📘 হাদীস শাস্ত্রের পরিভাষা পরিচিতি 📄 রিওয়ায়েত (رواية) বিল মা’না

📄 রিওয়ায়েত (رواية) বিল মা’না


অর্থের গুরুত্ব সহকারে হাদীস বর্ণনা করাকে 'রিওয়ায়েত বিল মা'না' বলে।

📘 হাদীস শাস্ত্রের পরিভাষা পরিচিতি 📄 রিওয়ায়েত (رواية) বিল লব্‌জিহি

📄 রিওয়ায়েত (رواية) বিল লব্‌জিহি


হুবহু অর্থাৎ নবী করীম (সাঃ) - এর সাহাবী, তাবেয়ী ও তাবে তাবেয়ীনদের মুখনিঃসৃত শব্দ সহ হাদীস বর্ণনা করাকে 'রিওয়ায়েত বিল লবজিহি' বলে। এ ধরনের হাদীসের গুরুত্ব অনেক বেশী।

📘 হাদীস শাস্ত্রের পরিভাষা পরিচিতি 📄 মুনকার ও রিওয়ায়েত

📄 মুনকার ও রিওয়ায়েত


যে দুর্বল বর্ণনাকারী রিওয়ায়েত বা হাদীস তদপেক্ষা সর্ব বর্ণনাকারীর রিওয়াতের পরিপন্থী হয় তাকে 'মুনকার রিওয়ায়েত' বলে।

📘 হাদীস শাস্ত্রের পরিভাষা পরিচিতি 📄 রাবী (راوي)

📄 রাবী (راوي)


'রাবী' আরবী শব্দ, বাংলা অর্থ বর্ণনাকারী ও উদ্ধৃতকারী। হাদীসের পরিভাষায় সনদে বিদ্যমান প্রত্যেক ব্যক্তিকে
(রাবী) বলা হয়। অর্থাৎ হাদীস বা আসার বর্ণনাকারীকে ‘রাবী’ বলে। বস্তুতঃ রাবী (راوی) শব্দটি (روی) শব্দ থেকে উদ্ভূত ইসমে ফায়েলের সিগাহ্। এর মূল অর্থ হলো ভূমিকে পানি দ্বারা সিক্ত করা, পানি সরবরাহ করা, পানি সিঞ্চন করা, পিপাসা নিবারণ করা। তাই রাবীর অর্থ হলো পানি সরবরাহকারী, পিপাসা নিবারণকারী।
যেহেতু কোন বিষয়ের বর্ননা দানকারীরাও শ্রোতাদের ঔৎসুক্য জনিত পিপাসা নিয়ন্ত্রণ করেন পরবর্তী ব্যবহারে (راوی) শব্দটি বর্ননাকারীর অর্থেও ব্যবহার করা হয়েছে। পরবর্তী ব্যবহারে (راوی) শব্দের আভিধানিক অর্থ বর্ননাকারী, বিবরণদাতা, কাহিনীকার ইত্যাদি করা হয়ে থাকে।
হাদীসের বর্ননাকারীদেরকে এই শেষোক্ত অর্থের প্রেক্ষিতেই রাবী হিসেবে নামকরণ করা হয়েছে। তবে ইলমে হাদীসের পরিভাষায় যারা কেবলমাত্র রাসূল (সাঃ) সাহাবায়ে কিরাম তাবেঈনদের কথা, কাজ ও অনুমোদন সংক্রান্ত বিষয়াদি বর্ননা করেন তাদেরকেই রাবী (راوی) বলা হয়। আর অন্য কারও কাছ থেকে বর্ননা করা হলে তাকে রাবী (راوی) বলা হয় না ¹⁰⁰। যেমনঃ ‘উসমান ইবন আবূ শায়বা (রঃ) হুযায়ফা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ
حَدَّثَنَا عُثْمَانُ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا قَامَ مِنَ اللَّيْلِ يَشُوصُ فَاهُ بِالسَّوَاكِ
সাহাবী নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তাবে'ঈ সাহাবী থেকে বর্ণনা করেন, এভাবে গ্রন্থকার পর্যন্ত সবাই বর্ণনা করেন, তাই সনদে বিদ্যমান প্রত্যেক ব্যক্তি রাবী ¹⁰¹। উদাহরণে পেশ করা মিসওয়াকের হাদীসে কয়েকজন রাবী রয়েছেন।

টিকাঃ
¹⁰⁰ আলী মুহাম্মাদ নসরকৃত আল নাহজুল হাদীস, পৃষ্ঠা নং- ২২
¹⁰¹ উজু অধ্যায় :: সহিহ বুখারী :: খন্ড ১ :: অধ্যায় ৪ :: হাদীস ২৪৬

ফন্ট সাইজ
15px
17px