📘 গুনাহমুক্ত জীবন 📄 ইমাম মালেক রহ.-এর মৃত্যু

📄 ইমাম মালেক রহ.-এর মৃত্যু


হযরত ইমাম মালেক রহ. ৮৬ বছর বয়সে মদিনায় ইন্তিকাল করেন এবং জান্নাতুল বাকিতে সমাধিত হন। মৃত্যুর সময় তাঁর মুখে আল্লাহর শ্রেষ্ঠত্ববাচক আয়াত ছিল। ৪১৮

টিকাঃ
৪১৮. আল-বিদায়া ওয়ান নিহায়া, ৯/৩০৯।

📘 গুনাহমুক্ত জীবন 📄 মৃত্যুর সময় ইমাম শাফেয়ী রহ.-এর অবস্থা

📄 মৃত্যুর সময় ইমাম শাফেয়ী রহ.-এর অবস্থা


ইমাম শাফেয়ী রহ. মুমূর্ষু অবস্থায় আল্লাহর ক্ষমার ওপর পূর্ণ ভরসা রেখে বিদায় নিয়েছিলেন। তাঁর কাছে তাঁর গুনাহের চেয়ে আল্লাহর ক্ষমা অনেক বড় ছিল। ৪২০

টিকাঃ
৪২০. মাসাইর কে আবখেরী কালিমাত।

📘 গুনাহমুক্ত জীবন 📄 ইমাম আহমদ রহ.-এর মৃত্যু

📄 ইমাম আহমদ রহ.-এর মৃত্যু


হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহ. ওযু করে যিকিররত অবস্থায় জুমার দিন সকালে ইন্তিকাল করেন। তিনি অন্তিম মুহূর্তে শয়তানের প্রলোভনের বিরুদ্ধে দৃঢ় ছিলেন। ৪২১

টিকাঃ
৪২১. আল-বিদায়া ওয়ান নিহায়া, ১০/৩৪২।

📘 গুনাহমুক্ত জীবন 📄 ইতিহাসের সবচেয়ে বড় জানাযার নামায

📄 ইতিহাসের সবচেয়ে বড় জানাযার নামায


ইমাম আহমদ ইবনে হাম্বল রহ.-এর জানাযায় প্রায় ২০ লাখ লোক শরিক হয়েছিল, যা দেখে হাজার হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করেছিল। ৪২২

টিকাঃ
৪২২. আল-বিদায়া ওয়ান নিহায়া, ১০/৩৪২।

ফন্ট সাইজ
15px
17px