📘 হাদিস আখলাকুন নবী সাঃ 📄 নবী (সা)-এর জন্য মিঠা পানি সরবরাহ করার বর্ণনা

📄 নবী (সা)-এর জন্য মিঠা পানি সরবরাহ করার বর্ণনা


৬৮৭. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, 'বুয়ুতুস্ সুকইয়া' নামক ঝর্ণা থেকে রাসূলুল্লাহ্ ﷺ-এর জন্য মিঠা পানি আনা হতো।
৬৮৮. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ -এর জন্য (মদীনার পার্শ্ববর্তী) 'হাররা'-এর দিক থেকে সুস্বাদু পানি আনা হতো।
৬৮৯. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেছেন, খাবার পানির মধ্যে রাসূলুল্লাহ্ -এর কাছে সবচেয়ে প্রিয় ছিল মিঠা ঠাণ্ডা পানি।
৬৯০. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, খাবার পানির মধ্যে মিঠা ও ঠাণ্ডা পানি ছিলো রাসূলুল্লাহ্ -এর কাছে সর্বাধিক প্রিয়।
৬৯১. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী -এর জন্য 'সুকইয়া' নামক স্থান থেকে সুস্বাদু পানি আনা হতো।
৬৯২. হযরত জাবির ইব্‌ন আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আনসারদের এক ব্যক্তি রাসূলুল্লাহ্ ﷺ-এর জন্য পানি ঠাণ্ডা করতো।

📘 হাদিস আখলাকুন নবী সাঃ 📄 নবী (সা)-এর বাণী : নারী ও সুগন্ধিকে আমার প্রিয় বানিয়ে দেয়া হয়েছে

📄 নবী (সা)-এর বাণী : নারী ও সুগন্ধিকে আমার প্রিয় বানিয়ে দেয়া হয়েছে


৬৯৩. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী ﷺ বলেছেন: দুনিয়ার দু'টি জিনিসের প্রতি আমার মধ্যে ভালোবাসা দেয়া হয়েছে: সুগন্ধি ও নারী। আর আমার চোখের শীতলতা দেয়া হয়েছে সালাতের মধ্যে।
৬৯৪. যাকারিয়া ইব্‌ন ইব্রাহীম ইব্‌ন আবদুল্লাহ্ ইব্‌ন মূসা' (র) তার পিতা থেকে বর্ণনা করেন যে, নবী বলেছেন, তোমাদের এই অস্থায়ী দুনিয়ায় অসহায় নারী ছাড়া আমাকে আর কিছুই দেয়া হয়নি।
৬৯৫. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত যে, তিনি কখনো সুগন্ধি ফিরিয়ে দিতেন না। তিনি আরও বলেছেন, রাসূলুল্লাহ্ কখনো সুগন্ধি ফিরিয়ে দিতেন না।
৬৯৬. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্-এর একটা পাত্র ছিলো। রাতে তিনি যখন তাহাজ্জুদের জন্য উঠতেন তখন প্রাকৃতিক প্রয়োজন সেরে মিসওয়াক করতেন এবং তারপর স্ত্রীদের ঘরে সুগন্ধি খুঁজে নিয়ে ব্যবহার করতেন।

📘 হাদিস আখলাকুন নবী সাঃ 📄 একদিন বা একরাতে সকল স্ত্রীর সাথে নবী (সা)-এর সাক্ষাতের বর্ণনা

📄 একদিন বা একরাতে সকল স্ত্রীর সাথে নবী (সা)-এর সাক্ষাতের বর্ণনা


৭০০. কাতাদা (র) হযরত আনাস (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, নবী রাত ও দিনের কিছু সময়ের মধ্যে তাঁর সব স্ত্রীর কাছে যেতেন। তখন তাঁর স্ত্রীদের সংখ্যা ছিলো এগার। তাঁকে ত্রিশজন পুরুষের সমান যৌনক্ষমতা দেয়া হয়েছিল।
৭০১. কাতাদা (র) হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, নবী একই সময় তাঁর দশজন স্ত্রীর সবার সাথে মিলিত হতেন। তাঁকে ত্রিশজন পুরুষের সমান যৌনক্ষমতা দেয়া হয়েছিল।
৭০২. হিশাম ইবন যায়িদ (র) হযরত আনাস (ইবন মালিক) (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ তাঁর সমস্ত স্ত্রীর সাথে মিলিত হওয়ার পরে একবার মাত্র গোসল করতেন।
৭০৩. হুমায়দ তাবীল (র) হযরত আনাস (ইবন মালিক) (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ এক রাতে তাঁর সকল স্ত্রীর কাছে যেতেন এবং পরে একবার মাত্র গোসল করতেন।
৭০৪. সাবিত (র) আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্-এর একটি হলুদ রঙের সুগন্ধিযুক্ত চাদর ছিলো। এর সুগন্ধি বাড়ানোর জন্য এর ওপর পানি ছিটিয়ে দিতেন।

📘 হাদিস আখলাকুন নবী সাঃ 📄 স্ত্রীদের সাথে সহবাসের সময় নবী (সা)-এর পর্দা করা ও চোখ বন্ধ রাখার বর্ণনা

📄 স্ত্রীদের সাথে সহবাসের সময় নবী (সা)-এর পর্দা করা ও চোখ বন্ধ রাখার বর্ণনা


৭০৫. হযরত আয়েশা (রা) বর্ণনা করেন, নবী তাঁর পবিত্র স্ত্রীদের কারো সাথে পর্দা না করে মিলিত হতেন না। এ সময় তিনি তাঁর মাথার ওপরে থেকে একখানা কাপড় লটকিয়ে নিতেন। আর আমি কখনো নবী -এর গোপন অঙ্গ দেখিনি এবং তিনিও কখনো আমার গোপন অঙ্গ দেখেন নি।

ফন্ট সাইজ
15px
17px