📘 গুনাহমুক্ত জীবন 📄 ১. ধোঁয়া

📄 ১. ধোঁয়া


এটি এক বিশেষ প্রকার ধোঁয়া, যা পৃথিবীর পূর্ব-পশ্চিম অঞ্চলে ৪০ দিন পর্যন্ত থাকবে। যার প্রভাবে কাফেররা বেহুঁশ হয়ে পড়বে এবং মুসলমানরা সর্দি-কাশির মতো সাধারণ কষ্ট পাবে। ৭১১

টিকাঃ
৭১১. মুসলিম, ২/২৯।

📘 গুনাহমুক্ত জীবন 📄 ২. দাজ্জাল

📄 ২. দাজ্জাল


একচোখ অন্ধ ও বিকটদর্শন দাজ্জাল আত্মপ্রকাশ করবে। তার কপালে ক (কাফ) ফ (ফা) র (রা) লেখা থাকবে। তার কপালের লেখাটি শিক্ষিত-অশিক্ষিত এবং মূর্খ সকলেই পড়তে পারবে। সে অদ্ভুত ভেলকি দেখিয়ে লোকেদের বিভ্রান্ত করবে এবং মক্কা ও মদিনা ব্যতীত পুরো পৃথিবীতে ঘুরবে। সমস্ত শয়তান, ইহুদি এবং দাজ্জালের অনুসারী শক্তিগুলো দাজ্জালের সঙ্গ দেবে। সে মোট ৪০ দিন পৃথিবীতে থাকবে। প্রথম দিনটা হবে এক বছরের সমান, দ্বিতীয় দিন এক মাসের সমান এবং তৃতীয় দিন এক সপ্তাহের সমান। আর অন্যান্য দিন সাধারণ দিনের মতো হবে। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে ধাওয়া করবেন। সে এমনভাবে পলায়ন করবে যেমন লবণ পানিতে গলতে থাকে। এক পর্যায়ে 'বাবে লুদ' নামক স্থানে হযরত ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন। ৭১৩

টিকাঃ
৭১২. ফাতহুল বারি, ৯/৬৭।
৭১৩. ইবনে মাজা, হাদিস নং-৪০৭৭।

📘 গুনাহমুক্ত জীবন 📄 ৩. দাব্বাতুল আরদ

📄 ৩. দাব্বাতুল আরদ


এটি এক বিস্ময়কর প্রাণী, যার আকৃতি সম্পর্কে আল্লাহই ভালো জানেন। এটি সাফা পাহাড় থেকে বের হয়ে সারা পৃথিবী চক্কর লাগাবে। প্রাণীটির সঙ্গে হযরত মূসা আলাইহিস সালামের লাঠি ও হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি থাকবে। আংটির সাহায্যে প্রাণীটি প্রত্যেক মুমিনের চেহারায় ঈমানের মোহর এঁকে দেবে এবং লাঠি দিয়ে কাফেরদের উপর কুফরির চিহ্ন এঁকে দেবে। এরপর মুমিন ও কাফেরের মাঝে পার্থক্য সৃষ্টি হবে। কারও ঈমান ও কুফরি গোপন থাকবে না। ৭১৪

টিকাঃ
৭১৪. সহলুল মাআনী, ২০/২২-২৪; আল-মুফহিম, ৭/২৪০।

📘 গুনাহমুক্ত জীবন 📄 ৪. পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া

📄 ৪. পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া


কিয়ামতের খুবই নিকটবর্তী সময়ে একদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত না হয়ে পশ্চিম দিক থেকে উদিত হবে এবং এই নিদর্শন প্রকাশ পাওয়ার পর তাওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। ৭১৫

টিকাঃ
৭১৫. ফাতহুল বারী, ১৪/৪০২।

ফন্ট সাইজ
15px
17px