📄 দীনের জন্য ত্যাগ
عن أنس بن مالك قال: قال رسول الله صلى الله عليه وسلم : يأتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر.
'হযরত আনাস বিন মালেক রাযি. থেকে বর্ণিত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ এমন এক কালে উপনিত হবে, যখন দীনের ওপর অটল-অবিচল থাকা আগুনের অঙ্গার হাতে রাখার মতো কঠিন হবে।'
টিকাঃ
১০. তিরমিযী: ২/৫০
📄 নেককারদের থেকে বঞ্চিত থাকার ক্ষতি
عَنْ مِرْدَاسِ الْأَسْلَمِيِّ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ، قَالَ : يَذْهَبُ الصَّالِحُونَ الأَوَّلُ فَالأَوَّلُ ، وَيَبْقَى حُفَالَةٌ مِثْلُ حُفَالَةِ الشَّعِيرِ أَوِ التَّمْرِ لا يُبَالِهِمُ اللهُ بَالة.
'নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক এক করে নেককারগণ চলে যাবে। যেভাবে বাছাইয়ের পর নিম্ন মানের জব বা খেজুর অবশিষ্ট থাকে, তেমনি অকর্মণ্য লোকগুলো থেকে যাবে। যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো পরোয়া করেন না।'
টিকাঃ
১১. সহীহ বুখারী:২/৯৫২
📄 মূর্খ আবেদ ও ফাসেক ক্বারী
عن ثابت عن أنس رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه و سلم : يكون في آخر الزمان عباد جهال و قراء فسقة
'হযরত আনাস রাযি. থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শেষ যামানায় অনেক বে-ঈমান আবেদ এবং আমলহীন ক্বারী বের হবে।'
টিকাঃ
১২. মুসতাদরাকে হাকিম, কানযুল উম্মাল: ১৪/২২২
📄 মসজিদে বসে অহংকার করা
عن أنس قال: قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يتباهى الناس في المساجد.
'হযরত আনাস বিন মালেক রাযি. থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষন পর্যন্ত কেয়ামত কয়েম হবে না যতক্ষন পর্যন্ত লোকেরা মসজিদে (মসজিদে বসে বা মসজিদ নিয়ে) অহংকার না করবে। '
টিকাঃ
১৩. ইবনে মাজাহ:৫৪, নাসাঈ-১/১১২