📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 অযোগ্য উম্মত

📄 অযোগ্য উম্মত


عن عبدالله بن مسعود أن رسول الله صلى الله عليه وسلم قال ما من نبي بعثه الله في أمة قبلي إلا كان له من أمته حواريون وأصحاب يأخذون بسنته ويقتدون بأمره ثم إنها تخلف من بعدهم خلوف يقولون مَا لَا يَفْعَلُونَ وَيَفْعَلُونَ مَا لَا يُؤْمَرُونَ فَمَنْ جَاهَدَهُمْ بِيَدِهِ فَهُوَ مُؤْمِنٌ وَلَيْسَ وَرَاءَ ذَلِكَ مِنَ الْإِيمَانِ حَبَّةُ خَرْدَلٍ.
'হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাযি. থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার পূর্বে যে নবীকেই আল্লাহ তাআলা তাঁর উম্মতের মাঝে পাঠিয়েছেন; নবীর জন্য সেই উম্মতের মাঝে কিছু খালেস-নিষ্ঠাবান সঙ্গী ছিল। যারা নবীর আদর্শের অনুসরণ-অনুকরণ করতো এবং তাঁর নির্দেশ যথাযথ পালন করতো। তারপর এমন একটি প্রজন্ম আসে তারা যা বলে তা করে না এবং যা আদেশ করা হয় তার বিপরীত করে। (এমনিভাবে এই উম্মতের মাঝেও এমন একটি প্রজন্ম আসবে যারা ইসলামের নাম নিবে ঠিক; কিন্তু কাজ তার বিপরীত করবে।) সুতরাং যে ব্যক্তি (সক্ষমতার শর্তে) হাতের মাধ্যমে তাদের বিরুদ্ধে জিহাদ করবে, সে মুমিন। জবানের মাধ্যমে তাদের বিরুদ্ধে জিহাদ করবে, সেও মুমিন। এবং যারা তাদের বিরুদ্ধে অন্তর দ্বারা জিহাদ করবে (অর্থাৎ তাদের মন্দকাজ কে অন্তত অন্তর দ্বারা ঘৃণা করে) সেও (দুর্বল) মুমিন। এস্তরের নিচে সরিষার দানা পরিমাণ ঈমানও নেই।'

টিকাঃ
১৬. সহীহ মুসলিম শরীফ: ১/৫৬

📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 দাজ্জালি ফেতনা এবং নতুন-নতুন মতবাদ

📄 দাজ্জালি ফেতনা এবং নতুন-নতুন মতবাদ


عن مسلم بن يسار أنه سمع أبا هريرة يقول: قال رسول الله صلى الله عليه وسلم: يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم.
'হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শেষ যমানায় অনেক মিথ্যুক, ধোঁকাবাজ লোকের আগমন হবে যারা তোমাদের সামনে (ইসলামের নামে নতুন নতুন মতবাদ এবং) নতুন নতুন কথা পেশ করবে যা না তোমরা শুনেছো না তোমাদের বাপ-দাদারা শুনেছে। এদের ব্যাপারে সাবধান থেকো! এদের থেকে দূরে থেকো! তারা যেন তোমাদের পথভ্রষ্ট করতে না পারে এবং ফিত্নায় পতিত করতে না পারে।'

টিকাঃ
১৭. সহীহ মুসলিম:১/১০

📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 অসৎ আলেমদের ফিত্না

📄 অসৎ আলেমদের ফিত্না


عن علي كرم الله وجهه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يوشك أن يأتى على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهى خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود.
'হযরত আলী রাযি. বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অচিরেই এমন একটি সময় আসবে যে সময় শুধু ইসলামের নাম বাকি থাকবে এবং কোরআনের শুধু শব্দ বাকি থাকবে; মসজিদগুলো খুব জাঁকজমকপূর্ণ হবে তবে হেদায়াত ও কল্যাণশূন্য হবে। নীল আসমানের নীচে বসবাসকারী সকল মাখলুক থেকে নিকৃষ্ট হবে তাদের আলেমগণ। তাদের থেকেই ফিত্নার উদ্ভব হবে এবং তাদের নিকটেই তা পুনঃরায় ফিরে যাবে। (অর্থাৎ তারাই ফিত্নার বাণী হবে এবং তারাই হবে তার নিয়ন্তা।) '

টিকাঃ
১৮. মিশকাত শরীফ:৩৮

📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 হকের ওপর অটল-অবিচল এক জামাত

📄 হকের ওপর অটল-অবিচল এক জামাত


عن معاوية بن أبي سفيان رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : لا تزال من أمتي أمة قائمة بأمر الله لا يضرهم من خَذلهم ولا من خالفهم حتى يأتي أمر الله وهم على ذلك.
'হযরত মুয়াবিয়া রাযি. বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি তিনি বলেছেন, আমার উম্মতের একটি জামাত সর্বদা হকের ওপর অটল-অবিচল থাকবে। কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। না তাদের সাহায্য করা থেকে হাত গুটিয়ে নেয়া কেউ, না তাদের বিরোধী কেউ। এমতাবস্থায় আল্লাহ তাআলার ওয়াদা (কিয়ামাত) এসে যাবে এবং তাঁরা হকের ওপর অটল- অবিচল থাকবে। '

টিকাঃ
১৯. বুখারী, মুসলিম, মেশকাত শরীফ: ৫৮৩

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00