📄 কখন ধ্বংস অনিবার্য
عن زينب بنت جحش رضي الله عنها قالت........ قيل (وفي رواية: قلت) : أنهلك وفينا الصلحون؟ قال: نعم! اذا كثرت الخبث
'উম্মুল মুমিনীন হযরত যাইনাব বিনতে জাহাশ রাযি. থেকে বর্ণিত-তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, হে আল্লাহর রাসূল! আমরা কি এমতাবস্থায়ও ধ্বংস হয়ে যাবো যখন আমাদের মাঝে সৎলোক বিদ্যমান থাকবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাঁ, যখন গুনাহ অধিক পরিমাণে হতে থাকবে।'
টিকাঃ
১. সহীহ বুখারী: ২/১০৪৬০; সহীহ মুসলিম: ২/৩৮৮
📄 ধোঁকা প্রতারণার দৌরাত্ম্য এবং অযোগ্যদের নেতৃত্ব
عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم: سيأتي على الناس سنوات خداعات . يصدق فيها الكاذب ويكذب فيها الصادق . ويؤتمن فيها الخائن ويخون فيها الأمين . وينطق فيها الرويبضة ( قيل وما الرويبضة . قال الرجل التافه في أمر العامة.
'হযরত আবু হোরায়রা রাযি. থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ এমন অনেক বছরের মুখোমুখি হবে যেগুলো হবে ধোঁকাপূর্ণ। ওই সময় মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা ও খেয়ানতকে আমানত মনে করা হবে এবং আমানতদারকে খেয়ানতকারী ও রুয়াইবিযা (নীচু প্রকৃতির অযোগ্যরা) মানুষের পক্ষে প্রতিনিধিত্ব করবে। আরজ করা হলো, হে আল্লাহর রাসূল! রুয়াইবিযা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই অযোগ্য, নির্বোধ লোক যারা বৃহত্তর বিষয়ে মন্তব্য করবে।'
টিকাঃ
২. ইবনে মাজাহ: ২৯২; কানযুল উম্মাল: ১৪/২১৬
📄 ক্বারীদের প্রাচুর্য
عن ابي هريرة رضي الله عنه عن رسول الله صلي الله وعليه وسلم قال سيأتي على أمتي زمان يكثر فيه القراء ويقل فيه الفقهاء ويقبض العلم ويكثر الهرج ، ثم يأتي من بعد ذالك زمان يقرأ القرآن رجال من أمتي لا يجاوز تراقيهم ، ثم يأتي من بعد زمان يجادل المشرك بالله المؤمن في مثل ما يقول
'হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মাঝে এমন একটি সময় আসবে, যখন ক্বারীদের প্রাচুর্য হবে তবে ফকীহদের সংখ্যা কম হবে। ইলমের দুর্ভিক্ষ দেখা দেবে। ফিত্না-ফাসাদ বৃদ্ধি পাবে। তারপর একটি সময় আসবে, যখন আমার উম্মতের এমন লোকও কোরআন পড়বে কোরআন যাদের কণ্ঠনালী পার হয় না। (অন্তর দিয়ে কোরআন বুঝা এবং তার প্রতি বিশ্বাস ও শ্রদ্ধা পোষন থেকে মুক্ত হবে) তারপর আরেকটি সময় এমন আসবে, যখন মুশরিকরা মুমিনের সঙ্গে তাওহীদের দাবি নিয়ে বিবাদ করবে।'
টিকাঃ
৩. তাবারানী, মুসতাদরাক, কানযুল উম্মাল: ১৪/২১৭
📄 নারী-পুরুষের অবাধ বিচরণ
اخبرنا ابوبكر بن محمد عبد الباقي قال قرئ علي بن ابراهيم بن عيسي الباقي, وانا حاضر قيل له : حدثك ابو بكر بن مالك نا الحسن بن الطيب البلخي نا قتيتة بن سعيد نا بكر بن مضر نا عبيد الله بن زجر , حدثني سعيد بن سعود عن رجل من اصحاب النبي صلي الله عليه و سلم قال : ليت شعري كيف أمتي بعدي حين تتبختر رجالهم وتمرح نساؤهم! وليت شعري حين يصيرون صنفين: صنفا ناصبي نحورهم في سبيل الله، وصنفا عمالا لغير الله تعالى.
‘নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যদি জানতে পারতাম আমার পরে আমার উম্মতের কী অবস্থা হবে!? যখন পুরুষেরা অহংকার করে চলবে এবং নারীরা দম্ভ করে ঘুরে বেড়াবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমি জানতে পারতাম যখন আমার উম্মাত দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এক শ্রেণী তো আল্লাহর রাস্তায় বুক টান করে দাঁড়াবে। আরেক শ্রেণী, যারা গাইরুল্লাহর জন্যই সব কিছু করবে'।
টিকাঃ
৬. ইবনে আসাকির:২০/৪০১, কানযুল উম্মাল: ১৪/২১৯