📄 পড়ন্ত বিকেলে
[৪১] মুহাম্মাদ ইবনু খালাদ রহিমাহুল্লাহ বলেন, বালহাজ্জাম নামক এলাকার একজন মুয়াজ্জিন বলেছেন, সুফিয়ান সাওরী রহিমাহুল্লাহ আমাদের পল্লীতে বসবাস করা শুরু করলেন। তিনি আমাদের সাথে এমনভাবে বসে থাকতেন যে, আমরা তাকে চিনতেই পারতাম না। আমরা ভাবতাম, তিনি গ্রাম্য কেউ হবেন। তার চলাফেরাতে কোনো জৌলুস ছিল না। তিনি আমাদের থেকে হাদীস শুনতেন। তিনিও আমাদেরকে বিভিন্ন হাদীস শোনাতেন। আর যখন তিনি যিয়ারত বলতেন, তখন জামাতের আলোচনা করে আমাদেরকে আনন্দ দিতেন। আবার জাহাজামের আযাব সম্পর্কে হাদীস বলে আমাদেরকে ভীতি প্রদর্শণও করতেন। সূর্য যখন পড়ন্ত বেলায় এসে ডুবে দিত, তখন তিনি ফেরার পথ ধরতেন।
📄 গরিবাস্তায় মৃত্যুবরণ করলে জান্নাত পাওয়া যায়
[৪২] ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাযা ও মদীনাতেই হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির জানাযার সালাত আদায় করলেন। সালাত আদায় করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন—
يَا لَيْتَهُ مَاتَ فِي غَيْرِ مَوْلِدِهِ
“আহ্, সে যদি নিজ জন্মভূমি ছাড়া অন্যত্র মৃত্যুবরণ করত!” ১৬
এক ব্যক্তি রাসূলকে জিজ্ঞাসা করল, ‘হে আল্লাহর রাসূল, কেন এমনটি বললেন?’ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন—
إِنَّ الرَّجُلَ إِذَا مَاتَ فِي غَيْرِ مَوْلِدِهِ فَلَهُ مِنْ مَوْلِدِهِ إِلَى مُنْقَطَعِ أَثَرِهِ مِنَ الْجَنَّةِ
“নিশ্চয়ই যখন কোনো ব্যক্তি নিজ জন্মভূমি ছাড়া অন্য কোনো স্থানে মৃত্যুবরণ করে, তখন তার জন্মভূমি থেকে মৃত্যুর স্থান পর্যন্ত যতটুকু জায়গা রয়েছে, ঐ পরিমাণ জায়গা পরিমাপ করে তার জন্য জামাতে বরাদ্দ করা হয়।” ১৭
[৪৩] ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় এক ব্যক্তির কবরের পাশে দাঁড়ালেন। তারপর বলতে লাগলেন—
يَا لَوْ مَا تَتَ غَرِيبًا
“যদি সে ‘গরিব’ হয়ে মৃত্যুবরণ করত!”
তখন জিজ্ঞাসা করা হলো, ‘হে রাসূল, আমাদের থেকে যারা ‘গরিব’ হয়ে নিজ দেশ ছাড়া অন্যত্র মৃত্যুবরণ করে, তাদের জন্য কি সওয়াব আছে?’ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন—
مَا مِنْ غَرِيبٍ يَمُوتُ يَقِيسُ اللَّهُ مِنْ مُوْلِدِهِ إِلَى مُوْلِدِهِ فِي الْجَنَّةِ
“যে-গরিব নিজ জন্মভূমি ছাড়া অন্যত্র মৃত্যুবরণ করে, তার জন্মভূমি থেকে কবর পর্যন্ত যতটুকু জায়গা রয়েছে, ঐ পরিমাণ জায়গা তার জন্য পরিমাপ করে জামাতে বরাদ্দ করা হয়।” ১৯
টিকাঃ
১৬. মদীনায় মৃত্যু হওয়াটা অনেকে ফযীলতের ব্যাপার। কিন্তু এই কথা থেকে তার উল্টোটা বুঝে আসছে। এর সমাধানে আল্লামা সিন্ধী রাহ. বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মদীনা ছাড়া অন্য কোথাও মৃত্যুবরণ করার কথা বোঝেননি। বরং তিনি বুঝেছেন, যদি তার জন্মস্থানকে মক্কা এবং সে সবের কবর মদীনায় আসত আর এখানেই তার মৃত্যু হত তাহলে একই সাথে জন্মভূমি ছাড়া অন্যত্র মৃত্যু বরণ করার পুরস্কার ও মদীনায় মৃত্যুবরণ করার ফযীলত উভয়ই একসাথে অর্জিত হত। (দেখুন দাইরেফিস)-সম্পাদক
১৭. আল-সুন্নাহ, ইবনু মাজাহ: ১৩১। সনদ হাসান。
১৯. এর সনদে কিছুটা দুর্বলতা থাকলেও আগের হাদিসটি একে সমর্থন করছে।
📄 গুরাবাদের মৃত্যু শাহাদাতের মৃত্যু সমতুল্য
[৪৪] ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন—
مَوْتُ الْغَرِيبِ شَهَادَةٌ
“গরিবের মৃত্যু এক ধরনের শাহাদাত।” ২১
টিকাঃ
২১. আল-সুন্নাহ, ইবনু মাজাহ: ১৩৩১ সনদ সহীহ।
📄 গুরাবারা কিয়ামত-দিবসে আলোকিত হবেন
[৪৫] ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমরা একবার সূর্য উদিত হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে বসা ছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন—
سَيَأْتِي نَاسٌ مِنْ أُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ نُوْرُهُمْ كَضَوْءِ الشَّمْسِ
“কিয়ামত-দিবসে আমার উম্মতের কিছু মানুষ সূর্যের আলোর ন্যায় আলোকিত হয়ে থাকবেন!”
আমরা তখন জিজ্ঞাসা করলাম, ‘হে আল্লাহর রাসূল, তারা কোন দল?’ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন—
فُقَرَاءُ الْمُهَاجِرِينَ الَّذِينَ تَنْقِى يَوْمَ السُّكَّارِهِ يَمُوْتُ أَحَدُهُمْ وَحَاجَتُهُ فِي صَدْرِهِ، يُحْشَرُوْنَ مِنْ أَقْطَارِ الْأَرْضِ
“তারা হলো ঐ সমস্ত দরিদ্র মুহাজিরগণ, যাদের মাধ্যমে সংক্রমণ প্রবাহিত করা হয়। তাদের কেউ এমনাবস্থায় মারা যায় যে, তার প্রয়োজন বুকের ভেতর সমাধিস্থ থাকে। তারা পৃথিবীর নানা প্রান্ত থেকে সমবেত হয়ে থাকে।”