📄 ভাড়া করা সাক্ষী এবং পয়সার বিনিময়ে শপথ
عن أم سلمة أنها سمعت النبي صلى الله عليه وسلم يقول ليأتين على الناس زمان يكذب فيه الصادق ويصدق فيه الكاذب ويخون فيه الأمين ويؤتمن فيه الخائن ويشهد فيه المرء وأن لم يستشهد ويحلف وأن لم يستحلف ويكون أسعد الناس في الدنيا لكع بن لكع لا يؤمن بالله ورسوله.
'হযরত উম্মে সালামা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মানুষ এমন এক কালে উপনিত হবে, যখন সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বলা হবে। খেয়ানতকারীকে আমানতদার আর আমানতদারকে খেয়ানতকারী মনে করা হবে। গায়ে পড়ে সাক্ষ্য দিবে, অথবা শপথ করবে। (শপথ ও সাক্ষ্য তলব করা ব্যতীত) নিম্ম শ্রেণির মানুষের সন্তানেরা দুনিয়ার বাহ্যিক বিবেচনায় অধিক সৌভাগ্যবান হবে-যাদের না আছে আল্লাহর ওপর ঈমান না তাঁর নবীর ওপর ঈমান।'
টিকাঃ
৯. মাজমাউয় যাওয়ায়েদ: ৭/২৮৩, ফয়জুল কাদীর শরহে জামিউস সগীর:৫/৩৪৫
📄 দীনের জন্য ত্যাগ
عن أنس بن مالك قال: قال رسول الله صلى الله عليه وسلم : يأتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر.
'হযরত আনাস বিন মালেক রাযি. থেকে বর্ণিত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ এমন এক কালে উপনিত হবে, যখন দীনের ওপর অটল-অবিচল থাকা আগুনের অঙ্গার হাতে রাখার মতো কঠিন হবে।'
টিকাঃ
১০. তিরমিযী: ২/৫০
📄 নেককারদের থেকে বঞ্চিত থাকার ক্ষতি
عَنْ مِرْدَاسِ الْأَسْلَمِيِّ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ، قَالَ : يَذْهَبُ الصَّالِحُونَ الأَوَّلُ فَالأَوَّلُ ، وَيَبْقَى حُفَالَةٌ مِثْلُ حُفَالَةِ الشَّعِيرِ أَوِ التَّمْرِ لا يُبَالِهِمُ اللهُ بَالة.
'নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক এক করে নেককারগণ চলে যাবে। যেভাবে বাছাইয়ের পর নিম্ন মানের জব বা খেজুর অবশিষ্ট থাকে, তেমনি অকর্মণ্য লোকগুলো থেকে যাবে। যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো পরোয়া করেন না।'
টিকাঃ
১১. সহীহ বুখারী:২/৯৫২
📄 মূর্খ আবেদ ও ফাসেক ক্বারী
عن ثابت عن أنس رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه و سلم : يكون في آخر الزمان عباد جهال و قراء فسقة
'হযরত আনাস রাযি. থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শেষ যামানায় অনেক বে-ঈমান আবেদ এবং আমলহীন ক্বারী বের হবে।'
টিকাঃ
১২. মুসতাদরাকে হাকিম, কানযুল উম্মাল: ১৪/২২২