📄 কবিতার পঙক্তিতে গুরাবার পরিচয়
[৩] আবু বকর আল মুজাদাদি রাহিমাহুল্লাহ এ-হাদীসের মর্মার্থ কবিতায় বলেছিলেন—
بَدَأَ الْإِسْلَامُ حِينَ بَدَا غَرِيبًا ... وَكَيْفَ بَدَا يَعُودُ عَلَى الدَّلَائِلِ
فَطُوبَى فِيهِ لِلْغُرَبَاءِ طُوبَى ... يَجْمَعُ الْأَخِيرِينَ وَالْأَوَائِلِ
শুরু লগ্ন ইসলাম ছিল অসহায় ও নিঃস্ব,
ইসলামেতে ফিরবে আবার শুরুর কালের দৃশ্যা।
নিঃস্ব যারা তাদের লাগি ভালো খবর আছে,
এই দুনিয়ায় যাত্রা তাদের হোক না দূরে কাছে।
📄 অচিরেই ইসলাম অপরিচিত হয়ে যাবে
[৪] আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন—
إِنَّ الْإِسْلَامَ بَدَأَ غَرِيبًا وَسَيَعُودُ كَمَا بَدَأَ غَرِيبًا فَطُوبَى لِلْغُرَبَاءِ
“নিশ্চয় ইসলাম নিংসঙ্গ ও অপরিচিত অবস্থায় শুরু হয়েছিল, আবার অচিরেই তা নিংসঙ্গ ও অপরিচিত হয়ে যাবে। সুতরাং গুরবা (তথা নিংসঙ্গ ও অপরিচিতদের) জন্য সুসংবাদ!”
📄 অচিরেই ইসলাম নিঃসঙ্গ হয়ে যাবে
“নিশ্চয় ইসলাম নিংসঙ্গ ও অপরিচিত অবস্থায় শুরু হয়েছিল, আবার অচিরেই তা নিংসঙ্গ ও অপরিচিত হয়ে যাবে। সুতরাং গুরবাদের (তথা নিংসঙ্গ ও অপরিচিতদের) জন্য সুসংবাদ!”
[৫] আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন—
إِنَّ الْإِسْلَامَ بَدَأَ غَرِيبًا وَسَيَعُودُ كَمَا بَدَأَ غَرِيبًا فَطُوبَى لِلْغُرَبَاءِ
“নিশ্চয় ইসলাম নিংসঙ্গ ও অপরিচিত অবস্থায় শুরু হয়েছিল, আবার অচিরেই তা নিংসঙ্গ ও অপরিচিত হয়ে যাবে। সুতরাং গুরবাদের (তথা নিংসঙ্গ ও অপরিচিতদের) জন্য সুসংবাদ!”
📄 গুরাবাদের সংখ্যা খুবই অল্প হবে
[৬] আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমরা একদিন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দরবারে উপস্থিত ছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি—
طُوبَى لِلْغُرَبَاءِ
“গুরবাদের জন্য সু-সংবাদ।”
তাকে জিজ্ঞাসা করা হলো, 'ইয়া রাসূলুল্লাহ, গুরবা কারা?' তখন তিনি বললেন—
أُنَاسٌ صَالِحُونَ قَلِيلٌ فِي نَاسِ سُوْءٍ كَثِيرٍ، مَنْ يَعْصِيْهِمْ أَكْثَرُ مِمَّنْ يُطِيعُهُمْ
“তারা এমন কিছু ভালো মানুষ, খারাপ মানুষের বৃহৎ সংখ্যাপেক্ষে যারা খুব অল্প সংখ্যকই হবে। তাদের অনুসারীদের তুলনায় বিরোধিতাকারীর সংখ্যাই বেশি হবে।”