📘 গুনাহমুক্ত জীবন 📄 একটি প্রশ্নের উত্তর

📄 একটি প্রশ্নের উত্তর


এ প্রসঙ্গে একটি প্রশ্ন উত্থাপিত হয় : হাদিসের ব্যাখ্যা থেকে তো জানা যায়, প্রত্যেক ঈমানদার বান্দাই হাউজে কাউসারের পানি পান করবে এবং যে একবার পান করবে, সে কখনও পিপাসার্ত হবে না। আর একথা স্পষ্ট যে, এই ঘটনা পুলসিরাত গমনের পূর্বে ঘটবে। অর্থাৎ হাউজে কাউসারের পানি পান করার পরও কতিপয় গুনাহকারী ব্যক্তির ব্যাপারে জাহান্নামের ফায়সালা হবে এবং পুলসিরাত অতিক্রমকালে তারা জাহান্নামে পতিত হবে। তাহলে জাহান্নামের আগুনে দগ্ধ হওয়ার পরও কি তারা পিপাসার্ত হবে না? আলোচ্য প্রশ্নের উত্তরে হাদিসের ব্যাখ্যাতাগণ বলেন, ‘যেসব কবিরা গুনাহগার ব্যক্তির ব্যাপারে এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে যে, তারা জাহান্নামে যাবে এবং তারা হাউজে কাউসারের পানিও পান করেছে, আল্লাহ তায়ালা তাদের জাহান্নামে পিপাসার্ত না করে অন্য পন্থায় শাস্তি দেবেন। হাউজে কাউসারের পানি পান করার কারণে জাহান্নামে পিপাসার আযাব থেকে তারা হেফাযতে থাকবে। ৬২২

টিকাঃ
৬২২. আত-তাযকিরা, ৩৫৩।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية