📄 কেয়ামত কবে হবে?
عن أبي هريرة قال: بينما النبي صلى الله عليه وسلم في مجلس يحدث القوم جاءه أعرابي فقال: متى الساعة؟ فمضى رسول الله صلى الله عليه وسلم يحدث فقال بعض القوم: سمع ما قال فكره ما قال وقال بعضهم: بل لم يسمع حتى إذا قضى حديثه قال: أين السائل عن الساعة؟ قال: ها أنا يا رسول الله قال: إذا ضيعت الأمانة فانتظر الساعة قال: كيف إضاعتها؟ قال: إذا وسد الأمر إلى غير أهله فانتظر الساعة.
'হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের মাঝে বক্তব্য দিচ্ছিলেন, এমন সময় কোত্থেকে এক বেদুঈন এসে আরজ করল, হে আল্লাহর রাসূল! কখন কেয়ামত হবে? নবীজী বললেন, যখন আমানত উঠে যাবে। বেদুঈন বললো, আমানত উঠে যাওয়ার অর্থ কী? নবীজী বললেন, যখন অযোগ্যদের হাতে ক্ষমতা অর্পণ করা হয় তখন কেয়ামতের অপেক্ষা করো।'
টিকাঃ
২৩. সহীহ বুখারী:১/১৪
📄 সমকামিতা
عن أنس بن مالك قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا استحلت أمتي ستا فعليهم الدمار إذا ظهر فيهم التلاعن وشربوا الخمور ولبسوا الحرير واتخذوا القيان واكتفى الرجال بالرجال والنساء بالنساء.
'হযরত আনাস রাযি. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার উম্মত পাঁচটি জিনিসকে হালাল মনে করতে থাকবে তখন তাদের জন্য ধ্বংস অনিবার্য হয়ে পড়বে। যখন তাদের মাঝে পরস্পর ঠাট্টা-বিদ্রুপ ও ভর্ৎসনা ব্যাপকতা লাভ করবে এবং পুরুষেরা রেশমি পোশাক পরিধান করবে, গান-বাজনা করবে, নর্তকী রাখবে, মদ পান করবে; পুরুষে-পুরুষকে, নারী-নারীকে যৌনতার জন্য যথেষ্ট মনে করবে। (সমকামিতায় লিপ্ত হবে) ।'
টিকাঃ
২৪. কানযুল উম্মাল:১৪/২২৬, হাদিস নং: ৩৮৪৬৮
📄 নাচ-গানের কনসার্ট বানর ও শুকরের মিলনমেলা
عن حسان بن ابي سنان قال: قال ابو هريرة رضي الله عنه قال رسول صلى الله عليه وسلم يمسخ قوم من أمتي في آخر الزمان قردة وخنازير قيل : يا رسول الله ويشهدون أن لا إله إلا الله وأنك رسول الله ويصومون ؟ قال : نعم قيل : فما بالهم يا رسول الله ؟ قال : يتخذون المعازف والقينات والدفوف ويشربون الأشربة فباتوا على شربهم ولهوهم فأصبحوا وقد مسخوا قردة وخنازير.
'হযরত আনাস রাযি. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, শেষ যমানায় আমার উম্মতের কিছু লোকের আকৃতি বানর ও শুকর সদৃশ হবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আল্লাহর রাসূল! তারা কি তাওহীদ ও রিসালাতকে স্বীকার করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাঁ! তারা নামাজ, রোজা ও হজ্বও পালন করবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আল্লাহর রাসূল! তারপরও তাদের এ অবস্থা কেন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা গান-বাদ্যের যন্ত্রপাতি, নর্তকী, তবলা ইত্যাদি গ্রহণ করবে। শরাব পান করে (শুধু তাই নয়) তারা রাতভর খেলাধুলা ও অনর্থক কাজে মজে থাকবে। যার ফলে প্রভাতে তখন তারা বানর ও শুকরের আকৃতিতে বিকৃত হয়ে যাবে।'
টিকাঃ
২৫. হিলয়াতুল আওলিয়া: ৩/১১৯
📄 হারাম জিনিস খাওয়ার বাহানা
عن حذيفة رضي الله عنه - رفعه -: إذا استحلت الخمر بالنبيذ والربا بالبيع والسحت بالهدية واتجروا بالزكاة فعند ذلك هلاكهم ليزدادوا إثما.
'হযরত হুযাইফা রাযি. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, এই উম্মত যখন মদকে পানীয় নাম দিয়ে, সুদকে মুনাফা হিসেবে, ঘুষকে হাদিয়া নাম দিয়ে হালাল মনে করবে এবং জাকাতের মাল দিয়ে ব্যবসা করতে থাকবে তখন তাদের ধ্বংস অনিবার্য হয়ে পড়বে। কারন হারামকে হালাল মনে করার কারণে গোনাহ বৃদ্ধি পেতে থাকবে।'
টিকাঃ
২৬. কানযুল উম্মাল:১৪/২২৬, হাদিস নং: ৩৮৪৯৭