📘 গুনাহমুক্ত জীবন 📄 প্রভুর দরবারে হযরত উমর ইবনে আবদুল আযিয রহ.

📄 প্রভুর দরবারে হযরত উমর ইবনে আবদুল আযিয রহ.


হযরত উমর ইবনে আবদুল আযিয রহ. বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ইন্তিকাল করেন। তিনি মদিনায় দাফন হতে এই বলে অস্বীকার করেন যে তিনি নিজেকে ঐ পবিত্র স্থানের উপযুক্ত মনে করেন না। তিনি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পড়তে পড়তে এবং পারলৌকিক কিছু সৃষ্টিকে দেখতে দেখতে বিদায় নেন। ৪১৫

টিকাঃ
৪১৫. আল-বিদায়া ওয়ান নিহায়া, ৯/২৪৬।

📘 গুনাহমুক্ত জীবন 📄 সিজদা অবস্থায় ইমাম আযম আবু হানিফা রহ.-এর মৃত্যু

📄 সিজদা অবস্থায় ইমাম আযম আবু হানিফা রহ.-এর মৃত্যু


ইমাম আযম আবু হানিফা রহ. খলিফা আবু জাফর মনসুরের কারাগারে নির্মম নির্যাতনের শিকার হয়ে ৭০ বছর বয়সে ইন্তিকাল করেন। মৃত্যুকালে তিনি সিজদায় লুটিয়ে পড়েছিলেন। ৪১৬

টিকাঃ
৪১৬. উসূলুল জুযআল, ৩১০-৩১১।

📘 গুনাহমুক্ত জীবন 📄 ইমাম মালেক রহ.-এর মৃত্যু

📄 ইমাম মালেক রহ.-এর মৃত্যু


হযরত ইমাম মালেক রহ. ৮৬ বছর বয়সে মদিনায় ইন্তিকাল করেন এবং জান্নাতুল বাকিতে সমাধিত হন। মৃত্যুর সময় তাঁর মুখে আল্লাহর শ্রেষ্ঠত্ববাচক আয়াত ছিল। ৪১৮

টিকাঃ
৪১৮. আল-বিদায়া ওয়ান নিহায়া, ৯/৩০৯।

📘 গুনাহমুক্ত জীবন 📄 মৃত্যুর সময় ইমাম শাফেয়ী রহ.-এর অবস্থা

📄 মৃত্যুর সময় ইমাম শাফেয়ী রহ.-এর অবস্থা


ইমাম শাফেয়ী রহ. মুমূর্ষু অবস্থায় আল্লাহর ক্ষমার ওপর পূর্ণ ভরসা রেখে বিদায় নিয়েছিলেন। তাঁর কাছে তাঁর গুনাহের চেয়ে আল্লাহর ক্ষমা অনেক বড় ছিল। ৪২০

টিকাঃ
৪২০. মাসাইর কে আবখেরী কালিমাত।

ফন্ট সাইজ
15px
17px