📘 গুনাহমুক্ত জীবন 📄 যখন মৃত্যুরও মৃত্যু ঘটবে

📄 যখন মৃত্যুরও মৃত্যু ঘটবে


সর্বশেষে যখন জান্নাতীরা জান্নাতে এবং সকল জাহান্নামী জাহান্নামে প্রবেশ করবে এবং যাদের ভাগ্যে জাহান্নাম থেকে মুক্তি লিখিত আছে, তারা সবাই জান্নাতে প্রবেশ করবে, তখন জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী একটি প্রাচীরের ওপর মৃত্যুকে ভেড়ার আকৃতিতে দাঁড় করানো হবে। সকল জান্নাতী ও জাহান্নামীদের একত্র করে জিজ্ঞেস করা হবে, ‘বলতে পারো, এই ভেড়াটি কে?’ সবাই উত্তর দেবে, ‘এ হলো মৃত্যু।’ এরপর সবার সামনে ভেড়াটিকে যবাই করা হবে এবং এই ঘোষণা করা হবে, يَا أَهْلَ الْجَنَّةِ خُلُودٌ فَلَا مَوْتَ، وَيَا أَهْلَ النَّارِ خُلُودٌ فَلَا مَوْتَ (হে জান্নাতবাসী, আজ থেকে চিরন্তন জীবন-যাপন করবে, আর কখনও মৃত্যু আসবে না। হে জাহান্নামবাসী, তোমরা জাহান্নামে সর্বদা থাকবে, তোমাদের কখনও মৃত্যু ঘটবে না।)

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে ইরশাদ করেন, সেদিন জান্নাতীরা এত বেশি আনন্দিত হবে যে, যদি আনন্দের আতিশয্যে কারও মৃত্যু ঘটা সম্ভব হতো, তা হলে সকল জান্নাতী মৃত্যুবরণ করত। পক্ষান্তরে জাহান্নামীরা এত বেশি পেরেশানিতে পড়বে যে, যদি দুশ্চিন্তা ও পেরেশানিতে মৃত্যু ঘটা সম্ভব হতো, তা হলে সকল জাহান্নামী মৃত্যুবরণ করত।

টিকাঃ
৭৬৩. বুখারী, ২/৬১১।
৭৬৭. তিরমিযী, ২/১৪৮; আত্ব-তারগীব ওয়াত তারহীব, ৪/৩১৭।

ফন্ট সাইজ
15px
17px