিনটি অপরাধের তিনটি সাজা

📄 তিনটি অপরাধের তিনটি সাজা


عن أبي هريرة رضي الله عنه قال : قال رسول الله صلي عليه وسلم: إذا عظمت أمتي الدنيا نزعت منها هيبة الإسلام وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحى وإذا تسابت أمتي سقطت من عين الله.
'হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আমার উম্মত দুনিয়াকে খুব কিছু মনে করবে তখন তাদের থেকে ইসলামের প্রভাব ও মর্যাদা চলে যাবে । আর যখন সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাঁধা ছেড়ে দিবে তখন ওহীর বরকত থেকে বঞ্চিত হবে। আর পরস্পরে গালিগালাজ করলে আল্লাহর দয়াদ্র দৃষ্টি থেকে বঞ্চিত হবে।'

টিকাঃ
৩০. দূররে মনছুর: ২/৩০২

📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 কেয়ামতের স্পষ্ট আলামতসমূহ

📄 কেয়ামতের স্পষ্ট আলামতসমূহ


عن ابن مسعود رضي الله عنه سال رسول الله صلي الله عليه وسلم عن اشراط الساعة واعلامها فقال: يا ابن مسعود إن للساعة أعلاما وإن للساعة أشراطا ألا وإن من علم الساعة وأشراطها أن يكون الولد غيظا وأن يكون المطر قيظا وأن يقبض الأشرار قبضا يا ابن مسعود من أعلام الساعة وأشراطها أن يصدق الكاذب وأن يكذب الصادق يا ابن مسعود إن من أعلام الساعة وأشراطها أن يؤتمن الخائن وأن يخون الأمين يا ابن مسعود إن من أعلام الساعة وأشراطها أن يواصل الأطباق وأن يقاطع الأرحام يا ابن مسعود إن من أعلام الساعة وأشراطها أن يسود كل قبيلة منافقوها وكل سوق فجارها يا ابن مسعود إن من أعلام الساعة وأشراطها أن يكون المؤمن في القبيلة أذل من النقد يا ابن مسعود إن من أعلام الساعة وأشراطها أن تزخرف المحاريب وأن تخرب القلوب يا ابن مسعود إن من أعلام الساعة وأشراطها أن يكتفى الرجال بالرجال والنساء بالنساء يا ابن مسعود إن من أعلام الساعة وأشراطها أن تكنف المساجد وأن تعلو المنابر يا ابن مسعود إن من أعلام الساعة وأشراطها أن يعمر خراب الدنيا ويخرب عمرانها يا ابن مسعود إن من أعلام الساعة وأشراطها أن تظهر المعازف وشرب الخمور يا ابن مسعود إن من أعلام الساعة وأشراطها أن تشرب الخمور يا ابن مسعود إن من أعلام الساعة وأشراطها أن تكثر الشرط والهمازون والغمازون واللمازون يا ابن مسعود إن من أعلام الساعة وأشراطها أن تكثر أولاد الزنا.
'হযরত ইবনে মাসউদ রাযি. বর্ণনা করেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেয়ামতের আলামত সম্পর্কে জিজ্ঞাসা করেছি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে ইবনে মাসউদ! নিঃসন্দেহে কেয়ামতের কিছু নিদর্শন ও আলামত রয়েছে। তা হলো-সন্তান (অবাধ্যতার কারণে) পেরেশানী ও ক্রোধের কারণ হবে। বৃষ্টি হওয়া সত্ত্বেও গরম হবে। বদ ও নিকৃষ্টদের সয়লাব হবে।
হে ইবনে মাসউদ! নিঃসন্দেহে কেয়ামতের নির্দশন ও আলামতসমূহের মধ্যে একটি হচ্ছে, মিথ্যাকে সত্য এবং সত্যকে মিথ্যা মনে করা হবে।
হে ইবনে মাসউদ! কেয়ামতের নিদর্শন ও আলামাতসমূহের মধ্যে একটি হচ্ছে, খেয়ানতকারীকে আমীন (বিশ্বস্ত) এবং আমীনকে খেয়ানতকারী ভাবা হবে।
হে ইবনে মাসউদ! নিশ্চয় কেয়ামতের আলামতসমূহের মধ্যে একটি হচ্ছে, অনাত্মীয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করা হবে আর আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হবে।
হে ইবনে মাসউদ! নিশ্চয় কেয়ামতের আলামতসমূহের একটি হচ্ছে, গোত্রের নেতৃত্ব থাকবে মুনাফিকদের হাতে আর বাজারের নেতৃত্বে থাকবে বদলোকদের হাতে।
হে ইবনে মাসউদ! নিশ্চয় কেয়ামতের আলামতসমূহের একটি হচ্ছে, মুমিনকে নিজ গোত্রে বকরী-ভেড়ার চেয়েও অধম ও তুচ্ছ মনে করা হবে।
হে ইবনে মাসউদ! নিশ্চয় কেয়ামতের আলামতসমূহের মধ্যে একটি হচ্ছে, যোদ্ধাদেরকে সজ্জিত করা হবে তবে তাদের অন্তর বিরান হবে।
হে ইবনে মাসউদ! নিঃসন্দেহে কেয়ামতের আলামতসমূহের একটি হচ্ছে, পুরুষ পুরুষকে এবং নারী নারীকে যথেষ্ট মনে করবে (সমকামীতায় লিপ্ত হবে)।
হে ইবনে মাসউদ! নিশ্চয় কেয়ামতের আলামতসমূহের একটি হচ্ছে, মসজিদকে আলীশান বানানো হবে এবং উঁচু উঁচু মিম্বর বানানো হবে।
হে ইবনে মাসউদ! নিশ্চয় কেয়ামতের আলামতসমূহের মধ্যে একটি হচ্ছে, অনাবাদ স্থানকে আবাদ করা হবে পক্ষান্তরে আবাদ স্থানকে বিরান করা হবে।
হে ইবনে মাসউদ! নিশ্চয় কেয়ামতের আলামতসমূহের মধ্যে একটি হচ্ছে, গান-বাদ্যের যন্ত্রপাতি ব্যাপক হবে এবং মদপান মামুলি বিষয় হবে।
হে ইবনে মাসউদ! নিশ্চয় কেয়ামতের আলামতসমূহের একটি হচ্ছে, নানানি কিসিমের শরাবকে পানির মতো মনে করা হবে।
হে ইবনে মাসউদ! নিশ্চয় কেয়ামতের আলামতসমূহের একটি হচ্ছে, (সমাজে) পুলিশ, ছিদ্রান্বেষী, গিবত ও ভর্ৎসনাকারীর ছড়াছড়ি হবে।
হে ইবনে মাসউদ! নিশ্চয় কেয়ামতের আলামতসমূহের মধ্যে একটি হচ্ছে, জারজ সন্তান বেশি হবে।'

টিকাঃ
৩১. কানযুল উম্মাল: ১৪/২২৪

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00