📘 হাদিস আখলাকুন নবী সাঃ 📄 নবী (সা)-এর দস্তরখানের বর্ণনা

📄 নবী (সা)-এর দস্তরখানের বর্ণনা


৫৯০. হাসান ইব্‌ন মিহরান আল-কিরমানী (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী ﷺ-এর সাহাবী ফারকাদ (রা)-কে বলতে শুনেছি, আমি নবী ﷺ-এর সাথে সাক্ষাত করেছি এবং তাঁর দস্তরখানে একত্রে বসে আহার করেছি।
৫৯১. হযরত আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ﷺ কখনও টেবিলের উপর আহার করেননি, ছোট পেয়ালায়ও আহার করেননি, তাঁর জন্য কখনও চাপাতি বা রুটি বানানো হয়নি। রাবী উইনুস বলেন, আমি কাতাদা (রা)-কে বললাম, তারা কিসের উপর রেখে আহার করতেন। তিনি বলেন, ওই চামড়ার দস্তরখানের উপর বসে আহার করতেন।

📘 হাদিস আখলাকুন নবী সাঃ 📄 নবী (সা)-এর পানপাত্রের বর্ণনা

📄 নবী (সা)-এর পানপাত্রের বর্ণনা


৫৯২. হযরত আবদুল্লাহ্ ইব্‌ন বুস্ত্র (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী ﷺ-এর একটি খাদ্যের বড় পাত্র ছিলো। তাকে 'গাররা' (সাদা পেয়ালা) বলা হতো তা বহন করতে চারজন লোকের প্রয়োজন হতো।
৫৯৩. হযরত আবদুল্লাহ্ ইব্‌ন বুস্ত্র (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ﷺ-এর একটি বড় বরতন ছিলো যা চারটি আংটা যুক্ত ছিলো।

📘 হাদিস আখলাকুন নবী সাঃ 📄 নবী (সা)-এর গোশত খাওয়ার বর্ণনা

📄 নবী (সা)-এর গোশত খাওয়ার বর্ণনা


৫৯৪. যাহ্দাম (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আবূ মূসা (রা)-এর নিকট ছিলাম। তখন মুরগীর গোশত হাযির করা হলো। আবু মূসা (রা) বললেন, এগিয়ে আস এবং খাও। আমি রাসূলুল্লাহ্ ﷺ-কে মুরগীর গোশত খেতে দেখেছি।
৫৯৫. যাহ্দাম (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবূ মূসা আল আশআরী (রা)-এর নিকট উপস্থিত হলাম। তখন তিনি মুরগীর গোশত খাচ্ছিলেন। তিনি বললেন, এগিয়ে এসো এবং খাও। কেননা আমি রাসূলুল্লাহ্ ﷺ-কে মুরগীর গোশত খেতে দেখেছি।
৫৯৬. হযরত আবদুল্লাহ্ ইব্‌ন জাফর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী ﷺ-এর খেদমতে গোশত হাযির করা হলে লোকেরা তা লোকমা ধরে খেতে লাগলো। রাসূলুল্লাহ্ ﷺ বললেন, পিঠের গোশত সর্বোত্তম।
৫৯৭. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ ﷺ বকরীর কাঁধের গোশতই সর্বাধিক পছন্দ করতেন।
৫৯৮. হযরত ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ﷺ-এর নিকট কাঁধের গোশতই অধিক পছন্দনীয় ছিলো।
৫৯৯. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ﷺ-এর নিকট হাতার গোশতই অধিক প্রিয় ছিলো।
৬০০. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ﷺ-এর নিকট খাবারের খাঞ্চা উপস্থিত করা হলো। তাঁকে হাতার গোশত এগিয়ে দেওয়া হলো যা ছিলো তাঁর অতি প্রিয়। অতএব তিনি সামনের দাঁত দ্বারা তা একবার কি দুইবার ছিঁড়ে তা আহার করলেন।
৬০১. মুহাম্মদ ইব্‌ন সাম্আন (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমাদের আলেমগণকে বলতে শুনেছি: খাদ্যের মধ্যে রাসূলুল্লাহ্ ﷺ-এর নিকট গোশতই এবং বকরীর গোশতের মধ্যে তাঁর হাতাই ছিলো অধিক প্রিয়।
৬০২. হযরত আবদুল্লাহ্ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী ﷺ-এর নিকট হাড়যুক্ত গোশতের মধ্যে বকরীর সামনের হাতার গোশতই ছিলো অতি প্রিয়। তাই আমরা দেখেছি যে, বকরীর সামনের হাতার উপরাংশে বিষ মিশ্রিত করা হয়েছিল। আমরা দেখেছি যে, ইয়াহুদীরাই তাঁকে বিষ খাইয়েছিলো।

📘 হাদিস আখলাকুন নবী সাঃ 📄 নবী (সা) মিষ্টি দ্রব্য পছন্দ করতেন

📄 নবী (সা) মিষ্টি দ্রব্য পছন্দ করতেন


৬০৩. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ﷺ মধু ও মিষ্টি দ্রব্য খেতে পছন্দ করতেন।

ফন্ট সাইজ
15px
17px