📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 নেককারদের থেকে বঞ্চিত থাকার ক্ষতি

📄 নেককারদের থেকে বঞ্চিত থাকার ক্ষতি


عَنْ مِرْدَاسِ الْأَسْلَمِيِّ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ، قَالَ : يَذْهَبُ الصَّالِحُونَ الأَوَّلُ فَالأَوَّلُ ، وَيَبْقَى حُفَالَةٌ مِثْلُ حُفَالَةِ الشَّعِيرِ أَوِ التَّمْرِ لا يُبَالِهِمُ اللهُ بَالة.
'নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক এক করে নেককারগণ চলে যাবে। যেভাবে বাছাইয়ের পর নিম্ন মানের জব বা খেজুর অবশিষ্ট থাকে, তেমনি অকর্মণ্য লোকগুলো থেকে যাবে। যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো পরোয়া করেন না।'

টিকাঃ
১১. সহীহ বুখারী:২/৯৫২

📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 মূর্খ আবেদ ও ফাসেক ক্বারী

📄 মূর্খ আবেদ ও ফাসেক ক্বারী


عن ثابت عن أنس رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه و سلم : يكون في آخر الزمان عباد جهال و قراء فسقة
'হযরত আনাস রাযি. থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শেষ যামানায় অনেক বে-ঈমান আবেদ এবং আমলহীন ক্বারী বের হবে।'

টিকাঃ
১২. মুসতাদরাকে হাকিম, কানযুল উম্মাল: ১৪/২২২

📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 মসজিদে বসে অহংকার করা

📄 মসজিদে বসে অহংকার করা


عن أنس قال: قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يتباهى الناس في المساجد.
'হযরত আনাস বিন মালেক রাযি. থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষন পর্যন্ত কেয়ামত কয়েম হবে না যতক্ষন পর্যন্ত লোকেরা মসজিদে (মসজিদে বসে বা মসজিদ নিয়ে) অহংকার না করবে। '

টিকাঃ
১৩. ইবনে মাজাহ:৫৪, নাসাঈ-১/১১২

📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 দুটি জাহান্নামি দল

📄 দুটি জাহান্নামি দল


عنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا ، قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ ، وَنِسَاءُ كَاسِيَاتٌ عَارِيَاتُ مَائِلَاتٌ مُمِيلاتُ رُؤُوسُهُنَّ كَأَمْثَالِ أَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ ، لَا يَدْخُلْنَ الْجَنَّةَ وَلا يَجِدْنَ رِيحَهَا، وَإِنَّ رِيحَهَا لَتُوجَدُ مِنْ كَذَا وَكَذَا.
'হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি জাহান্নামি দল এমন যাদেরকে আমি দেখিনি। (পরবর্তী সময়ে আত্মপ্রকাশ করবে।) একদলের হাতে ষাড়ের লেজ সদৃশ চাবুক থাকবে। যা দ্বারা তারা মানুষকে অন্যায়ভাবে প্রহার করবে। আরেকদল এমন নারীদের যারা নামে মাত্র পোশাক পরিধান করবে (যেহেতু পোশাক খুব পাতলা বা সতর ঢাকতে যথেষ্ট নয় এজন্য) বাস্তবে তারা উলঙ্গ। (লোকদের দেহের প্রদর্শনী এবং পোশাকের ফ্যাশন দ্বারা নিজের প্রতি) আকৃষ্ট কারী। (নিজেও পুরুষের সঙ্গে মেলামেশার প্রতি) ধাবিত। তাদের মাথা (ফ্যাশনের কারনে) বুখতি উটের পিঠের কুঁজের মতো। এমন নারী না জান্নাতে প্রবেশ করবে, না জান্নাতের খোশবু তাদের কপালে জুটবে। অথচ জান্নাতের খোশবু দূর দূর থেকেও পাওয়া যাবে।

টিকাঃ
১৪. সহীহ মুসলিম: ২/২০৫

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00