📘 গুনাহমুক্ত জীবন 📄 মৃত্যুর সময় হযরত মুয়ায ইবনে জাবাল রা.-এর জান্নাতের সুসংবাদ

📄 মৃত্যুর সময় হযরত মুয়ায ইবনে জাবাল রা.-এর জান্নাতের সুসংবাদ


হযরত মুয়ায ইবনে জাবাল রা. যখন মহামারিতে আক্রান্ত হলেন, তখন তিনি সুসংবাদ পান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা ও শহিদদের এক বিশাল জামাত নিয়ে তাঁর আত্মার জন্য রহমতের দোয়া করছেন। তিনি কারও সাথে মুসাফাহা করার ভঙ্গিতে হাত বাড়িয়েই ইন্তিকাল করেন। ৪৫৯

টিকাঃ
৪৫৯. শরহুস সুদূর, ১২০।

📘 গুনাহমুক্ত জীবন 📄 মৃত্যুর সময় হযরত বিলাল রা.-এর আগ্রহ

📄 মৃত্যুর সময় হযরত বিলাল রা.-এর আগ্রহ


হযরত বিলাল রা.-এর মৃত্যুর সময় তাঁর স্ত্রী ব্যথিত হয়ে আফসোস করলে বিলাল রা. বলেছিলেন, “আহ আনন্দ! কাল আমি আমার বন্ধু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাথিদের সঙ্গে মিলিত হব।” ৪৬০

টিকাঃ
৪৬০. কিতাবুল আকবিয়া, ৩৬।

📘 গুনাহমুক্ত জীবন 📄 সিজদারত অবস্থায় হযরত আবু সালাবা খুশানী রা.-এর মৃত্যু

📄 সিজদারত অবস্থায় হযরত আবু সালাবা খুশানী রা.-এর মৃত্যু


হযরত আবু সালাবা খুশানী রা. চেয়েছিলেন তাঁর মৃত্যু যেন কষ্টকর না হয়। একদিন গভীর রাতে তাহাজ্জুদ নামাযে সিজদারত অবস্থায় তাঁর রূহ কবজ হয়ে যায়। ৪৬১

টিকাঃ
৪৬১. আল-বিদায়া, ৭/১৮১।

📘 গুনাহমুক্ত জীবন 📄 হযরত আবু শায়বা খুদরী রা.-এর জীবনের শেষকথা

📄 হযরত আবু শায়বা খুদরী রা.-এর জীবনের শেষকথা


হযরত আবু শায়বা খুদরী রা. মৃত্যুর পূর্বে উপস্থিত লোকদের নসিহত করেছিলেন যেন তারা নেক আমল করতে থাকে এবং কেবল আল্লাহর ওপর ভরসা করে বসে না থাকে। ৪৬২

টিকাঃ
৪৬২. আল-ইসাবা।

ফন্ট সাইজ
15px
17px