📄 গুরাবারা অন্ধকারে কান্না করে
[১৩] আবু আলী রহিমাহুল্লাহ গুরবাদের নিজের জন্য ক্রন্দন করা বিষয়ে আবৃত্তি করেন—
نَسَجْتُ مِنَ الْأَحْزَانِ شِعْرًا فَقُلْتُهُ ... لِأَنِّي غَرِيبٌ وَالْغَرِيبُ حَزِينُ
وَلَيَنْتَنِي دَهْرِي فَلَوْ كُنْتُ جَلْداً ... وَكُلُّ الْبَلَاءِ فِي الْكَلَامِ أَهِينُ
فَلَا تَعْجَبُوا مِنْ أَنَّهُ بَعْدَ زَفْرَةٍ ... يَذِلُّ غَرِيبٌ فِي الْكَلَامِ أَهِينُ
দুঃখ ভরে ক্লান্ত হয়ে বলি কাব্যাকারে,
গরিব আমি দুঃখী আজি জগত সংসারে।
যুগের ঝড়ে হলাম আমি যেন ভাঙা গাছ,
হৃদয় গলে যখন সেথায় লাগে দুঃখের আঁচ।
আমার হবার কিছু নেই আমার কান্না দেখে,
সব গরিবই কাঁদা করে কালো আঁধার থেকে।
📄 কান্না গুরাবাদের সৌন্দর্য
[১৪] মুহাম্মাদ ইবনুল হুসাইন রহিমাহুল্লাহ বলেন, আমি অনেক বছর যাবৎ সাদা মোজা পরিহিত একজন বৃদ্ধ লোককে দেখেছি। সেই বৃদ্ধ সম্পর্কে আমাকে সংবাদ দেওয়া হলো, তিনি দামেশকের একজন যুবক ছিলেন। অনেক বছর যাবৎ তেলখানায় জুলুম- নির্যাতন সহ্য করেছেন। তিনি অসহায় ও নিঃস্ব অবস্থায় দুটি কবিতা আবৃত্তি করেছেন। সেই কবিতা-দুটি চক্ষু শীতল করে দেয়, হৃদয়কে ঠান্ডা করে দেয়—
غَرِيبٌ يُقَاسِي اَلْهَمُّ فِي أَرْضِ غُرْبَةٍ ... فَيَا رَبُّ قَرْبِ دَارِ كُلِّ غَرِيبٍ
وَأَنَا اَلْغَرِيبُ فَلَا أُمٌّ عَلَى الْبُكَا ... إِنْ أَلْقَا حُسْنُ بَصْلِ غَرِيبٍ
নিঃস্ব আমি অসহায়-ভূমে কষ্ট বহন করি,
ওহে রব তুমি ভাসা ও আমার ছোট্ট সুখের তরী।
গরীব আমি সদাই কাঁদি কষ্টে নাই লাজ,
গরীবের লাগি ক্রন্দনরাজি দেহরসের সাজ।
📄 গুরাবাদের কারণেই আল্লাহ রিযিক দান করেন
[১৫] মুহাম্মাদ ইবনু জাফর রহিমাহুল্লাহ মনের মাধুরী মিশিয়ে আবৃত্তি করেছেন—
إِنَّ الْغَرِيبَ لَهُ أَسْوَاكَهُ مُدِيْبٌ ... وَخُضُوعُ مَدْيُونٍ وذُلُّ مُرِيْبٍ
إِنَّ الْغَرِيبَ وَإِنْ أَقَامَ بِبَلْدَةٍ ... بَجِيٌّ لَهُ خَرَاجُهَا لِغَرِيبٍ
ওয়াবারা না থাকে অপরাধীর মতো ক্ষণপ্রস্থ হলে লোকে লুকিয়ে থাকে যত,
ওয়াবারা জগত জুড়ে বে-এলাকায় থাকে,
দু’বার প্রাপ্ত সেইখানেতে রিযিক দিয়ে রাখে।
📄 গরিব হয়েই বেঁচে থাকো
[১৬] আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীরের এক অংশে স্পর্শ করে ইরশাদ করেছেন—
يَا ابْنَ عُمَرَ كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ أَوْ عَابِرُ سَبِيلٍ , وَعُدَّ نَفْسَكَ مِنْ أَهْلِ الْقُبُورِ
“হে ইবনু উমর, তুমি দুনিয়াতে এমনভাবে বসবাস করবে, যেন তুমি 'গরিব' বা মুসাফির। আর তুমি নিজেকে কবরবাসীদের কাতারে গণ্য করবে।”১
টিকাঃ
১. আন-সুন্নাহ, ইবনু মাজাহ; ৪১১৬; আন-সুন্নাহ, আহমাদ: ২/৪১