📄 বর্ণনাকারীদের মধ্যকার ত্রুটি
১০টি বিষয়কে বর্ণনাকারীদের ত্রুটি হিসেবে দেখা দেয়; তন্মধ্যে পাঁচটির সম্পর্ক আদালাহ (নির্ভরযোগ্যতা)-এর সাথে এবং বাকী পাঁচটির সম্পর্ক দবত (নির্ভুলতা)-এর সাথে।
* আদালাহ'র সাথে সম্পর্কিত কারণসমূহ হলো, বর্ণনাকারী » একজন মিথ্যুক; » মিথ্যার দায়ে অভিযুক্ত; » নীতিভ্রষ্ট; » দ্বীনের মূলনীতিতে নব্যতার প্রবর্তক বা অনুসারী (বিদ'আতী) ও » অস্পষ্ট বর্ণনার অধিকারী।
* দবত (নির্ভুলতা)-এর সাথে সম্পর্কিত কারণসমূহ হলো, বর্ণনাকারী » একজন মাত্রাতিরিক্ত ভুল সম্পাদনকারী; » দুর্বল স্মৃতিশক্তির অধিকারী; » উদাসীন; » প্রচুর ভুল ব্যাখ্যা প্রদানকারী ও » নির্ভরযোগ্য বর্ণনাকারীদের সাথে সাংঘর্ষিক বর্ণনা প্রদানকারী।
বর্ণনাকারীদের মধ্যে উপরোক্ত ত্রুটিসমূহ পাওয়া যাওয়ার কারণে নিম্নোক্ত শ্রেণীর বর্ণনাসমূহকে প্রত্যাখ্যান করা হয়েছে; প্রথমে সর্বাধিক জঘন্য ত্রুটিসমূহের আলোচনা পেশ করা হচ্ছে।