📘 গুরাবা > 📄 গুরাবাদের জন্য সুসংবাদ

📄 গুরাবাদের জন্য সুসংবাদ

[১] আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন—

إِنَّ الْإِسْلَامَ بَدَأَ غَرِيبًا وَسَيَعُودُ كَمَا بَدَأَ غَرِيبًا فَطُوبَى لِلْغُرَبَاءِ
“নিশ্চয় ইসলাম নিংসঙ্গ ও অপরিচিত অবস্থায় শুরু হয়েছিল, আবার অচিরেই তা নিংসঙ্গ ও অপরিচিত হয়ে যাবে। সুতরাং গুরবাদের (তথা নিংসঙ্গ ও অপরিচিতদের) জন্য সুসংবাদ!”

জিজ্ঞাসা করা হলো, 'হে আল্লাহ্র রাসূল, গুরবা কারা?' উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন—

اَلَّذِينَ يَصْلُحُونَ إِذَا فَسَدَ النَّاسُ
“গুরবা হলো এ সমস্ত লোক, মানুষেরা গোমরাহ হলে যারা তাদের সংশোধন করবে।”

📘 গুরাবা > 📄 নিঃসঙ্গদের জন্য সুসংবাদ

📄 নিঃসঙ্গদের জন্য সুসংবাদ

[২] আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন—

إِنَّ الْإِسْلَامَ بَدَأَ غَرِيبًا وَسَيَعُودُ كَمَا بَدَأَ غَرِيبًا فَطُوبَى لِلْغُرَبَاءِ
“নিশ্চয় ইসলাম নিংসঙ্গ ও অপরিচিত অবস্থায় শুরু হয়েছিল, আবার অচিরেই তা নিংসঙ্গ ও অপরিচিত হয়ে যাবে। সুতরাং গুরবাদের (তথা নিংসঙ্গ ও অপরিচিতদের) জন্য সুসংবাদ!”

জিজ্ঞাসা করা হলো, 'হে আল্লাহ্র রাসূল, গুরবা কারা?' উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন—

اَلنِّزَاعُ مِنَ الْقَبَائِلِ
"গুরবা হলো তারা, যারা তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে কোথাও চলে গেছে।"

📘 গুরাবা > 📄 কবিতার পঙক্তিতে গুরাবার পরিচয়

📄 কবিতার পঙক্তিতে গুরাবার পরিচয়

[৩] আবু বকর আল মুজাদাদি রাহিমাহুল্লাহ এ-হাদীসের মর্মার্থ কবিতায় বলেছিলেন—

بَدَأَ الْإِسْلَامُ حِينَ بَدَا غَرِيبًا ... وَكَيْفَ بَدَا يَعُودُ عَلَى الدَّلَائِلِ
فَطُوبَى فِيهِ لِلْغُرَبَاءِ طُوبَى ... يَجْمَعُ الْأَخِيرِينَ وَالْأَوَائِلِ

শুরু লগ্ন ইসলাম ছিল অসহায় ও নিঃস্ব,
ইসলামেতে ফিরবে আবার শুরুর কালের দৃশ্যা।

নিঃস্ব যারা তাদের লাগি ভালো খবর আছে,
এই দুনিয়ায় যাত্রা তাদের হোক না দূরে কাছে।

📘 গুরাবা > 📄 অচিরেই ইসলাম অপরিচিত হয়ে যাবে

📄 অচিরেই ইসলাম অপরিচিত হয়ে যাবে

[৪] আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন—

إِنَّ الْإِسْلَامَ بَدَأَ غَرِيبًا وَسَيَعُودُ كَمَا بَدَأَ غَرِيبًا فَطُوبَى لِلْغُرَبَاءِ
“নিশ্চয় ইসলাম নিংসঙ্গ ও অপরিচিত অবস্থায় শুরু হয়েছিল, আবার অচিরেই তা নিংসঙ্গ ও অপরিচিত হয়ে যাবে। সুতরাং গুরবা (তথা নিংসঙ্গ ও অপরিচিতদের) জন্য সুসংবাদ!”

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00