📄 অসৎ আলেমদের ফিত্না
عن علي كرم الله وجهه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يوشك أن يأتى على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهى خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود.
'হযরত আলী রাযি. বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অচিরেই এমন একটি সময় আসবে যে সময় শুধু ইসলামের নাম বাকি থাকবে এবং কোরআনের শুধু শব্দ বাকি থাকবে; মসজিদগুলো খুব জাঁকজমকপূর্ণ হবে তবে হেদায়াত ও কল্যাণশূন্য হবে। নীল আসমানের নীচে বসবাসকারী সকল মাখলুক থেকে নিকৃষ্ট হবে তাদের আলেমগণ। তাদের থেকেই ফিত্নার উদ্ভব হবে এবং তাদের নিকটেই তা পুনঃরায় ফিরে যাবে। (অর্থাৎ তারাই ফিত্নার বাণী হবে এবং তারাই হবে তার নিয়ন্তা।) '
টিকাঃ
১৮. মিশকাত শরীফ:৩৮
📄 হকের ওপর অটল-অবিচল এক জামাত
عن معاوية بن أبي سفيان رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : لا تزال من أمتي أمة قائمة بأمر الله لا يضرهم من خَذلهم ولا من خالفهم حتى يأتي أمر الله وهم على ذلك.
'হযরত মুয়াবিয়া রাযি. বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি তিনি বলেছেন, আমার উম্মতের একটি জামাত সর্বদা হকের ওপর অটল-অবিচল থাকবে। কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। না তাদের সাহায্য করা থেকে হাত গুটিয়ে নেয়া কেউ, না তাদের বিরোধী কেউ। এমতাবস্থায় আল্লাহ তাআলার ওয়াদা (কিয়ামাত) এসে যাবে এবং তাঁরা হকের ওপর অটল- অবিচল থাকবে। '
টিকাঃ
১৯. বুখারী, মুসলিম, মেশকাত শরীফ: ৫৮৩
📄 উলামায়ে হক্কানী ও উলামায়ে সূ এর পরিচয়
عن أنس رضي الله عنه - رفعه- العلماء أمناء الرسل على عباد الله ما لم يخالطوا السلطان ويداخلوا الدنيا فإذا خالطوا السلطان وداخلوا الدنيا فقد خانوا الرسل فاحذروهم واعتزلوهم وفي رواية : واجتنب وهم.
'হযরত আনাস রাযি. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, উলামায়ে কেরাম আল্লাহ তায়ালার বান্দাদের প্রতি রাসূলদের পক্ষ থেকে বিশ্বস্ত দূত। (দীন হেফাজতকারী) তবে শর্ত হলো-শাসকবর্গের সংঙ্গে মিলে-মিশে একাকার না হতে হবে (এবং দীন উপেক্ষা করে) দুনিয়ায় মজে যেতে না হবে। আর যদি তারা শাসকবর্গের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে যায় এবং দুনিয়ায় ভোগে জড়িয়ে যায়; তাহলে তারা রাসূলদের সঙ্গে খেয়ানতকারী বলে গণ্য হবে। সুতরাং সাবধান! তাদের থেকে বেঁচে থাকো। তাদের থেকে পৃথক থাকো।'
টিকাঃ
২০. কানযুল উম্মাল: ১০/২০৪
📄 যমানা বৃদ্ধ হয়ে যাবে
عن أبي موسى رضي الله عنه - رفعه - لا تقوم الساعة حتى يجعل كتاب الله عارا، ويكون الإسلام غريبا، حتى تبدو الشحناء بين الناس، وحتى يقبض العلم، ويهرم الزمان، وينقص عمر البشر، وتنقص السنون والثمرات، ويؤتمن التهماء ويتهم الأمناء، ويصدق الكاذب ويكذب الصادق، ويكثر الهرج وهو القتل، وحتى تبنى الغرف فتطاول، وحتى تحزن ذوات الأولاد وتفرح العواقر، ويظهر البغي والحسد والشح ويهلك الناس ويتبع الهوى ويقضى بالظن، ويكثر المطر ويقل الثمر، ويغيض العلم غيضا، ويفيض الجهل فيضا، ويكون الولد غيظا والشتاء قيظا، وحتى يجهر بالفحشاء، وتزوى الأرض زيا، ويقوم الخطباء بالكذب فيجعلون حقي لشرار أمتي، فمن صدقهم بذلك ورضي به لم يرح رائحة الجنة.
'হযরত আবু মুসা রাযি. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ততক্ষণ পর্যন্ত কেয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত কিতাবুল্লাহর ওপর আমল করাকে লজ্জার মনে না করা হবে। ইসলাম অপরিচিত হয়ে যাবে। হিংসা-বিদ্বেষ ব্যাপকতা লাভ করবে। ইলম উঠিয়ে নেয়া হবে। যমানা বৃদ্ধ হয়ে যাবে। মানুষের আয়ু কমে যাবে। অনির্ভরযোগ্য লোকদেরকে বিশ্বস্ত এবং আমানতদার লোকদেরকে অবিশ্বস্ত মনে করা হবে। ঝগড়া-বিবাদ এবং হত্যা ব্যাপকতা লাভ করবে। উঁচু উঁচু ভবন নির্মাণ করে গর্ববোধ করা হবে। একাধিক সন্তানের জননী পেরেশান হবে, পক্ষান্তরে নিঃসন্তান নারীরা খুশি থাকবে। অন্যায়-অবিচার, হিংসা-বিদ্বেষ ও লোভ-লালসার ব্যাপক প্রসার ঘটবে। মানুষ ধ্বংস হয়ে যাবে। মিথ্যার ছড়াছড়ি হবে, সততা কমে যাবে; এমনকি মানুষের মাঝে কথায় কথায় ঝগড়া-বিবাদ ও মতানৈক্য সৃষ্টি হবে। নিজের মনের কামনা-বাসনার অনুসরণ করবে। ধারণার ভিত্তিতে বিচার-ফয়সালা করবে। প্রচুর বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও ফল-ফলাদি ও শস্য কম হবে। ইলম কমে যাবে, মূর্খতা ছড়িয়ে পড়বে। সন্তান পেরেশানি ও রাগের কারণ হবে। শীতকালে গরম হবে। অশ্লীলতার খোলামেলা চর্চা হবে। জমিন সঙ্কচিত হয়ে যাবে। বক্তা মিথ্যা বলবে। এমনকি তারা আমার হককে উম্মতের নিকৃষ্ট লোকদের জন্য নির্বাচন করবে। সুতরাং তাদেরকে যারা এ বিষয়ে সত্যায়ন করবে এবং এর সঙ্গে সন্তুষ্টি প্রকাশ করবে তারা জান্নাতের ঘ্রাণও পাবে না।'
টিকাঃ
২১. কানযুল উম্মাল: ১৪/২৪৫ হাদিস নং:৩৮৫৭৭