📘 গুনাহমুক্ত জীবন 📄 ৬. ইয়াজুজ-মাজুজের আত্মপ্রকাশ

📄 ৬. ইয়াজুজ-মাজুজের আত্মপ্রকাশ


ইয়াজুজ-মাজুজও আল্লাহর অদ্ভুত সৃষ্টি। দাজ্জালের হত্যা এবং সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়ার পর হযরত ঈসা আলাইহিস সালামের জীবদ্দশায় কোটি কোটি ইয়াজুজ-মাজুজ পঙ্গপালের মতো সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে। তারা এত বিপুল হবে যে, তারা পৃথিবীর সমস্ত মিঠা পানি শেষ করে ফেলবে, সব জীবজন্তুকে খেয়ে সাবাড় করে ফেলবে। খাওয়ার জন্য যখন অন্য কোনো প্রাণী দেখতে পাবে না, তখন আসমানের দিকে তীর ছুঁড়ে বলবে, 'আমরা গোটা দুনিয়াবাসীকে ধ্বংস করে ফেলেছি। এবার আসমানবাসীদের পালা।' আল্লাহ তায়ালা তাদের তীরগুলোকে রক্ত মাখিয়ে ফেরত পাঠাবেন। এতে তারা ধারণা করবে, তারা আসমানবাসীদেরও ধ্বংস করে ফেলেছে। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম তাদের ওপর বদদোয়া করবেন। ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজুজ-মাজুজের দলকে এক ভয়াবহ রোগে আক্রান্ত করবেন। এতে তারা ধ্বংস হয়ে যাবে। তাদের লাশে সারা দুনিয়া ভরে যাবে। বিশ্রী দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পাখি প্রেরণ করবেন। সেসব পাখি তাদের লাশগুলো তুলে সমুদ্রে নিক্ষেপ করবে। এরপর আল্লাহ তায়ালা মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। এতে সারা পৃথিবী পরিষ্কার হয়ে দুর্গন্ধমুক্ত হবে এবং মাটি তার মাঝে রক্ষিত সমস্ত রিযিক উদগীরণ করবে। এমনকি একটি আনার বিশাল একদল মানুষ এবং একটি উটের পিঠ পুরো পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু এই বরকত ও জীবিকার প্রাচুর্য কয়েক বছর থাকবে। এরপর এক বিশেষ ধরনের বাতাস প্রবাহিত হবে, যাতে সমস্ত ঈমানদারের রূহ কবজ হয়ে যাবে এবং ভূপৃষ্ঠে কাফের ব্যতীত কেউ অবশিষ্ট থাকবে না। ৭১৭

টিকাঃ
৭১৭. কিস্তুল কিফাহ, ৩৪৯-৩৫৮; আত্ব-তারীখা, ৭৯০-৭৬১; মুসলিম, ২/৪০২, ২/৯৮৭।

📘 গুনাহমুক্ত জীবন 📄 ৭, ৮, ৯. ভূমিধসের তিনটি ঘটনা

📄 ৭, ৮, ৯. ভূমিধসের তিনটি ঘটনা


এই তিন ঘটনা ক্রমান্বয়ে পৃথিবীর পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল ও আরবভূমিতে সংঘটিত হবে।

📘 গুনাহমুক্ত জীবন 📄 ১০. ইয়ামেন থেকে উদ্‌গত আগুন

📄 ১০. ইয়ামেন থেকে উদ্‌গত আগুন


সবশেষে ইয়ামেনের দিক থেকে এক বিকট অগ্নিকুণ্ড উৎপন্ন হবে, যা লোকদেরকে একত্রে ময়দান হাশরের দিকে নিয়ে যাবে। কতিপয় রেওয়ায়েতে এসেছে, সেই অগ্নিকুণ্ড আদন থেকে বের হবে। সম্ভবত তা উভয় স্থান থেকে উদ্‌গত হবে। এই ঘটনা তখন সংঘটিত হবে, যখন পৃথিবীর বুকে কোনো মুসলমান অবশিষ্ট থাকবে না। ৭১৮

টিকাঃ
৭১৮. মুসলিম মামআ ইকমালুল মু'লিম, ৮/৪৪২।

ফন্ট সাইজ
15px
17px