📘 গুরাবা > 📄 গুরাবাদের মৃত্যু শাহাদাতের মৃত্যু সমতুল্য

📄 গুরাবাদের মৃত্যু শাহাদাতের মৃত্যু সমতুল্য


[৪৪] ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন—

مَوْتُ الْغَرِيبِ شَهَادَةٌ
“গরিবের মৃত্যু এক ধরনের শাহাদাত।” ২১

টিকাঃ
২১. আল-সুন্নাহ, ইবনু মাজাহ: ১৩৩১ সনদ সহীহ।

📘 গুরাবা > 📄 গুরাবারা কিয়ামত-দিবসে আলোকিত হবেন

📄 গুরাবারা কিয়ামত-দিবসে আলোকিত হবেন


[৪৫] ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমরা একবার সূর্য উদিত হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে বসা ছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন—

سَيَأْتِي نَاسٌ مِنْ أُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ نُوْرُهُمْ كَضَوْءِ الشَّمْسِ
“কিয়ামত-দিবসে আমার উম্মতের কিছু মানুষ সূর্যের আলোর ন্যায় আলোকিত হয়ে থাকবেন!”

আমরা তখন জিজ্ঞাসা করলাম, ‘হে আল্লাহর রাসূল, তারা কোন দল?’ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন—

فُقَرَاءُ الْمُهَاجِرِينَ الَّذِينَ تَنْقِى يَوْمَ السُّكَّارِهِ يَمُوْتُ أَحَدُهُمْ وَحَاجَتُهُ فِي صَدْرِهِ، يُحْشَرُوْنَ مِنْ أَقْطَارِ الْأَرْضِ
“তারা হলো ঐ সমস্ত দরিদ্র মুহাজিরগণ, যাদের মাধ্যমে সংক্রমণ প্রবাহিত করা হয়। তাদের কেউ এমনাবস্থায় মারা যায় যে, তার প্রয়োজন বুকের ভেতর সমাধিস্থ থাকে। তারা পৃথিবীর নানা প্রান্ত থেকে সমবেত হয়ে থাকে।”

📘 গুরাবা > 📄 বিনা হিসাবে জান্নাতে প্রবেশ

📄 বিনা হিসাবে জান্নাতে প্রবেশ


[৪৬] আয়িশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন—

مَنْ مَاتَ فِي هَذَا الطَّرِيقِ مِنْ حَاجٌ أَوْ مُعْتَمِرٍ لَّمْ يُعْرَضُ وَلَمْ يُحَاسَبُ، وَقِيلَ لَهُ: ادْخُلِ الْجَنَّةَ
“যে ব্যক্তি হজ্ব বা ওমরাকারী অবস্থায় এই রাস্তায় (সফরের হালতে) মৃত্যুবরণ করে, তার কাছ থেকে কোনো হিসাব নেওয়া হবে না এবং তাকে কোনো আমলের সামনেও পেশ করা হবে না; বরং তাকে বলা হবে, তুমি জান্নাতে প্রবেশ করো।” ২৪

টিকাঃ
২৪. সহীহুত তারগীব ওয়াত তারহীব: ৫/৩১৯

📘 গুরাবা > 📄 শরীরে লেখা ছিল — ‘গরিবের জন্য সুসংবাদ’

📄 শরীরে লেখা ছিল — ‘গরিবের জন্য সুসংবাদ’


[৪৭] আবু যাহির রহিমাহুল্লাহ বলেন, আমি বাহরাইনে মৃতদের গোসল করাতাম। একবার একজন লোককে গোসল করাতে গিয়ে দেখতে পেলাম, ঐ মৃত ব্যক্তির (শরীররের) গোশতের ওপর লেখা রয়েছে, ‘হে গরিব, তোমার জন্য সুসংবাদ!’ তখন আমি তা ভালো করে দেখে বুঝতে পারলাম যে, লেখাটা মূলত তার হাড় ও গোশতের মাঝে লিখিত রয়েছে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00