📄 অচিরেই ইসলাম অপরিচিত হয়ে যাবে
[৪] আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন—
إِنَّ الْإِسْلَامَ بَدَأَ غَرِيبًا وَسَيَعُودُ كَمَا بَدَأَ غَرِيبًا فَطُوبَى لِلْغُرَبَاءِ
“নিশ্চয় ইসলাম নিংসঙ্গ ও অপরিচিত অবস্থায় শুরু হয়েছিল, আবার অচিরেই তা নিংসঙ্গ ও অপরিচিত হয়ে যাবে। সুতরাং গুরবা (তথা নিংসঙ্গ ও অপরিচিতদের) জন্য সুসংবাদ!”
📄 অচিরেই ইসলাম নিঃসঙ্গ হয়ে যাবে
“নিশ্চয় ইসলাম নিংসঙ্গ ও অপরিচিত অবস্থায় শুরু হয়েছিল, আবার অচিরেই তা নিংসঙ্গ ও অপরিচিত হয়ে যাবে। সুতরাং গুরবাদের (তথা নিংসঙ্গ ও অপরিচিতদের) জন্য সুসংবাদ!”
[৫] আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন—
إِنَّ الْإِسْلَامَ بَدَأَ غَرِيبًا وَسَيَعُودُ كَمَا بَدَأَ غَرِيبًا فَطُوبَى لِلْغُرَبَاءِ
“নিশ্চয় ইসলাম নিংসঙ্গ ও অপরিচিত অবস্থায় শুরু হয়েছিল, আবার অচিরেই তা নিংসঙ্গ ও অপরিচিত হয়ে যাবে। সুতরাং গুরবাদের (তথা নিংসঙ্গ ও অপরিচিতদের) জন্য সুসংবাদ!”
📄 গুরাবাদের সংখ্যা খুবই অল্প হবে
[৬] আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমরা একদিন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দরবারে উপস্থিত ছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি—
طُوبَى لِلْغُرَبَاءِ
“গুরবাদের জন্য সু-সংবাদ।”
তাকে জিজ্ঞাসা করা হলো, 'ইয়া রাসূলুল্লাহ, গুরবা কারা?' তখন তিনি বললেন—
أُنَاسٌ صَالِحُونَ قَلِيلٌ فِي نَاسِ سُوْءٍ كَثِيرٍ، مَنْ يَعْصِيْهِمْ أَكْثَرُ مِمَّنْ يُطِيعُهُمْ
“তারা এমন কিছু ভালো মানুষ, খারাপ মানুষের বৃহৎ সংখ্যাপেক্ষে যারা খুব অল্প সংখ্যকই হবে। তাদের অনুসারীদের তুলনায় বিরোধিতাকারীর সংখ্যাই বেশি হবে।”
📄 প্রকৃত মুমিনের অবস্থা
[৭] আবু বাকর আল-আইয়াদি রাহিমাহুল্লাহ বলেন, আমি হাসান রাহিমাহুল্লাহ-কে বলতে শুনেছি, 'প্রকৃত মুমিন ব্যক্তি দুনিয়াতে একজন নিঃস্ব ব্যক্তির মতোই বসবাস করবে। সে লোকজনের তুচ্ছ-তাচ্ছিল্য ও বিপদের কারণে দুঃখিত হবে না। আবার সম্মান পেতেও প্রতিযোগিতা করবে না। সকল মানুষের এক অবস্থা থাকবে, আর তার থাকবে আরেক অবস্থা।'