📄 ১০. ইয়ামেন থেকে উদ্গত আগুন
সবশেষে ইয়ামেনের দিক থেকে এক বিকট অগ্নিকুণ্ড উৎপন্ন হবে, যা লোকদেরকে একত্রে ময়দান হাশরের দিকে নিয়ে যাবে। কতিপয় রেওয়ায়েতে এসেছে, সেই অগ্নিকুণ্ড আদন থেকে বের হবে। সম্ভবত তা উভয় স্থান থেকে উদ্গত হবে। এই ঘটনা তখন সংঘটিত হবে, যখন পৃথিবীর বুকে কোনো মুসলমান অবশিষ্ট থাকবে না। ৭১৮
টিকাঃ
৭১৮. মুসলিম মামআ ইকমালুল মু'লিম, ৮/৪৪২।