📘 গুনাহমুক্ত জীবন 📄 যাকাত আদায় না করার পরিণতি

📄 যাকাত আদায় না করার পরিণতি


নেসাব পরিমাণ ধনসম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও যারা যাকাত আদায়ে অবহেলা করে, হাশরের ময়দানে তাদের অবস্থা খুবই ভয়াবহ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন :

সোনা-রুপার অধিকারী যেসব লোক যাকাত আদায় করে না, কিয়ামতের দিন ঐ সোনা-রুপা দিয়ে তাদের জন্য আগুনের অনেক পাত তৈরি করা হবে। অতঃপর তা জাহান্নামের আগুনে গরম করে তার ললাট, পার্শ্বদেশ ও পিঠে দাগ দেওয়া হবে। তার সাথে এরূপ করা হবে এমন একদিনে, যেই দিনের দৈর্ঘ্য হবে ৫০ হাজার বছরের সমান। ৬০৬

উটের যাকাত আদায় না করা ব্যক্তিদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেসব প্রাণী আপন খুর দ্বারা তাদের মাড়িয়ে কষ্ট দিতে থাকবে। আর যেসব মালের যাকাত প্রদান করা হয়নি, সেই মাল কিয়ামতের দিন বিষাক্ত সাপের রূপ ধারণ করে আপন মালিককে দংশন করতে থাকবে। ৬০৮

টিকাঃ
৬০৬. মুসলিম, ১/১০৮।
৬০৭. মুসলিম, ১/১০৯, হাদিস নং-৬৯৩।
৬০৮. মুসলিম, ১/২০১।

📘 গুনাহমুক্ত জীবন 📄 জাতীয় সম্পদে খেয়ানতকারীদের পরিণাম

📄 জাতীয় সম্পদে খেয়ানতকারীদের পরিণাম


অনুরূপ যে ব্যক্তি জাতীয় ও দলীয় সম্পদে খেয়ানত করবে, সেও ভীষণ অপমানের মুখোমুখি হবে। কুরআনে কারিমে বর্ণিত হয়েছে, ‘ওয়ামান ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াওমাল ক্বিয়ামাতি’ অর্থাৎ যে খেয়ানত করবে, সে কিয়ামতের দিন সেই মাল নিয়ে উঠবে, যা সে খেয়ানতের মাধ্যমে হস্তগত করেছিল। ৩৭২ অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ যে বস্তুতে খেয়ানত করেছে, সেই বস্তু ঘাড়ে নিয়ে কিয়ামতের দিন হাশরের ময়দানে উপস্থিত হবে। ৩৭৩

টিকাঃ
৩৭২. সূরা আলে ইমরান, আয়াত : ১৬১।
৩৭৩. মুসলিম, ২/২১২।

📘 গুনাহমুক্ত জীবন 📄 অহংকারীদের অপমানজনক পরিণাম

📄 অহংকারীদের অপমানজনক পরিণাম


যেসব মানুষ পৃথিবীতে অহংকার প্রদর্শন করে, কিয়ামতের দিন তাদের পিঁপড়ার আকৃতিতে হাজির করা হবে। মানুষ তাদের পদদলিত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘ইউবআছুুল্লাহু ইয়ামাল ক্বিয়ামাতি উনাসান ফী সুরাতিয যাররি ইয়াত্বাউহুমুন নাসু বিআক্বদামিলিম...’ অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষকে পিঁপড়ার আকৃতিতে উপস্থিত করবেন। মানুষ তাদের পদদলিত করবে। এরা হলো ঐ সকল মানুষ যারা দুনিয়াতে অহংকার প্রদর্শন করত। ৩৭৪

টিকাঃ
৩৭৪. বাযযার, আত-তারগিব, ৪/২০২।

📘 গুনাহমুক্ত জীবন 📄 প্রতারক ও প্রতিশ্রুতি ভঙ্গকারীদের পরিণাম

📄 প্রতারক ও প্রতিশ্রুতি ভঙ্গকারীদের পরিণাম


কিয়ামতের দিন প্রত্যেক প্রতারক এবং অঙ্গীকার ভঙ্গকারীর জন্য একটি করে পতাকা উত্তোলন করা হবে। তার মাধ্যমে তাকে অপদস্থ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন :

‘লিকুল্লি গা-দিরিন লিওয়াউন ইনদা আলিইয়াতিহি...’ অর্থাৎ কিয়ামতের দিন প্রত্যেক বিশ্বাসঘাতকের পশ্চাদ্দেশে একটি করে নিশান বা পতাকা স্থাপন করা হবে এবং ঘোষণা করা হবে যে, এ হলো অমুকের পুত্র অমুকের বিশ্বাসঘাতকতার নিশান। ৩৭৫

মুসলমানদের শাসকের সাথে বিশ্বাসঘাতকতা করার চেয়ে বড় বিশ্বাসঘাতকতা আর নেই। যে ব্যক্তি সাধারণ মানুষকে ধোঁকা দেয় এবং নিজের প্রতিশ্রুতি রক্ষা করে না, সেই ব্যক্তির চেয়ে বড় প্রতারক আর কেউ নেই।

টিকাঃ
৩৭৫. বুখারী, ২/৯৭৩।

ফন্ট সাইজ
15px
17px