📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 কেয়ামত নিকটবর্তী হওয়ার আলামত চাঁদের আকৃতি বড় দেখা

📄 কেয়ামত নিকটবর্তী হওয়ার আলামত চাঁদের আকৃতি বড় দেখা


عن أنس بن مالك رفعه إلى النبي صلى الله عليه وسلم قال: من اقتراب الساعة أن يرى الهلال قبلا فيقال لليلتين وأن تتخذ المساجد طرقا وأن يظهر موت الفجاءة.
'কেয়ামত নিকটবর্তী হওয়ার একটি আলামত হলো-সময়ের পূর্বেই চাঁদ দেখা যাবে। এবং (প্রথম তারিখের চাঁদকে বলা হবে) দ্বিতীয় তারিখের চাঁদ। মসজিদকে যাতায়াতের রাস্তা বানানো হবে। আকস্মিক মৃত্যু বেড়ে যাবে।'

টিকাঃ
৭. তাবারানী, কানযুল উম্মাল: ১৪/২২০, জামেউল ফাওয়ায়েদ: ৩/৪৪৩ হাদিস নং ৯৮০৮, প্রকাশনায় উলুমুল কুরআন, বৈরুত

📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 কেয়ামতের বিশেষ কিছু আলামত

📄 কেয়ামতের বিশেষ কিছু আলামত


عن أنس قال: قال رسول الله: من أشراط الساعة الفحش والتفحش وقطيعة الرحم وتخوين الأمين وائتمان الخائن.
'হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেয়ামতের বিশেষ আলামত হলো-অশ্লীলতা ও নির্লজ্জতা এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করার প্রবণতা বেড়ে যাবে; বিশ্বস্তকে বিশ্বাসঘাতক আর বিশ্বাসঘাতককে বিশ্বস্ত মনে করা হবে।'

টিকাঃ
৮. তাবারানী, কানযুল উম্মাল: ১৪/২২০

📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 ভাড়া করা সাক্ষী এবং পয়সার বিনিময়ে শপথ

📄 ভাড়া করা সাক্ষী এবং পয়সার বিনিময়ে শপথ


عن أم سلمة أنها سمعت النبي صلى الله عليه وسلم يقول ليأتين على الناس زمان يكذب فيه الصادق ويصدق فيه الكاذب ويخون فيه الأمين ويؤتمن فيه الخائن ويشهد فيه المرء وأن لم يستشهد ويحلف وأن لم يستحلف ويكون أسعد الناس في الدنيا لكع بن لكع لا يؤمن بالله ورسوله.
'হযরত উম্মে সালামা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মানুষ এমন এক কালে উপনিত হবে, যখন সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বলা হবে। খেয়ানতকারীকে আমানতদার আর আমানতদারকে খেয়ানতকারী মনে করা হবে। গায়ে পড়ে সাক্ষ্য দিবে, অথবা শপথ করবে। (শপথ ও সাক্ষ্য তলব করা ব্যতীত) নিম্ম শ্রেণির মানুষের সন্তানেরা দুনিয়ার বাহ্যিক বিবেচনায় অধিক সৌভাগ্যবান হবে-যাদের না আছে আল্লাহর ওপর ঈমান না তাঁর নবীর ওপর ঈমান।'

টিকাঃ
৯. মাজমাউয় যাওয়ায়েদ: ৭/২৮৩, ফয়জুল কাদীর শরহে জামিউস সগীর:৫/৩৪৫

📘 হাদিসের দর্পনে একালের চিত্র > 📄 দীনের জন্য ত্যাগ

📄 দীনের জন্য ত্যাগ


عن أنس بن مالك قال: قال رسول الله صلى الله عليه وسلم : يأتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر.
'হযরত আনাস বিন মালেক রাযি. থেকে বর্ণিত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ এমন এক কালে উপনিত হবে, যখন দীনের ওপর অটল-অবিচল থাকা আগুনের অঙ্গার হাতে রাখার মতো কঠিন হবে।'

টিকাঃ
১০. তিরমিযী: ২/৫০

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00