📘 গুনাহমুক্ত জীবন 📄 হযরত হাসান রা.-এর মৃত্যু

📄 হযরত হাসান রা.-এর মৃত্যু


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত হাসান রা.-কে যখন বিষ পান করানো হলো, তখন তিনি আল্লাহর কুদরত নিয়ে চিন্তাভাবনা করতে চাইলেন। তিনি আল্লাহর রহমতের ওপর পূর্ণ আশাবাদী হয়ে উঠেছিলেন। যখন বিষের ক্রিয়া তীব্র হলো, তখন ছোটভাই হযরত হুসাইন রা.-কে সান্ত্বনা দিয়ে বললেন, ‘ভাইজান, আপনার রূহ শরীর থেকে আলাদা হয়ে গেলেই আপনি বাবা হযরত আলী রা., মা হযরত ফাতেমা রা., নানাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নানী হযরত খাদিজা রা.-এর সাক্ষাৎ লাভে ধন্য হবেন।’ এই সান্ত্বনাবাণী শুনে তিনি কাঁদতে শুরু করেন এবং ইন্তিকাল করেন। ৪৫২

টিকাঃ
৪৫২. আল-বিদায়া ওয়ান নিহায়া, ৭/৪৬৩।

📘 গুনাহমুক্ত জীবন 📄 হযরত হুসাইন রা.-এর মর্মান্তিক শাহাদাত

📄 হযরত হুসাইন রা.-এর মর্মান্তিক শাহাদাত


শাহাদাতের পূর্বে হযরত হুসাইন রা. জালেম বাহিনীকে সম্বোধন করে বলেছিলেন, ‘তোমরা কি আমাকে হত্যার ষড়যন্ত্র করছ? আল্লাহর কসম! আমার পর তোমরা এমন কাউকে হত্যা করতে পারবে না, আল্লাহর নিকট যার হত্যা অধিক ক্ষতির কারণ হবে।’ হযরত হুসাইন রা.-এর পরিবারের সদস্যরা একে একে শাহাদাত বরণ করলেন। অবশেষে শমর ইবনে যিল জাওশানের প্ররোচনায় সিনান ইবনে আনাস হযরত হুসাইন রা.-কে শহিদ করে। ৪৫৩

টিকাঃ
৪৫৩. আল-বিদায়া ওয়ান নিহায়া, ৭/৩৮৫।

📘 গুনাহমুক্ত জীবন 📄 হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রা.-এর মৃত্যু

📄 হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রা.-এর মৃত্যু


হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাসের মৃত্যুর সময় তাঁর ছেলে কাঁদতে শুরু করলে তিনি বললেন, “বেটা, কাঁদছ কেন? আল্লাহর কসম! আমার প্রতিপালক কখনও আমাকে আযাব দেবেন না। আমি জান্নাতী লোকদের অন্তর্ভুক্ত।” কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ প্রদান করেছিলেন। ৪৫৪

টিকাঃ
৪৫৪. আল-বিদায়া ওয়ান নিহায়া, ৭/১৪৪।

📘 গুনাহমুক্ত জীবন 📄 মৃত্যুশয্যায় হযরত আবু হুরায়রা রা.-এর অবস্থা

📄 মৃত্যুশয্যায় হযরত আবু হুরায়রা রা.-এর অবস্থা


হযরত আবু হুরায়রা রা.-এর মৃত্যুর সময় তিনি কাঁদতে শুরু করেন। কান্নার কারণ হিসেবে তিনি তাঁর পাপের ভয় এবং দীর্ঘ সফরের কষ্টের কথা উল্লেখ করেন। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, “হে আল্লাহ, আমি তোমার সাক্ষাৎ কামনা করছি, সুতরাং তুমিও আমার সাক্ষাৎ কামনা করো।” মদিনার গভর্নর মারওয়ান তাঁর মৃত্যুর খবর পাওয়ার আগেই তিনি ইন্তিকাল করেন। ৪৫৫

টিকাঃ
৪৫৫. কিতাবুল আকবিয়া, ১৫।

ফন্ট সাইজ
15px
17px