📘 গুনাহমুক্ত জীবন 📄 চারটি প্রশ্ন

📄 চারটি প্রশ্ন


হাশরের ময়দানে সবাইকে চারটি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। যে ব্যক্তি এই চার প্রশ্নের উত্তর নিজের আমলী জীবনের মাধ্যমে সঠিকভাবে প্রদান করেছে, সে সফল হবে। পক্ষান্ততে যে ব্যক্তি অলসতা ও উদাসীনতার মাঝে জীবন শেষ করে দিয়েছে, সে ক্ষতিগ্রস্ত হবে। তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন : ‘লান তাযুলা ক্বদামা আবদিন ইয়াওমাল ক্বিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবায়ি খিসালিন...’ অর্থাৎ চারটি বস্তু সম্পর্কে জিজ্ঞাসাবাদে পূর্বে কিয়ামতের দিন কেউ এক পাও নড়তে পারবে না : ১. জীবন কোথায় ব্যয় করেছে? ২. কোন্ পথে যৌবন কাটিয়েছে? ৩. সম্পদ কোন্ পন্থায় অর্জন করেছে এবং কোথায় খরচ করেছে? ৪. ইলম অনুযায়ী কতটুকু আমল করেছে? কাজেই বিবেকের দাবি হলো, দুনিয়াতেই এসব প্রশ্নের সঠিক উত্তর প্রদানের জন্য নিজেকে প্রস্তুত করা। আল্লাহ তায়ালা আমাদের তাওফিক দান করুন। আমিন।

ফন্ট সাইজ
15px
17px