📄 হাদিসের আলোকে জাহান্নামের ভয়াবহ পরিস্থিতির বিবরণ
কুরআনে কারিমের ন্যায় হাদিস শরীফেও জাহান্নামের কঠিন আযাবের বিবরণ পেশ করা হয়েছে :
১. দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন ৬৯ গুণ বেশি উত্তপ্ত।
২. জাহান্নামের আগুনের রং এখন কালো কুচকুচে।
৩. জাহান্নামীদের খাবার যাক্কুম ফল এত দুর্গন্ধময় যে, এর এক ফোঁটা রস দুনিয়ায় ফেললে সারা দুনিয়া দুর্গন্ধময় হয়ে যাবে।
৪. জাহান্নামীদের পান করার পানি এত গরম হবে যে, তা মুখের কাছে নিলেই চামড়া গলে যাবে এবং পান করলে নাড়িভুঁড়ি বের হয়ে যাবে।
৫. জাহান্নামের তীব্র আগুনে তাদের ওপরের ঠোঁট অর্ধেক মাথা পর্যন্ত কুঁচকে যাবে এবং নিচের ঠোঁট নাভি পর্যন্ত ঝুলে পড়বে।
৬. কাফেরদের ঘাড় উহুদ পাহাড়ের মতো এবং চামড়া বিয়াল্লিশ হাত পুরু হবে।
৭. জাহান্নামীদের বিষাক্ত সাপ উটের ঘাড়ের মতো মোটা হবে এবং বিচ্ছুগুলো খচ্চরের মতো বড় হবে।
৮. জাহান্নামীদের ওপর ক্রন্দন চাপিয়ে দেওয়া হবে এবং একসময় তাদের চেহারায় গর্ত হয়ে রক্ত-অশ্রু ঝরবে।
৯. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামে সর্বনিম্ন আযাব হবে ঐ ব্যক্তির, যার পায়ের নিচে আগুনের দুটি অঙ্গার রাখা হবে। এতে তার মাথার মগজ হাঁড়ির পানির মতো টগবগ করে ফুটতে থাকবে।
টিকাঃ
৭৪৪. সূরা মুমিনুন, আয়াত : ১০৪।
৭৪৫. সূরা সাফফাত, আয়াত : ৬২-৬৭; সূরা দুখান, আয়াত : ৪৩-৪৮।
৭৪৬. সূরা ইয়াসিন, আয়াত : ৬১-৬২; সূরা আল-হাক্কা, আয়াত : ৩০।
৭৪৭. সূরা তাহরিম, আয়াত : ৬।
৭৪৮. মুসলিম, ২/৩৬১।
৭৪৯. তিরমিযী, ২/৭৬।
৭৫০. তিরমিযী, ২/৭৬; ইবনে হিব্বান, ৪/২৬৮।
৭৫১. তিরমিযী, ২/৭৫।
৭৫২. তিরমিযী, ২/৭৫।
৭৫৩. মুসলিম, ২/৩৬২।
৭৫৪. তিরমিযী, ২/৭৬।
৭৫৫. ইবনে মাজাহ, ৩৮, হাদিস নং-৪৬২৪; আত্তারগিব ওয়াত্তারহিব, ৪/২৯০।
৭৫৬. সূরা হুদ, ১০৬।
৭৫৭. শরহুস সুদূর।
৭৫৮. ইবনে মাজাহ।